bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Judges 18
Judges 18
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 19 →
1
সেই সময় ইসরাইলের মধ্যে বাদশাহ্ ছিল না; আর তখন দানীয় বংশ নিজেদের বাসস্থানের জন্য একটি স্থান অধিকারের চেষ্টা করছিল, কেননা সেই দিন পর্যন্ত ইসরাইল-বংশগুলোর মধ্যে তারা কোন অধিকার পায় নি।
2
তখন দানীয়রা তাদের পূর্ণ সংখ্যা থেকে তাদের গোষ্ঠীর পাঁচ জন বীরপুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করার জন্য সরা ও ইষ্টায়োল থেকে প্রেরণ করলো। তারা তাদেরকে বললো, তোমরা যাও, দেশ অনুসন্ধান কর; তাতে তারা পর্বতময় আফরাহীম প্রদেশে মিকাহ্র বাড়ি পর্যন্ত গিয়ে সেই স্থানে রাত্রি যাপন করলো।
3
তারা যখন মিকাহ্র বাড়িতে ছিল তখন সেই লেবীয় যুবকের স্বর চিনতে পেরে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, এখানে তোমাকে কে এনেছে এবং এই স্থানে তুমি কি করছো? আর এখানে তোমার কি আছে?
4
সে তাদেরকে বললো, মিকাহ্ আমার প্রতি এই এই ব্যবহার করেছেন, তিনি আমাকে বেতন দিচ্ছেন, আর আমি তাঁর ইমাম হয়েছি।
5
তখন তারা বললো, আরজ করি, আল্লাহ্র কাছে জিজ্ঞাসা কর, যেন আমাদের গন্তব্য পথে মঙ্গল হবে কি না তা আমরা জানতে পারি।
6
ইমাম তাদেরকে বললো, সহিসালামতে যাও, মাবুদ তোমাদের পথের উপর দৃষ্টি রাখছেন।
7
পরে সেই পাঁচ জন যাত্রা করে লয়িশে এল। তারা দেখলো, সেই স্থানের লোকেরা সীদোনীয়দের রীতি অনুসারে সুস্থির ও নিশ্চিন্ত হয়ে নির্বিঘ্নে বাস করছে। সেই দেশে কোন বিষয়ে তাদেরকে অপ্রস্তুত করতে পারে, কর্তৃত করার মত এমন কেউ নেই, আর সীদোনীয়দের থেকে তারা অনেক দূরে বাস করে এবং অন্য কারো সঙ্গে তাদের সম্বন্ধ নেই।
8
পরে ওরা সরা ও ইষ্টায়োলে নিজেদের লোকদের কাছে ফিরে এল; তাদের লোকেরা তাদের জিজ্ঞাসা করলো, তোমরা কি দেখলে?
9
তারা বললো, উঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সেই দেশ দেখেছি; আর দেখ, তা অতি উত্তম, তোমরা কেন চুপ করে আছ? সেই দেশ অধিকার করার জন্য সেখানে যেতে দেরি করো না;
10
তোমরা গেলেই নির্বিঘ্ন এক লোক-সমাজের কাছে পৌঁছাবে। সেই দেশটি বড় এবং আল্লাহ্ তোমাদের হাতে সেই দেশ তুলে দিয়েছেন; সেই স্থানে দুনিয়ার কোন কিছুর অভাব নেই।
11
তখন দান-গোষ্ঠীর ছয় শত লোক যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে সেই স্থান অর্থাৎ সরা ও ইষ্টায়োল থেকে যাত্রা করলো।
12
তারা এহুদার কিরিয়ৎ-যিয়ারীমে উঠে গিয়ে সেখানে শিবির স্থাপন করলো। এই কারণে আজ পর্যন্ত সেই স্থানকে মহনেদান (দানের শিবির) বলে; দেখ, তা কিরিয়ৎ-যিয়ারীমের পিছনে আছে।
13
পরে তারা সেই স্থান থেকে পর্বতময় আফরাহীম প্রদেশে গেল ও মিকাহ্র বাড়ি পর্যন্ত এল।
14
তখন যে পাঁচ জন লয়িশ প্রদেশে অনুসন্ধান করতে এসেছিল, তারা তাদের লোকদের বললো, তোমরা কি জান যে, এই বাড়িতে একটি এফোদ, কয়েকটি পারিবারিক দেবতা, একটি খোদাই-করা মূর্তি ও ছাঁচে ঢালা একটি মূর্তি আছে? এখন তোমাদের যা কর্তব্য, তা বিবেচনা কর।
15
পরে তারা সেই দিকে ফিরে মিকাহ্র বাড়িতে ঐ লেবীয় যুবকের বাড়িতে এসে তার মঙ্গল জিজ্ঞাসা করলো।
16
আর দান-বংশের লোকদের মধ্যে যুদ্ধাস্ত্রে সজ্জিত সেই ছয় শত পুরুষ প্রবেশ-দ্বারের স্থানে দাঁড়িয়ে রইলো।
17
আর দেশ নিরীক্ষণ করার জন্য যারা গিয়েছিল, সেই পাঁচ জন উঠে গেল; তারা সেখানে প্রবেশ করে ঐ খোদাই-করা মূর্তি, এফোদ, পারিবারিক দেব মূর্তিগুলো ও ছাঁচে ঢালা মূর্তি তুলে নিল; এবং ঐ ইমাম যুদ্ধাস্ত্রে সজ্জিত ঐ ছয় শত পুরুষের সঙ্গে প্রবেশ-দ্বারের স্থানে দাঁড়িয়ে ছিল।
18
যখন ওরা মিকাহ্র বাড়িতে প্রবেশ করে সেই খোদাই-করা মূর্তি, এফোদ, দেব মূতিগুলো ও ছাঁচে ঢালা মূর্তি তুলে নিল, তখন ইমাম তাদেরকে বললো, তোমরা এ কি করছো?
