bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Song of Solomon 3
Song of Solomon 3
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 4 →
1
রাতের বেলায় আমি আমার বিছানায় আমার প্রাণ-প্রিয়তমের খোঁজ করছিলাম, খোঁজ করছিলাম, কিন্তু তাঁকে পেলাম না।
2
বললাম, আমি এখন উঠে নগরে ভ্রমণ করবো, গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করবো, আমার প্রাণ-প্রিয়তমের খোঁজ করবো; খোঁজ করেছিলাম, কিন্তু তাঁকে পেলাম না।
3
নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখতে পেল, আমি বললাম, তোমরা কি আমার প্রাণ-প্রিয়তমকে দেখেছ?
4
আমি তাদের কাছ থেকে একটু অগ্রসর হলাম, তখনই আমার প্রাণ-প্রিয়তমকে পেলাম, আমি তাঁকে ধরলাম, ছাড়লাম না, যতক্ষণ নিজের মায়ের বাড়িতে না আনলাম, আমার জননীর অন্তঃপুরে না আনলাম। ----
5
অয়ি জেরুশালেমের কন্যারা। আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, কৃষ্ণসার ও মাঠের হরিণীদের কসম দিয়ে বলছি, তোমরা প্রেমকে জাগিয়ো না, উত্তেজিত করো না, যে পর্যন্ত তার বাসনা না হয়। ----
6
গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হয়ে, বণিকের সমস্ত রকম দ্রব্যে সুবাসিত হয়ে, ধোঁয়ার স্তম্ভের মত মরুভূমি থেকে আসছেন, উনি কে?
7
দেখ, ওটা সোলায়মানের পাল্কি, ওর চারদিকে ষাটজন বীর আছেন, ওরা ইসরাইলের বীরদের মধ্যবর্তী।
8
ওরা সকলে তলোয়ারধারী ও রণকুশল; ওদের প্রত্যেকের কোমরে নিজের নিজের তলোয়ার বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকার দরুন।
9
বাদশাহ্ সোলায়মান নিজের জন্য একটি চতুর্দোল নির্মাণ করলেন, লেবাননের কাঠ দিয়ে তৈরি করলেন।
10
তিনি রূপা দিয়ে তার স্তম্ভ নির্মাণ করলেন, সোনার তলদেশ ও বেগুনী রঙ্গের আসন করলেন, এবং জেরুশালেমের কন্যাদের কর্তৃক মহব্বত দিয়ে তার মধ্যভাগ খচিত হল।
11
অয়ি সিয়োন-কন্যারা। তোমরা বাইরে গিয়ে বাদশাহ্ সোলায়মানকে নিরীক্ষণ কর; তিনি সেই মুকুটে ভূষিত, যা তাঁর মা তাঁর মাথায় দিয়েছিলেন, তাঁর বিয়ের দিনে, তাঁর অন্তরের আনন্দের দিনে। ----
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8