bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Peter 2
1 Peter 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
1
তোমরা সর্বপ্রকার হিংসা, ছলনা, কপটতা, ঈর্ষা ও পরনিন্দা পরিহার কর।
2
নবজাত শিশুর মত তোমরাও বিশুদ্ধ পারমার্থিক দুগ্ধের জন্য তৃষিত হও। এতেই তোমরা পুষ্টিলাভ করে পরিত্রাণ পাবে।
3
তোমরা অবশ্যই প্রভুর করুণার স্বাদ পেয়েছ।
4
তোমরা সেই জীবন্ত শিলার কাছে এস, যা মানুষের কাছে উপেক্ষিত কিন্তু ঈশ্বরের মনোনীত ও তাঁর দৃষ্টিতে মহামূল্যবান।
5
তাঁর কাছে এসে তোমরাও জীবন্ত শিলা হয়ে আধ্যাত্মিক মন্দির গঠনের কাজে নিজেদের নিবেদন কর, যেখানে তোমরা পবিত্র পৌরোহিত্যের ব্রত গ্রহণ করে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করবে।
6
এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে: ‘দেখ, আমি সিয়োনে কোণের ভিত্তিপ্রস্তররূপে স্থাপন করেছি আমার মনোনীতএক মহামূল্য শিলাখণ্ড, তার উপর যে ভরসা রাখেনিরাশ হবে না সে, হবে না হতমান।’
7
তোমরা যারা বিশ্বাসী তাদের কাছে এ শিলা মহামূল্যবান, কিন্তু অবিশ্বাসীদের ক্ষেত্রে সেটি হলঃ ‘স্থপতিরা যে শিলা অগ্রাহ্য করলতা-ই হয়ে উঠল কোণের প্রধান ভিত্তি প্রস্তর’।
8
এ এমন এক প্রস্তর যাতে লোকে উছোট খাবে, পতন হবে তার। ঈশ্বরের আদেশ অমান্য করার জন্যই পতন হয়, এই হয় তার ঈশ্বর নির্ধারিত পরিণাম।
9
কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক শ্রেণী, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা। তিনিই তোমাদের অন্ধকার থেকে তাঁর বিস্ময়কর জ্যোতির মাঝে আহ্বান করে এনেছেন যেন তোমরা তাঁর গুণগান করতে পার।
10
এককালে তোমাদের কোন পরিচয় ছিল না কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ, এক সময়ে তাঁর দয়ার কথা তোমরা জানতে না কিন্তু এখন তাঁর দয়ার অধিকারী হয়েছ।
11
প্রিয় বন্ধুগণ, এ জগতে তোমরা নিজেদের পরবাসে ভিন্দেশী মনে করে আত্মহানিকর জৈব কামনা-বাসনা থেকে দূরে থাক।
12
অন্যান্যদের দৃষ্টিতেও তোমাদের আচরণ হোক উত্তম। তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, তাহলেও তারা তোমাদের সৎকর্মের মর্ম বুঝে আগমনের দিনে ঈশ্বরের প্রশস্তি করবে।
13
প্রভুর মুখ চেয়ে তোমরা মানুষের গড়া আইনকানুন মেনে চল।
14
কিম্বা তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যে প্রশাসকদের নিয়োগ করেছেন, তাঁদের অনুগত হও।
15
কারণ ঈশ্বরের ইচ্ছা এই যে ন্যায়সঙ্গত আচরণের দ্বারাই তোমরা নির্বোধ ও অজ্ঞ লোকদের সমালোচনা স্তব্ধ করে দেব।
16
তোমরা স্বাধীন কিন্তু এই স্বাধীনতাকে তোমরা দুষ্কর্মের আড়ালরূপে ব্যবহার করো না, বরং ঈশ্বরের দাসের মতন জীবন যাপন কর।
17
সকলকে শ্রদ্ধা কর, ভ্রাতৃসঙ্ঘকে ভালবাস, ঈশ্বরকে সম্ভ্রম কর এবং সম্রাটকে মান্য কর।
18
সেবকেরা, তোমরা মনিবদের কর্তৃত্ব মাথা পেতে নাও, কেবল সজ্জন ও ভদ্রদের নয়, কিন্তু অত্যাচারী মনিবদেরও বাধ্য হও।
19
কারণ ঈশ্বরকে স্মরণ করে কেউ যদি অন্যায় অত্যাচার সহ্য করে, তবে তার পক্ষে তা প্রশংসনীয়
20
অন্যায় করে যদি মার খাও তবে সেই আঘাত সহ্য করায় কিসের কৃতিত্ব? বরং ভাল কাজের জন্য যদি দুঃখ পাও এবং তা মেনে নাও, তবে তা-ই হবে ঈশ্বরের কাছে সন্তোষজনক।
21
এই উদ্দেশ্যেই তোমাদের আহ্বান করা হয়েছে, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য দুঃখ বরণ করে তোমাদের সম্মুখে এক আদর্শ স্থাপন করে গেছেন যেন তোমরাও তাঁর পদাঙ্ক অনুসরণ কর।
22
তিনি পাপ করেননি, তাঁর মুখে ছিল না কোন ছল।
23
তিনি বিদ্রূপের প্রতিবাদে বিদ্রূপ করেননি, নির্যাতিত হয়েও কোন কটূ বাক্য উচ্চারণ করেননি, কিন্তু ন্যায়বিচারক ঈশ্বরের হাতে বিচারের ভার অর্পণ করেছেন।
24
আমাদের পাপরাশি তিনি নিজের দেহে গ্রহণ করে ক্রুশবিদ্ধ হলেন, যেন আমরা পাপময় জীবনের মৃত্যু ঘটিয়ে ধর্মনিষ্ঠ জীবনে উত্তীর্ণ হই। তাঁর মৃত্যু আমাদের এনে দিয়েছে পরিত্রাণ*।
25
তোমরা ছিল পথভ্রান্ত মেষের মত, কিন্তু যিনি আমাদের জীবনের রক্ষক ও প্রতিপালক, সেই মেষপালকের কাছে এখন তোমরা ফিরে এসেছ।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5