bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Peter 4
1 Peter 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
1
খ্রীষ্ট যেমন দৈহিক দুঃখকষ্ট সহ্য করেছেন, তোমরাও তেমন মানসিক প্রস্তুতি গড়ে তোল কারণ যে ব্যক্তি দৈহিক কষ্ট সহ্য করেছে সে পাপে লিপ্ত হয় না।
2
সে তখন বাকী জীবন জাগতিক কামনা-বাসনা পূরণের জন্য নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য জীবন যাপন করবে।
3
তোমরা অতীতে বিজাতীয় আচার-আচরণ করে যথেষ্ট কালই তো কাটিয়েছ। তখন তোমরা ভ্রষ্টাচার, ব্যভিচার, মদের আসর, উচ্ছৃঙ্খলতা, মত্ততা এবং অলীক প্রতিমা পূজা করতে।
4
তোমরা এখন আর তাদের মত উদ্দাম উচ্ছৃঙ্খল আচরণ কেন কর না, তা তারা বুঝতে পারে না বলেই তোমাদের সম্বন্ধে কটূক্তি করে।
5
যিনি অচিরে জীবিত ও মৃত সকলেরই বিচার করবেন তাঁর কাছে এর জন্য তাদের জবাবদিহি করতে হবে।
6
এই জন্যই মৃতদের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছিল যেন দৈহিকভাবে সাধারণ মানুষের মত দণ্ডিত হলেও, আত্মিকভাবে তারা ঐশ্বরিক জীবন লাভ করতে পারে।
7
সব কিছুরই শেষ ঘনিয়ে আসছে, সুতরাং সুস্থির ও সংযত জীবন যাপন কর যাতে প্রার্থনায় মনোনিবেশ করতে পার।
8
সর্বোপরি তোমরা পরস্পরকে গভীরভাবে ভালবেস কারণ প্রেম বহু পাপরাশি নিবারিত করে।
9
উদার চিত্তে অতিথি সেবা কর। তোমরা প্রত্যেকে যে যেমন বর লাভ করেছ তা-ই দিয়ে পরস্পরের সেবা কর।
10
এই হল ঈশ্বরের বহুবিধ অনুগ্রহপ্রাপ্ত সুযোগ্য দেওয়ানের কাজ।
11
কেউ যদি প্রচার করতে চায় তবে সে ঈশ্বরের বাণীই প্রচার করুক। যে সেবা করতে চায়, সে ঈশ্বরের দেওয়া শক্তিতেই সেবা করুক। সর্ববিষয়ে যেন যীশু খ্রীষ্টের মাধ্যমেই ঈশ্বরের গৌরব হয়। সকল মহিমা ও পরাক্রম যুগে যুগে তাঁরই। আমেন।
12
প্রিয় বন্ধুগণ, তোমাদের যাচাই করার জন্য যে অগ্নিপরীক্ষা হচ্ছে তা অস্বাভাবিক মনে করে বিচলিত হয়ো না,
13
বরং যে পরিমাণে তোমরা খ্রীষ্টের দুঃখ ক্লেশের শরিক হচ্ছ, সেই পরিমাণে আনন্দ কর যেন তাঁর মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরাও আনন্দিত ও উল্লাসিত পার।
14
খ্রীষ্টের নামের জন্য তোমরা যদি অপমানিত হও তাহলে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের গৌরবোজ্জ্বল আত্মা তোমাদের উপরে অধিষ্ঠিত।
15
কিন্তু তোমাদের মধ্যে কেউ যেন হত্যা, চুরি, রাহাজানি কিম্বা অন্য কোন অপরাধেরর জন দণ্ডিত না হয়।
16
কেউ যদি খ্রীষ্টান বলে নির্যাতিত হয় তবে সে যেন লজ্জা বোধ না করে বরং সেই পরিচয়েই সে ঈশ্বরের জয়গান করুক।
17
বিচারের কাল সমাগত, ঈশ্বরের আপনজনদের দিয়েই তা হবে সুরু। যদি তা প্রথমে আমাদের উপরেই আরম্ভ হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচার গ্রহণ করেনি তাদের পরিণাম কি হবে?
18
ধার্মিকের পরিত্রাণ যদি এত কষ্টসাধ্য হয় তাহলে নাস্তিক ও পাপীদের গতি কি হবে?
19
সুতরাং যারা ঈশ্বরের সঙ্কল্প অনুযায়ী নির্যাতন ভোগ করে তারা সৎকর্ম করে চলুক এবং সৃষ্টিকর্তারর হাতেই জীবন সমর্পণ করুক, তিনি পরম নির্ভরযোগ্য।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5