bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Judges 9
Judges 9
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 10 →
1
পরে যিরুব্বালের পুত্র আবিমালেক শিখিমে তার মায়ের আত্মীয়দের কাছে গিয়ে তাদের এবং তার মায়ের পিতৃকুলের সমস্ত গোষ্ঠীকে এই কথা বললো,
2
নিবেদন করি, তোমরা শিখিমের সমস্ত গৃহস্থের কর্ণগোচরে এই কথা বল, তোমাদের পক্ষে কোনটা ভাল? তোমাদের উপরে যিরুব্বালের সমস্ত পুত্র অর্থাৎ সত্তর জনের কর্তৃত্ব ভাল, না এক জনের কর্তৃত্ব ভাল? আর এও স্মরণ কর, আমি তোমাদের অস্থি ও তোমাদের মাংস।
3
আর তার মায়ের আত্মীয়েরা তার পক্ষে শিখিমের সকল গৃহস্থের কর্ণগোচরে ঐ সমস্ত কথা বললে পর আবিমালেকের অনুগামী হতে তাদের মনে প্রবৃত্তি হল; কেননা তারা বললো, উনি আমাদের আত্মীয়।
4
আর তারা বাল্-বরীতের মন্দির থেকে তাকে সত্তর (থান) রূপা বেতন দিল; তাতে আবিমালেক অসার ও চপলমতি লোকদেরকে ঐ রূপা বেতন দিলে তারা তার অনুগামী হল।
5
পরে সে অফ্রায় পিতার বাড়িতে গিয়ে তার ভাইদের অর্থাৎ যিরুব্বালের সত্তরজন পুত্রকে একটি পাথরের উপরে হত্যা করলো; কেবল যিরুব্বালের কনিষ্ঠ পুত্র যোথম লুকিয়ে থাকাতে বেঁচে গেল।
6
পরে শিখিমের সমস্ত গৃহস্থ এবং মিল্লোর সমস্ত লোক একত্র হয়ে শিখিমস্থ স্তম্ভের এলোন গাছের কাছে গিয়ে আবিমালেককে বাদশাহ্ করলো।
7
আর লোকেরা যোথমকে এই সংবাদ দিলে সে গিয়ে গরিষীম পর্বতের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে ডেকে তাদের বললো, হে শিখিমের সমস্ত গৃহস্থ, আমার কথায় কান দাও, তাতে আল্লাহ্ তোমাদের কথায় কান দিবেন।
8
একদিন গাছেরা তাদের উপরে এক জন বাদশাহ্কে অভিষেক করার জন্য তার খোঁজ করতে বের হল। তারা জলপাই গাছকে বললো, তুমি আমাদের উপরে রাজত্ব কর।
9
জলপাই গাছ তাদেরকে বললো, আমার যে তেলের জন্য আল্লাহ্ ও মানুষেরা আমার গৌরব করেন, তা ত্যাগ করে আমি কি গাছগুলোর উপরে দুলতে থাকব?
10
পরে গাছেরা ডুমুর গাছকে বললো, তুমি এসে আমাদের উপরে রাজত্ব কর।
11
ডুমুর গাছ তাদেরকে বললো, আমি কি আমার মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করে গাছগুলোর উপরে দুলতে থাকব?
12
পরে গাছেরা আঙ্গুরলতাকে বললো, তুমি এসে আমাদের উপরে রাজত্ব কর।
13
আঙ্গুরলতা তাদেরকে বললো, আমার যে রস আল্লাহ্ ও মানুষকে খুশি করে, তা ত্যাগ করে আমি কি গাছগুলোর উপরে দুলতে থাকব?
