bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 John 2
1 John 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
1
প্রিয় বৎসগণ, এ সব কথা আমি তোমাদের লিখছি যেন তোমরা পাপ না কর। কেউ যদি পাপ করে তাহলে পিতার কাছে আমাদের জন্য অনুরোধ করার একজন আছেন, তিনি ধর্মময় যীশু খ্রীষ্ট।
2
তিনিই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, কেবল আমাদের নয় সারা জগতের পাপের প্রায়শ্চিত্ত করেচেন। তাঁরই মাধ্যমে আমরা পাপের ক্ষমা পাই।
3
আমরা যদি তাঁরর সমস্ত আদেশ পালন করি তাহলেই প্রমাণ হবে যে আমরা তাঁকে জানি।
4
যে বলে, ‘আমি তাঁকে জানি’ অথচ তাঁর আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী, তার অন্তরে সত্যের কোন স্থান নেই।
5
কিন্তু যে তাঁর আদেশ অনুযায়ী চলে তার অন্তরে দিব্যপ্রেম সার্থকতা লাভ করেছে। এর দ্বারাই আমরা বুঝতে পারি যে আমরা তাঁর মাঝে আছি।
6
যে বলে খ্রীষ্টেতে সে অবস্থান করে, তাহলে তিনি যেমন আচরণ করতেন তারও সেইরকম আচরণ করা উচিত।
7
স্নেহাস্পদেরা আমি তোমাদের নতুন কোন নির্দেশ দিচ্ছি না, পুরানো কথাই লিখছি, প্রতম থেকেই যা তোমরা শুনেছ। এই পুরানো নির্দেশ হচ্ছে সেই বাণী যা তোমরা গ্রহণ করেছ।
8
আবার এক নতুন নির্দেশও আমি তোমাদের জন্য লিখছি, প্রকৃতপক্ষে তা খ্রীষ্টেরই এবং তোমাদের কাছেও তার সত্যতা প্রমাণিত। কারণ অন্ধকার বিলীয়মান, প্রকৃত জ্যোতি ক্রম-উদ্ভাসিত।
9
যে বলে সে জ্যোতির মাঝে আছে, অথচ অপরকে ঘৃণা করে, সে এখনও অন্ধকারেই রয়এছে।
10
যে অপরকে ভালবাসে সে জ্যোতিতেই বিরাজ করে, তার পদস্খলনের ভয় নেই।
11
কিন্তু যে অন্যের প্রতি বিদ্বেষপরায়ণ, সে অন্ধকারে রয়এছে, অন্ধকারেই তার বিচরণ। সে জানে না কোথায় সে যাচ্ছে কারণ অন্ধকার তাকে অন্ধ করেছে।
12
বৎসগগণ, তোমাদের কাছে এ কথা লিখছি কারণ তাঁর নামের গুণে তোমাদের সকল পাপ ক্ষমা করা হয়েছে।
13
পিতারা, তোমাদের এ কথা লিখছি কারণ আদি থেকে যিনি বিদ্যমান তাঁকে তোমরা জান। যুব সম্প্রদায়, তোমাদের লিখছি কারণ দুরাত্মাকে তোমরা পরাস্ত করেছ।
14
শিশুরা, তোমাদের লিখলাম কারণ তোমরা পিতাকে জান। পিতারা, তোমাদের লিখলাম, কারণ আদি থেকে যিনি বিদ্যমান তাঁকে তোমরা জান। যুবসম্প্রদায়, তোমাদের লিখলাম কারণ তোমরা শক্তিমান। ঈশ্বরের বাক্ তোমাদের অন্তরে আছে আর তোমরা সেই অশুভ শক্তিকে পরাস্ত করেছ।
15
তোমরা এই জগত সংসারে ও তার কোন কিছুতেই আসক্ত হয়ো না। সংসারে যে আসক্ত, পিতার জন্য ভালবাসা তার হৃদয়ে নেই।
16
