bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Peter 3
1 Peter 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
1
সেইভাবে, পত্নী পতির বাধ্য হও। তাদের মধ্যে কেউ যদি সুসমাচারে বিশ্বাস না করে
2
তাহলেও তারা তোমাদের ভক্তিশ্রদ্ধা ও শুদ্ধ আচরণ লক্ষ্য করে সুসমাচার না শুনেও স্ত্রীর প্রভ7আবে আমাদের পক্ষে আসতে পারে।
3
নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য তোমরা বিচিত্র কেশবিন্যাস, অলঙ্কার, গয়নাগাঁটি কিম্বা সাজপোষাকের জৌলুসের উপর নির্ভর করো না,
4
বরং ঈশ্বরের দৃষ্টিতে যা বহুমূল্য সেই শান্ত ও নম্র স্বভাবের অক্ষয় আভরণে তোমাদের নিভৃত সত্তা সুন্দর হয়ে উঠুক।
5
পুরাকালে ঈশ্বরভক্ত সতীসাধ্বী নারীরা স্বামীর অনুগত হয়ে এভাবেই নিজেদের সাজাতেন।
6
এভাবেই অব্রাহামের অনুগত হয়ে তাঁর স্ত্রী সারা তাঁকে ‘নাথ’ বলে সম্বোধন করতেন। তোমরা জননী সারার কন্যা, কোন কিছুর ভয় না করে সৎকাজ করে যাও।
7
স্বামীরা, তোমরাও সেইভাবে বিচার বিবেচনা করে স্ত্রীকে নিয়ে সংসার কর। মেয়েরা তোমাদের চেয়ে দুর্বল বলেই তাদের যথাযোগ্য মর্যাদা দাও, কারণ তোমরা দুজনেই ঈশ্বরদত্ত জীবনের শরিক। তাহলে তোমাদের প্রার্থনায় কোন বাধা সৃষ্টি হবে না।
8
শেষ কথা এই, তোমরা সকলে এক মন ও এক প্রাণ হয়ে পরস্পরকে ভালবাস। দয়ালু ও নম্র হও।
9
অপকারের পরিবর্তে অপকারর কিম্বা কটূবাক্যের পরিবর্তে কটূক্তি করো না। বরং আশীর্বাদ কর, কারণ ঈশ্বরের প্রতিশ্রুত আশীর্বাদ লাভের জন্যই তোমরা আহূত হয়েছ।
10
শাস্ত্রে আছেঃ ‘জীবন উপভোগ করতে তোমরা কে চাও? সুখের জন্য কে চাও দীর্ঘ আয়ু? তাহলে শোন বলি,বাক্সংযম কর, অপবাদ দিও না কাউকে,থামাও মধুর মিথ্যা ভাষণ।
11
মন্দ থেকে দূরে যাওনিবিষ্ট থাক সৎকর্মে শান্তির অন্বেষণ কর, অনুসরণ কর তাকে।
12
দৃষ্টি রাখেন প্রভু ধর্মনিষ্ঠের প্রতি, শোনেন তাদের আর্তনাদ।প্রভু পরমেশ্বর দুষ্কৃতির প্রতি চরম বিমুখ, তিনি মুছে ফেলবেন তাদের সকল স্মৃতিপৃথিবীর বুক থেকে।’
13
তোমরা যদি সত্যিই সৎকর্ম করতে চাও, তাহলে কে তোমাদের অনিষ্ট করবে?
14
ধার্মিকতার জন্য যদি তোমরা নির্যাতিতও হও তাহলে তোমরা ধন্য। ‘ওদের ভয়ে তোমরা ভীত কিম্বা বিচলিত হয়ো না।’
15
তোমাদের হৃদয়ে ভক্তির আসনে খ্রীষ্টকেই প্রভু বলে প্রতিষ্ঠা কর। যদি কেউ তোমাদের অন্তরের প্রত্যাশা সম্পর্কে জানতে চায় তবে তাকে যথাযোগ্য উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থেক। শ্রদ্ধাভক্তি সহকারে সবিনয়ে তোমাদের বক্তব্য পেশ করবে।
16
তোমরা বিবেক অমলিন রেখে খ্রীষ্টানুসারী জীবন যাপন কর। তাহলে তোমরা যখন নিন্দিত হবে তখন সদাচরণের জন্য যারা তোমাদের নিন্দা করে তারাই হবে লজ্জিত।
17
যদি ঈশ্বরের ইচ্ছায় লাঞ্ছনাভোগ করতেই হয় তবে অপকর্মের চেয়ে সৎকর্মের জন্যই লাঞ্ছিত হওয়া ভাল।
18
কারণ খ্রীষ্ট অধার্মিকদের পাপের প্রায়শ্চিত্তের জন্য একবারই মৃত্যুবরণ করেছেন যেন তিনি আমাদের ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যেতে পারেন। দৈহিকভাবে তিনি নিহত হলেন কিন্তু পুনর্জীবিত হলেন আত্মার শক্তিতে
19
এবং সেই ভাবেই তিনি বন্দী আত্মাদের কাছে গিয়ে সুসমাচার প্রচার করলেন।
20
এরা বহুপূর্বে নোহের আমলে ঈশ্বরের অবাধ্য হয়েছিল। সেইসময় জাহাজ তৈরী না হওয়া পর্যন্ত ঈশ্বর ধৈর্য ধারণ করেছিলেন। সেই জাহাজে চড়ে মাত্র কয়েকজন অর্থাৎ আটটি প্রাণী জলপ্লাবন থেকে উদ্ধার পেয়েছিল।
21
বাপ্তিষ্ম এই ঘটনার প্রতিরূপ যার দ্বারা তোমরা এখন উদ্ধার লাভ কর। এই বাপ্তিষ্ম দেহের মলিনতা অপসারণের জন্য নয় কিন্তু এ হচ্ছে ঈশ্বরের কাছে নিষ্কলুষ আত্মনিবেদন স্বরূপ, যীশু খ্রীষ্টের পুনরুত্থানের গুণেই এসব কার্যকরী হয়।
22
তিনি স্বর্গারোহণ করে এখন ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে অধিষ্ঠিত, স্বর্গদূতগণ এবং সর্বপ্রকার আধ্যাত্মিক পৌরোহিত্য ও কর্তৃত্ব তাঁরই হস্তগত।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5