bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Thessalonians 1
2 Thessalonians 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
1
আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টে আশ্রিত থিষলনিকীয় মণ্ডলী সমীপে। পৌল, সীল ও তিমথি —আমরা এই পত্র লিখছি।
2
পিতা ঈশ্বর ও প্রভু যীশু তোমাদের মঙ্গল করুন, শান্তি দান করুন।
3
বন্ধুগণ, তোমাদের জন্য সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া আমাদের কর্তব্য এবং এই-ই সঙ্গত। কারণ তোমাদের বিশ্বাস প্রচুররূপে বৃদ্ধি পাচ্ছে এবং সেইসঙ্গে পরস্পরের প্রতি তোমাদের ভালবাসাও বেড়ে চলেছে।
4
সর্বপ্রকার নির্যাতন ও দুঃখকষ্ট সহ্য করেও তোমরা বিশ্বাসে অটল রয়েছ, সেইজন্য আমরা নিজেরাই ঈশ্বরের মণ্ডলীগুলির কাছে তোমাদের জন্য গর্ব প্রকাশ করছি।
5
ঈশ্বরের রাজের যোগ্য হওয়ার জন্যই তোমাদের এই দুঃখকষ্ট সহ্য করতে হচ্ছে এবং এর মাঝেই তোমরা ঈশ্বরের ন্যায়বিচারের প্রমাণ পাবে।
6
কারণ ঈশ্বরের ন্যায়বিচার এই যে যারা তোমাদের নির্যাতন করছে, প্রতিদানে তিনিও তাদের নির্যাতন করবেন।
7
অপরপক্ষে তোমরা যারা নির্যাতিত হচ্ছ, তাদের তিনি আমাদের সঙ্গেই মুক্তি দেবেন যেদিন প্রভু যীশু স্বর্গ থেকে তাঁর পরাক্রান্ত দূতবাহিনীসহ জ্বলন্ত অগ্নিশিখার মাঝে আবির্ভূত হবেন।
8
যারা ঈশ্বরকে স্বীকার করে না ও যারা আমাদের প্রভু যীশুর সুসমাচার মানে না, তাদের দণ্ড দেবেন।
9
সেই দণ্ড হবে অনন্ত বিনাশ। প্রভুর সম্মুখ থেকে বিতাড়িত হবে তারা। তাঁর পরাক্রান্ত মহিমা থেকে হবে বঞ্চিত।
10
এ ঘটনা ঘটবে শেষের সেই দিনে, যে দিন তাঁর ভক্তদের মাঝে গৌরবান্বিত হওয়ার জন্য আবির্ভূত হবেন তিনি। বিশ্বাসীরা সকলেই তখন চমৎকৃত হবে, কারণ তোমাদের কাছে আমাদের প্রচারিত সুসমাচার তারা বিশ্বাস করেছে।
11
এই কারণেই আমরা সর্বদা তোমাদের জ্যন প্রার্থনা করি যেন আমাদের ঈশ্বর তাঁর আহ্বানের উপযুক্ত করে তোমাদের গড়ে তোলেন। তিনি নিজ ক্ষমতায় তোমাদের সমস্ত শুভ সঙ্কল্প ও বিশ্বাসদৃপ্ত কর্ম সম্পূর্ণ করেন।
12
আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মাঝে মহিমান্বিত হোক এবং তোমরাও তাঁকে আশ্রয় করে গৌরবান্বিত হও।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
All chapters:
1
2
3