14
পরে সমস্ত গাছ কাঁটাগাছকে বললো, তুমি এসে আমাদের উপরে রাজত্ব কর।
15
কাঁটাগাছ সেই গাছগুলোকে বললো, তোমরা যদি তোমাদের উপরে বাস্তবিক আমাকে বাদশাহ্ বলে অভিষেক কর, তবে এসে আমার ছায়ায় আশ্রয় নাও; যদি না নাও, তবে এই কাঁটাগাছ থেকে আগুন বের হয়ে লেবাননের এরস গাছগুলোকে গ্রাস করুক।
16
এখন আবিমালেককে বাদশাহ্ করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করে থাক এবং যদি যিরুব্বালের ও তাঁর কুলের প্রতি সদাচরণ ও তাঁর হস্তকৃত উপকার অনুসারে তাঁর প্রতি ব্যবহার করে থাক,
17
—কারণ আমার পিতা তোমাদের জন্য যুদ্ধ করেছিলেন ও প্রাণ পণ করে মাদিয়ানের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছিলেন—
18
কিন্তু তোমরা আজ আমার পিতৃকুলের বিরুদ্ধে উঠে একটি পাথরের উপরে তাঁর সত্তর জন পুত্রকে খুন করলে ও তাঁর বাঁদীর পুত্র আবিমালেককে তোমাদের ভাই বলে শিখিমের গৃহস্থদের উপরে বাদশাহ্ করলে;
19
আজ যদি তোমরা যিরুব্বাল ও তাঁর কুলের প্রতি সত্য ও যথার্থ আচরণ করে থাক, তবে আবিমালেকের বিষয়ে আনন্দ কর এবং সেও তোমাদের বিষয়ে আনন্দ করুক।
20
কিন্তু তা যদি না হয়, তবে আবিমালেক থেকে আগুন বের হয়ে শিখিমের গৃহস্থদের ও মিল্লোর লোকদের গ্রাস করুক; আবার শিখিমের গৃহস্থদের কাছ থেকে ও মিল্লোর লোকদের থেকে আগুন বের হয়ে আবিমালেককে গ্রাস করুক।
21
পরে যোথম দৌড়ে পালিয়ে গেল, সে বের্ নামক একটি স্থানে গেল এবং তার ভাই আবিমালেকের ভয়ে সেই স্থানে বাস করলো।
22
আবিমালেক ইসরাইলের উপরে তিন বছর কর্তৃত্ব করলো।
23
পরে আল্লাহ্ আবিমালেক ও শিখিমের গৃহস্থদের মধ্যে একটি মন্দ রূহ্ প্রেরণ করলেন, তাতে শিখিমের গৃহস্থেরা আবিমালেকের প্রতি বেঈমানী করলো;
24
যেন যিরুব্বালের সত্তর জন পুত্রের প্রতি কৃত অত্যাচারের প্রতিফল ঘটে এবং তাদের ভাই আবিমালেক, যে তাদেরকে হত্যা করেছিল, তার উপরে এবং ভাইদের হত্যা করতে যারা তার হাত সবল করেছিল, সেই শিখিমস্থ গৃহস্থদের উপরে ঐ রক্তপাতের অপরাধ যেন বর্তে।
25
আর শিখিমের গৃহস্থেরা তার জন্য কোন কোন পর্বত শৃঙ্গে গোপনে লোক বসিয়ে দিল, তাতে যত লোক তাদের নিকটবর্তী কোন পথ দিয়ে যেত, সকলেরই জিনিসপত্র তারা লুট করে নিত; আর আবিমালেক তার সংবাদ পেল।
26
পরে এবদের পুত্র গাল তার ভাইদেরকে সঙ্গে নিয়ে শিখিমে এল; আর শিখিমের গৃহস্থেরা তাকে বিশ্বাস করলো।
27
আর তারা বের হয়ে নিজ নিজ আঙ্গুর-ক্ষেতে ফল চয়ন ও তা মাড়াই করলো এবং উৎসব করলো, আর নিজেদের দেবতার মন্দিরে গিয়ে ভোজন পান করে আবিমালেককে বদদোয়া দিল।
28
এবদের পুত্র গাল বললো, আবিমালেক কে, সেই শিখিমীয় কে, যে আমরা তার গোলামী করবো? সে কি যিরুব্বালের পুত্র নয়? সবূল কি তার সেনাপতি নয়? তোমরা বরং শিখিমের পিতা হমোরের লোকদের গোলামী কর;
29
আমরা ওর গোলামী কেন স্বীকার করবো? আহা, এসব লোক আমার হস্তগত হলে আমি আবিমালেককে দূর করে দিই! পরে সে আবিমালেকের উদ্দেশে বললো, তুমি দলবল বৃদ্ধি করে বের হয়ে এসো দেখি!
