bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 John 5
1 John 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
1
যে ব্যক্তি বিশ্বাস করে যে যীশুই খ্রীষ্ট, সে ঈশ্বর থেকে জাত। যে পিতাকে ভালবাসে সে তাঁর সন্তানকেও ভালবাসে।
2
ঈশ্বরের প্রতি আমাদের ভালবাসা ও তাঁর নির্দেশ পালনের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি যে আমরা তাঁর সন্তানদের ভালবাসি।
3
ঈশ্বরকে ভালবাসার অর্থ হল তাঁর আদেশ পালন করা। তাঁর আদেশ দুর্বহ নয়।
4
কারণ ঈশ্বর থেকে যে জাত তা জগজ্জয়ী এবং জগতকে যা জয় করেছে তা হচ্ছে আমাদের বিশ্বাস।
5
কে জগতকে জয় করতে পারে? একমাত্র সে-ই যে বিশ্বাস করে যে যীশু ঈশ্বরের পুত্র।
6
যীশু খ্রীষ্টই সেই ব্যক্তি, যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। শুধু জল নয়, জল এবং রক্ত।
7
একজন সাক্ষী আছেন তিনি হলেন সত্যস্বরূপ পবিত্র আত্মা। প্রকৃতপক্ষে, এই তিন সাক্ষী আচেন।
8
আত্মা, জল এবং রক্ত, এই তিনের সাক্ষ্য এক।
9
যদি আমরা মানুষের সাক্ষ্যে বিশ্বাস করতে পারি তাহলে ঈশ্বরের সাক্ষ্য আরও কত বিশ্বাসযোগ্য কারণ ঈশ্বর তাঁর পুত্র সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। এই হল ঈশ্বরের সাক্ষ্য।
10
ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে সে তার অন্তরে এই সাক্ষ্য উপলব্ধি করে। যে ঈশ্বরকে বিশ্বাস করে না সে তাঁকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছে কারণ ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন তা সে বিশ্বাস করেনি।
11
সেই সাক্ষ্য এই যে, ঈশ্বর আমাদের সাশ্বত জীবন দান করেছেন এবং তাঁর পুত্রই সেই জীবনের আধার।
12
পুত্রকে যে পেয়েছে সে জীবন পেয়েছে। ঈশ্বরের পুত্রকে যে আশ্রয় করেনি সে জীবন লাভ করেনি।
13
তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করেছ, তোমাদের কাছে আমি এসব কথা লিখলাম যেন তোমরা জানতে পার যে তোমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছ।
14
তাঁর কাছে আমরার এই ভরসা পেয়েছি যে তাঁর ইচ্ছানুসারে আমরা যদি কিছু চাই তাহলে তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করেন।
15
তিনি আমাদের আবেদন শোনেন, এ সম্বন্ধে আমরা যদি নিশ্চিত হয়ে থাকি, তাহলে এ সম্বন্ধেও নিশ্চিত যে আমরা যা চাই তাই পাই।
16
যদি কেউ কোন ব্যক্তিকে এমন পাপ করতে দেখে যা মারাত্মক নয়, তাহলে সে প্রার্থনা করুক, তিনি তাকে জীবন দান করবেন। যারা মারাত্মক পাপ করেনি তাদের জন্যই একথা। এক ধরণের পাপ আছে যা মারাত্মক, সে সম্পর্কে আমি কাউকে প্রার্থনা করতে বলিনি।
17
সর্বপ্রকার অধর্মাচরণই পাপ, কিন্ত উএমন পাপ আছে যে পাপ মৃত্যু ডেকে আনে।
18
আমরা জানি যে ঈশ্বরর থেকে যে জাত সে পাপ করে না, যিনি ঈশ্বরের আত্মজ তিনিই তাকে রক্ষা করেন। শয়তান তাকে স্পর্শ করতে পারে না।
19
আমরা জানি, আমরা ঈশ্বরের প্রজা। সমগ্র জগত শয়তানের আয়ত্তে।
20
কিন্তু আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসেছেন এবং তিনি আমাদের সত্য ঈশ্বরকে জানার বোধশক্তি দিয়েছেন। যিনি সত্যস্বরূপ আমরা তাঁর ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের মাঝে অবস্থিত। তিনিই সত্য ঈশ্বর এবং অনন্ত জীবনের আধার।
21
বৎসগণ, পৌত্তলিকতা থেকে তোমরা দূরে থাক।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
All chapters:
1
2
3
4
5