19
তারা জবাবে বললো, চুপ কর, মুখে হাত দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে চল এবং আমাদের পিতা ও ইমাম হও। তোমার পক্ষে কোনটা ভাল, একজনের কুলের ইমাম হওয়া, না ইসরাইলের একটি বংশের ও গোষ্ঠীর ইমাম হওয়া? তাতে ইমামের মন প্রফুল্ল হল,
20
সে ঐ এফোদ, পারিবারিক দেব মূর্তিগুলো ও খোদাই-করা মূর্তি নিয়ে সেই লোকদের সঙ্গী হল।
21
আর তারা মুখ ফিরিয়ে প্রস্থান করলো এবং বালক বালিকা, পশু ও দ্রব্য সামগ্রী তাদের সম্মুখে রাখল।
22
তারা মিকাহ্র বাড়ি থেকে কিঞ্চিৎ দূরে যাবার পর মিকাহ্র বাসস্থানের নিকটস্থ গৃহগুলোর লোকেরা একত্র হয়ে দান-বংশের লোকদের কাছে গিয়ে উপস্থিত হল; তাদেরকে ডাকতে লাগল।
23
তাতে তারা মুখ ফিরিয়ে মিকাহ্কে বললো, তোমার কি হয়েছে যে, তুমি এত লোক সঙ্গে করে আসছে?
24
সে বললো, তোমরা আমার তৈরি দেব মূর্তিগুলো ও ইমামকে চুরি করে নিয়ে যাচ্ছ, এখন আমার আর কি আছে? অতএব “তোমার কি হয়েছে?” এই কথা আমাকে কেন জিজ্ঞাসা করছো?
25
দানীয়রা তাকে বললো, আমাদের মধ্যে যেন তোমার কথা শোনা না যায়; পাছে নির্বোধরা তোমাদের উপর পড়ে এবং তুমি সপরিবারে প্রাণ হারাও।
26
পরে দানীয়রা নিজেদের পথে গমন করলো এবং মিকাহ্ তাদেরকে নিজের চেয়ে বেশি বলবান দেখে তার বাড়িতে ফিরে এল।
27
পরে তারা মিকাহ্র তৈরি সমস্ত বস্তু ও তার ইমামকে সঙ্গে নিয়ে লয়িশে সেই সুস্থির ও নিশ্চিন্ত লোক-সমাজের কাছে উপস্থিত হল। তারা তলোয়ারের আঘাতে তাদেরকে হত্যা করলো, আর নগর আগুনে পুড়িয়ে দিল।
28
তাদের উদ্ধারকর্তা কেউ ছিল না; কেননা সেই নগর সিডন থেকে দূরে ছিল এবং অন্য কারো সঙ্গে তাদের সম্বন্ধ ছিল না। আর তা বৈৎ-রহোবের নিকটস্থ উপত্যকায় ছিল। পরে তারা ঐ নগর নির্মাণ করে সেখানে বাস করলো।
29
আর তাদের পূর্বপুরুষ ইসরাইলের পুত্র দানের নাম অনুসারে সেই নগরের নাম দান রাখল; কিন্তু আগে সেই নগরের নাম ছিল লয়িশ।
30
আর দানীয়রা নিজেদের জন্য সেই খোদাই-করা মূর্তি স্থাপন করলো এবং সেই দেশের লোকেরা বন্দীদশায় না যাওয়া পর্যন্ত মূসার পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তার সন্তানেরা দানীয় বংশের ইমাম হল।
31
আর যত দিন শীলোতে আল্লাহ্র এবাদতখানাটি থাকলো, তারা নিজেদের জন্য মিকাহ্র তৈরি ঐ খোদাই-করা মূর্তি স্থাপন করে রাখল।
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 19 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21