30
এবদের পুত্র গালের সেই কথা নগরের শাসনকর্তা সবূলের কর্ণগোচর হলে সে ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠলো;
31
আর সে কৌশলক্রমে আবিমালেকের কাছে দূত পাঠিয়ে বললো দেখুন, এবদের পুত্র গাল ও তার ভাইয়েরা শিখিমে এসেছে; আর দেখুন, তারা আপনার বিরুদ্ধে নগরের লোকদের কুপ্রবৃত্তি দিচ্ছে।
32
অতএব আপনি ও আপনার সঙ্গে যেসব লোক আছে, আপনারা রাতে উঠে ক্ষেতে লুকিয়ে থাকুন।
33
পরে খুব ভোরে সূর্যোদয় হওয়ামাত্র আপনি উঠে নগর আক্রমণ করবেন; আর দেখুন, সে ও তার সঙ্গী লোকেরা যখন আপনার বিরুদ্ধে বের হবে, তখন আপনার হাত যা করতে পারবে, তা করবেন।
34
পরে আবিমালেক ও তার সঙ্গী সমস্ত লোক রাতে উঠে চার দল হয়ে লুকিয়ে রইলো।
35
আর এবদের পুত্র গাল বাইরে গিয়ে নগরের প্রবেশ দ্বারের স্থানে দাঁড়াল; পরে আবিমালেক ও তার সঙ্গী লোকেরা গুপ্তস্থান থেকে উঠলো।
36
আর গাল সেই লোকদেরকে দেখে সবূলকে বললো, দেখ, পর্বত শৃঙ্গ থেকে লোকেরা নেমে আসছে। সবূল তাকে বললো, তুমি পর্বতের ছায়াগুলোকে মানুষ বলে ভাবছ।
37
পরে গাল পুনর্বার বললো, দেখ, উঁচু দেশ থেকে লোকেরা নেমে আসছে এবং গণকদের এলোন গাছের পথ দিয়ে একটি দল আসছে।
38
সবূল তাকে বললো, কোথায় এখন তোমার সেই মুখ, যে মুখে বলেছিলে, আবিমালেক কে যে আমরা তার গোলামী স্বীকার করি? তুমি যে লোকদেরকে তুচ্ছ করেছিলে, ওরা কি সেই লোক নয়? এখন যাও, বের হয়ে ওর সঙ্গে যুদ্ধ কর।
39
পরে গাল শিখিমের গৃহস্থদের আগে আগে বাইরে গিয়ে আবিমালেকের সঙ্গে যুদ্ধ করলো।
40
তাতে আবিমালেক তাকে তাড়া করলো ও সে তার সম্মুখ থেকে পালিয়ে গেল এবং দ্বার-প্রবেশ-স্থান পর্যন্ত অনেক লোক আহত হয়ে পড়লো।
41
পরে আবিমালেক অরূমায় রইলো আর সবূল গাল ও তার ভাইদেরকে তাড়িয়ে দিল, তারা আর শিখিমে বাস করতে পারল না।
42
পর দিন লোকেরা বের হয়ে ক্ষেতে যাচ্ছিল, আর আবিমালেক তার সংবাদ পেল।
43
সে লোকদেরকে নিয়ে তিন দল করে ক্ষেতের মধ্যে লুকিয়ে রইলো; পরে সে চেয়ে দেখলো লোকেরা নগর থেকে বের হয়ে আসছে; তখন সে তাদের বিরুদ্ধে উঠে তাদেরকে আঘাত করলো।
44
পরে আবিমালেক ও তার সঙ্গীদলের লোকেরা দ্রুত অগ্রসর হয়ে নগরের প্রবেশ দ্বারের স্থানে দাঁড়িয়ে রইলো এবং দুই দল ক্ষেতের সমস্ত লোককে আক্রমণ করে আঘাত করলো।
45
