bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 John 3
1 John 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
1
দেখ, পিতা আমাদের কত বালবাসেন। তিনি আমাদের তাঁর সন্তান নামে আখ্যা দিয়েছেন এবং প্রকৃতপক্ষে আমরা তাঁরই সন্তান। জগৎসংসার তাঁর পরিচয় পায়নি বলেই আমাদের বুঝতে পারে না।
2
স্নেহাস্পদেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, পরে কি হব তা এখনও প্রকাশিত হয়নি। তবে আমরা জানি যে তিনি যখন আবির্ভূত হবেন তখন আমরা তাঁর সাদৃশ্য লাভ করব, কারণ আমরা তখন তাঁর সাদৃশ্য লাভ করব, কারণ আমরা যখন তাঁর স্বরূপ প্রত্যক্ষ করব।
3
যে তাঁর কাছে এই প্রত্যাশা করে সে নিজেকে তাঁর মতই নির্মল করে।
4
যে পাপ করে সে বিধান লঙ্ঘন করে, এই বিধান লঙ্ঘনই পাপ।
5
তোমরা জান যে পাপ হরণ করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি নিজে কিন্তু নিষ্পাপ।
6
যে তাঁর মাঝে স্থিতি লাভ করেছে সে পাপ করে না। যে পাপী, সে তাঁকে দেখেনি, তাঁকে জানেও না।
7
বৎসগণ, কেউ যেন তোমাদের প্রতারিত না করে। যে ন্যায্য আচরণ করে সে ধার্মিক, যেমন তিনি ধর্মময়।
8
যে পাপ করে সে শয়তান থেকে উদ্ভূত, কারণ শয়তান প্রথম থেকে পাপাচারী। শয়তানের কার্যকলাপ ধ্বংস করার জন্যই ঈশ্বরের পুত্রর আবির্ভূত হলেন।
9
ঈশ্বর থেকে জাত কোন ব্যক্তি পাপ করে না কারণ ঐশ্বরিক স্বভাব তার মাঝে আছে। সে পাপ করতে পারে না কারণ সে ঈশ্বর থেকে জাত।
10
কারা ঈশ্বরের সন্তান আর কারা শয়তানের সন্তান তা এর দ্বারাই প্রকাশ পায়। যে ন্যায্য আচরণ করে না এবং যে নিজের ভাইকে ভালবাসে না সে ঈশ্বর থেকে জাত নয়।
11
তোমরা প্রথম থেকেই যে নির্দেশ শুনে আসছ তা হচ্ছে এই, আমাদের পরস্পরকে ভালবাসা উচিত।
12
সেই দুরাত্মার সন্তান কয়িন যেমন নিজের ভাইকে হত্যা করেছিল, আমরা যেন তেমন না করি। সে কেন তার ভাইকে খুন করেছিল? কারণ তার নিজের কাজ ছিল মন্দ, কিন্তু তার ভাইয়ের কাজ ছিল ভাল।
13
বন্ধুগণ, সংসার যদি তোমাদের ঘৃণা করে তাহলে অবাক হয়ো না।
14
আমরা আমাদের ভাইদের ভালবাসি বলেই জানি যে মৃত্যু থেকে আমরা জীবনে উত্তীর্ণ হয়েছি। যে ভালবাসে না সে মৃত্যুর মাঝে রয়েছে।
15
যে নিজের ভাইকে ঘৃণা করে সে খুনী, তোমরা জান যে খুন করে সে অনন্ত জীবনের অধিকারী হতে পারে না।
16
তিনি আমাদের জন্য নিজ প্রাণ উৎসর্গ করেছেন। এর দ্বারাই আমরা জানতে পেরেছি প্রেমের স্বরূপ কি। সুতরাং আমাদের কর্তব্য, আমরাও যেন ভ্রাতৃবৃন্দের জন্য নিজেদের প্রাণ দান করি।
17
বিত্তবান কোন ব্যক্তি যদি অভাবগ্রস্ত কোন মানুষকে দেখেও মুখ ফিরিয়ে নেয়, ঈশ্বরের প্রেম কি করে তার অন্তরে থাকবে?
18
স্নেহাস্পদেরা, শুধু মুখের কথায় ও ভাষণে নয় কিন্তু আমাদের কর্মে সেই প্রকৃত প্রেমের প্রকাশ ঘটুক।
19
এর দ্বারাই আমরা বুঝব যে আমরা সত্য থেকে উদ্ভূত।
20
তাঁর কাছে আমরা নিজেদের দোষী মনে করলেও আমাদের হৃদয়কে সান্ত্বনা দিতে পারব, কারণ আমাদের বিবেকের চেয়েও ঈশ্বর মহান, তাঁর অজানা কিছুই নেই।
21
স্নেহাস্পদেরা, আমাদের বিবেক যদি আমাদের দোষী না করে তাহলে আমরা ঈশ্বরের সামনে যাবার সাহস পাই।
22
আমরা যা চাই, তাঁর কাছ থেকে তা আমরা পাই, কারণ আমরা তাঁর সব নির্দেশ পালন করি এবং তিনি যা ভালবাসেন আমরা তা-ই করি।
23
তাঁর নির্দেশ এই, আমরা যেন তাঁর পুত্র যীশু খ্রীষ্টের নামে বিশ্বাস করি এবং তাঁর আদেশ অনুযায়ী পরস্পরকে ভালবাসি।
24
যারা তাঁর নির্দেশ পালন করে তারা তাঁর মাঝে আশ্রিত এবং তিনি তাদের হৃদয়ে অধিষ্ঠান করেন। তিনি যে পবিত্র আত্মাকে আমাদের দান করেছেন তাঁর প্রসাদেই আমরা জানি যে তিনি আমাদেরর অন্তরে আচেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5