কারণ জগতে যা আছে —দৈহিক কামনা, নয়নের বাসনা, জীবন ও যৌবনের অসার গর্ব —এর কোন কিছুরই উৎস পিতা নন, এ জগতই এ সব কিছুর উৎপত্তিস্থল।
17
এ জগত লুপ্ত হতে চলেছে, সেই সঙ্গে এর কামনা-বাসনাও। কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরকাল থাকবে।
18
প্রিয় বৎসগণ, এই কাল সমাপ্তপ্রায়। তোমরা শুনেছ যে খ্রীষ্ট বৈরীর আবির্ভাব হবে, বস্তুতঃ ইতিমধ্যেই আমাদের মধ্যে অনেক খ্রীষ্টবৈরীর উদ্ভব হয়েছে। এতেই আমরা বুঝতে পারি যে শেষ কাল আগত।
19
এরা আমাদের মধ্যে থেকে বেরিয়ে গেছে, তবে এরা আমাদের কেউ ছিল না। এরা যদি আমাদের লোকহত তাহলে আমাদের সঙ্গেই থাকত। এরা বেরিয়ে যাওয়াতে এ কথাই স্পষ্ট হল যে এদের রসকলেই আমাদের সংঘভুক্ত নয়।
20
কিন্তু তোমরা সেই পুণ্যময় পুরুষের দ্বারা অভিষিক্ত, তোমরা সব কিচুই জান।
21
সত্য কি তা তোমরা জান না বলে নয়, বরং তোমরা তা জান বলেই এবং মিথ্যা থেকে সত্যের উদ্ভব হতে পারে না এ কথা তোমাদের জানা আছে বলেই এসব বিষয় আমি তোমাদের কাছে লিখলাম।
22
মিথ্যাবাদী কে? যীশুই যে খ্রীষ্ট তা যে অস্বীকার করে সে-ই। খ্রীষ্টবৈরী হচ্চে সে-ই যে পিতা ও পুত্রকে অস্বীকার করে।
23
পুত্রকে অগ্রাহ্য করে কেউ পিতার পরিচয় লাভ করতে পারে না। পুত্রকে যে স্বীকার করে সে পিতাকে জানে। 24 প্রথম যে স্বীকার করে সে পিতাকে জানে।
24
প্রথম থেকে তোমরা যা শুনেছ তা যেন তোমাদের মনে থাকে। প্রথম থেকে যা তোমরা শুনেছ তা যদি তোমাদের অন্তরে থাকে তাহলে তোমরা পুত্রর এবং পিতার আশ্রিত হবে।
25
এ হল শাশ্বত জীবনের সেই প্রতিশ্রুতি যা তিনি আমাদের দিয়েছেন।
26
যারা তোমাদের প্রতারিত করবে তাদের সম্পর্ক এ কথা আমি তোমাদের লিখলাম।
27
এই অভিষেকের মাধ্যমে তোমরা তাঁর কাছ থেকে যে দীক্ষা লাভ করেছ, তা তোমাদের অন্তরে সঞ্চয় হয়ে আছে। অন্য কারও কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন তোমাদের নেই। তাঁর সেই দীক্ষাই তোমাদর সর্ববিষয়ে শিক্ষা দেয় এবং তা সত্য। মিথ্যা নয়। সেইজন্য তোমরা যেমন শিক্ষা পেয়েছ সেই অনুযায়ী তাঁকেই আশ্রয় করে থেক।
28
সুতরাং বৎসেরা, তোমরা তাঁকেই আশ্রয় কর। তিনি যখন আবির্ভূত হবেন তখন যেন আমরা নির্ভয়ে নিঃসঙ্কোচে তাঁর সামনে দাঁড়াতে পারি এবং যেন লজ্জায় আমাদের তাঁর কাছ থেকে মুখ না লুকাতে হয়।
29
তোমরা যদি জেনে থাক যে তিনি ধর্মময়, তাহলে একথাও তোমাদের নিশ্চিত জানা উচিত যে যারা ধার্মিক তিনিই তাদের সকলের জনক।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5