আর আবিমালেক সারা দিন ধরে ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করলো; আর নগর অধিকার করে সেই স্থানের লোকদেরকে হত্যা করলো এবং নগর সমভূমি করে তার উপরে লবণ ছড়িয়ে দিল।
46
পরে শিখিমের উচ্চগৃহস্থিত সমস্ত গৃহস্থ এই কথা শুনে এল-বরীৎ দেবতার মন্দিরস্থ একটি সুদৃঢ় বাড়িতে প্রবেশ করলো।
47
পরে শিখিমের উচ্চগৃহস্থিত সমস্ত গৃহস্থ একত্র হয়েছে, এই কথা আবিমালেকের কর্ণগোচরে বলা হল।
48
তখন আবিমালেক ও তার সঙ্গীরা সকলে সলমোন পর্বতে উঠলো। আর আবিমালেক কুঠার নিয়ে গাছ থেকে একটি ডাল কেটে নিয়ে তার কাঁধে রাখল এবং তার সঙ্গী লোকদেরকে বললো, তোমরা আমাকে যা করতে দেখলে, তোমরাও তাড়াতাড়ি তা-ই কর।
49
তাতে সমস্ত লোক প্রত্যেকে একটি করে ডাল কেটে নিয়ে আবিমালেকের পিছনে পিছনে চললো; পরে সেসব ডাল ঐ দৃঢ় গৃহের দেওয়ালে রেখে সেই গৃহে আগুন লাগিয়ে দিল; এভাবে শিখিমের উচ্চগৃহে থাকা সমস্ত লোকও মারা গেল; তারা স্ত্রী ও পুরুষ অনুমান এক হাজার লোক ছিল।
50
পরে আবিমালেক তেবেসে গমন করলো ও তেবেসের বিরুদ্ধে শিবির স্থাপন করে তা অধিকার করলো।
51
কিন্তু ঐ নগরের মধ্যে সুরক্ষিত একটি উচ্চগৃহ ছিল, অতএব সমস্ত পুরুষ ও স্ত্রী এবং নগরের সকল গৃহস্থ পালিয়ে তার মধ্যে গিয়ে দ্বার রুদ্ধ করে উচ্চগৃহের ছাদের উপরে উঠলো।
52
পরে আবিমালেক সেই উচ্চগৃহের কাছে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করলো এবং তা আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য উচ্চগৃহের দ্বার পর্যন্ত গেল।
53
তখন এক জন স্ত্রীলোক যাঁতার উপরের পাট নিয়ে আবিমালেকের মাথার উপরে নিক্ষেপ করে তার মাথার খুলি ফাটিয়ে দিল।
54
তাতে সে শীঘ্র তার অস্ত্র-বাহক যুবককে ডেকে বললো, তুমি তলোয়ার খুলে আমাকে হত্যা কর; পাছে লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক ওকে হত্যা করেছে। তখন সে যুবক তাকে বিদ্ধ করলে তার মৃত্যু হল।
55
পরে আবিমালেক মারা গেছে দেখে ইসরাইলের লোকেরা প্রত্যেকে স্ব স্ব স্থানে প্রস্থান করলো।
56
এভাবে আবিমালেক তার সত্তর জন ভাইকে খুন করে তার পিতার বিরুদ্ধে যে দুষ্কর্ম করেছিল, আল্লাহ্ তার সমুচিত দণ্ড তাকে দিলেন;
57
আবার শিখিমের লোকদের মাথায় আল্লাহ্ তাদের সমস্ত দুষ্কর্মের প্রতিফল বর্তালেন; তাতে যিরুব্বালের পুত্র যোথমের বদদোয়া তাদের উপরে পড়লো।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21