bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Song of Solomon 8
Song of Solomon 8
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
1
আহা, তুমি যদি আমার ভাইয়ের মত হতে, যে আমার মাতার স্তন্য পান করতো, তবে আমি তোমাকে সড়কে পেলে চুম্বন করতাম, তবুও কেউ আমাকে তুচ্ছ করতো না।
2
আমি তোমাকে পথ দেখাতাম, আমার মাতার বাড়িতে নিয়ে যেতাম; তুমি আমাকে শিক্ষা প্রদান করতে, আমি তোমাকে সুগন্ধ মিশানো আঙ্গুর-রস পান করাতাম, আমার ডালিমের মিষ্ট রস পান করাতাম।
3
তাঁর বাম হাত আমার মাথার নিচে থাকতো, তাঁর ডান হাত আমাকে আলিঙ্গন করতো। ----
4
অয়ি জেরুশালেম-কন্যারা! আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, তোমরা প্রেমকে কেন জাগাবে? কেন উত্তেজিত করবে, যে পর্যন্ত তার বাসনা না হয়? ----
5
উনি কে, যিনি মরুভূমি থেকে উঠে আসছেন, নিজের প্রিয়ের উপর ভর দিয়ে আসছেন? ---- আমি আপেল গাছের নিচে তোমাকে জাগালাম, সেখানে তোমার মা তোমাকে নিয়ে প্রসব বেদনায় ভুগিয়েছিলেন, সেখানে তোমার জননী ব্যথা সহ্য করেছিলেন, ও তোমাকে প্রসব করেছিলেন। ----
6
তুমি আমাকে তোমার অন্তরে মুদ্রাঙ্কিত করে রাখ, তোমার বাহুর মধ্যে আবদ্ধ করে রাখ; কেননা মহব্বত মৃত্যুর মত বলবান; অন্তর্জ্বালা পাতালের মত নিষ্ঠুর; তার শিখা আগুনের শিখা, তা মাবুদেরই আগুন।
7
অনেক পানি মহব্বত নিবিয়ে দিতে পারে না, অনেক নদী তা ডুবিয়ে দিতে পারে না; কেউ যদি মহব্বতের জন্য বাড়ির সর্বস্ব দেয়, লোকে তাকে যার-পর-নাই তুচ্ছ জ্ঞান করে। ----
8
‘আমাদের একটি ছোট বোন আছে, তার কুচযুগ নেই; আমরা নিজের বোনের জন্য সেদিন কি করবো, যে দিনে তার বিষয়ে প্রস্তাব হবে?
9
সে যদি প্রাচীরস্বরূপা হয়, তার উপরে রূপার গম্বুজ নির্মাণ করবো, সে যদি দ্বারস্বরূপা হয়, এরস কাঠের কবাট দিয়ে তা ঘিরে রাখব।’ ----
10
আমি প্রাচীরস্বরূপা এবং আমার কুচযুগ তার উঁচু গৃহের মত; তখন তাঁর চোখে শান্তি আনয়নকারীর মত হলাম।
11
বাল্-হামোনে সোলায়মানের একটি আঙ্গুরক্ষেত ছিল, তিনি তা কৃষকদেরকে জমা দিয়েছেন; তার ফলের মূল্য হিসেবে প্রত্যেকে এক এক হাজার মুদ্রা দেবে।
12
আমার নিজের আঙ্গুরক্ষেত আমার সম্মুখে; হে সোলায়মান, সেই হাজার মুদ্রা তোমারই হবে। দুই শত মুদ্রা কৃষকদের থাকবে। ----
13
অয়ি উপবন-বাসিনী! সখারা তোমার স্বর শুনবার জন্য কান পেতে আছে, আমাকে তা শুনতে দাও। ----
14
হে আমার প্রিয়, শীঘ্র চল, সুগন্ধময় পর্বতশ্রেণীর উপরে, কৃষ্ণসার কিংবা হরিণের বাচ্চার মত হও।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
All chapters:
1
2
3
4
5
6
7
8