bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Song of Solomon 5
Song of Solomon 5
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 6 →
1
আমি নিদ্রিতা ছিলাম, কিন্তু আমার হৃদয় জেগেছিল; আমার প্রিয়ের স্বর, তিনি দ্বারে আঘাত করে বললেন,
2
‘আমায় দুয়ার খুলে দাও; অয়ি মম ভগিনি! মম প্রিয়ে! মম কপোতি! মম শুদ্ধমতি! কারণ আমার মাথা ভিজে গেছে শিশিরে, আমার কেশপাশ রাতের কুয়াশায়।’
3
‘আমি আমার পোশাক খুলেছি, কেমন করে পরবো? আমি পা দুখানি ধুয়েছি, কেমন করে মলিন করবো?’
4
আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়ে তাঁর হাত ঢুকালেন, তাঁর জন্য আমার অন্তর ব্যাকুল হল।
5
আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলতে উঠলাম; তখন গন্ধরসে আমার হাত ভিজল, আমার আঙ্গুল তরল গন্ধরসে ভিজল, অর্গলের হাতলের উপরে।
6
আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলে দিলাম; কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন; তিনি কথা বললে আমার প্রাণ উড়ে গিয়েছিল; আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না, আমি তাঁকে ডাকলাম, তিনি আমাকে জবাব দিলেন না।
7
নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখতে পেল, তারা আমাকে প্রহার করলো, ক্ষতবিক্ষত করলো, প্রাচীরের প্রহরীরা আমার চাদর কেড়ে নিল।
8
অয়ি! জেরুশালেমের কন্যারা! আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও, তবে তাঁকে বলো যে, আমি প্রেম-পীড়িতা। ----
9
অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট? অয়ি নারীকুল-সুন্দরি! অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট যে, তুমি আমাদেরকে এরকম কসম দিচ্ছ?
10
আমার প্রিয়তম শ্বেত ও লাল রংয়ের; তিনি দশ হাজারের মধ্যে অগ্রগণ্য।
11
তাঁর মাথা খাঁটি সোনার মত, তাঁর কেশপাশ কুঞ্চিত ও দাঁড়কাকের মত কালো রংয়ের।
12
তাঁর নয়নযুগল স্রোতের ধারে থাকা এক জোড়া কবুতরের মত, যেন দুধে গোশল করা ও পানির স্রোতের তীরে উপবিষ্ট।
13
তাঁর গণ্ডদেশ সুগন্ধি বাগানের কেয়ারি ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ; তাঁর ওষ্ঠাধর লিলি ফুলের মত, তরল গন্ধরস ক্ষরণকারী।
14
তাঁর হাত বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মত; তাঁর উদর নীলকান্তমণিতে খচিত হাতির দাঁতের শিল্পকর্মের মত।
15
তাঁর ঊরুদ্বয় সোনার চুঙ্গিতে বসান মারবেল পাথরের দু’টি থামের মত; তাঁর দৃশ্য লেবাননের মত, এরস গাছের মত উৎকৃষ্ট।
16
তাঁর কথা অতীব মধুর; হ্যাঁ, তিনি সর্বতোভাবে মনোহর। অয়ি জেরুশালেমের কন্যারা! এই আমার প্রিয়, এই আমার সখা। ----
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8