bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Thessalonians 3
2 Thessalonians 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
1
শেষ কথা এই, বন্ধুগণ, তোমরা আমাদের জন্য প্রার্থনা করো যেন প্রভুর বাণী অবাধে প্রচারিত ও সসম্মানে গৃহীত হয়, যেমন তোমাদের মাঝে হয়েছে।
2
প্রার্থনা কর, আমরা যেন অধার্মিক ও দুষ্ট লোকদের হাত থেকে উদ্ধার পাই। কারণ সকলেই যে বিশ্বাস করবে এমন নয়।
3
কিন্তু প্রভু নির্ভরযোগ্য, তিনিই তোমাদের প্রতিষ্ঠিত করবেন ও মন্দের প্রভাব থেকে রক্ষা করবেন।
4
প্রভুর দয়ায় তোমাদের উপরে আমাদের আস্থা আছে যে তোমরা আমাদের সব নির্দেশ পালন করছ এবং করবে।
5
প্রভু তোমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেমের পূর্ণ শুদ্ধি ও খ্রীষ্টসুলভ ধৈর্য দান করুন।
6
বন্ধুগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি, তোমাদের সমাজে যদি কেউ আমাদের না মেনে অলস উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, তার সঙ্গে তোমরা সম্পর্ক রাখবে না।
7
তোমরা বালবাবেই জান, আমাদের প্রদর্শিত আদর্শ কিভাবে অনুসরণ করতে হবে, তোমাদের কাছে থাকার সময় আমরা কখনও অলস জীবন যাপন করিনি।
8
আমরা কারও কাছ থেকে বিনামূল্যে অন্নগ্রহণ করিনি। আমরা যাতে তোমাদের কারও বোঝা না হই সেইজন্য দিনরাত কঠোর পরিশ্রম করেছি।
9
তোমাদের কাছ থেকে আমাদের ভরণপোষণ লাভের অধিকার আছে, তা সত্ত্বেও তোমাদের সামনে আদর্শ তুলে ধরার জন্যই এই পরিশ্রম আমরা করেছি।
10
তোমাদের কাছে যখন ছিলাম তখনই আমরা এই আদেশ দিয়েছি: যে কাজ করবে না তার আহারের অধিকার নেই।
11
একথা বলছি কারণ শুনতে পেলাম যে তোমাদের মধ্যে কিছু লোক অলস জীবন যাপন করছে, তারা বিনা কর্মে অনধিকার চর্চায় সদাব্যস্ত।
12
এই ধরণের লোকদের প্রতি আমাদের নির্দেশ এবং প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তাদের অনুরোধ করছি, তারা যেন নিজেদের কাজে মনোনিবেশ করে নিজেদের অন্ন সংস্থানের ব্যবস্থা নিজেরাই করে।
13
বন্ধুগণ, সৎ কাজে তোমরা ক্লান্তি বোধ করো না।
14
আমাদের চিঠিতে যে নির্দেশ আছে তা যদি কেউ মানতে না চায় তবে তাকে চিনে রাখ, তার সঙ্গে কোন সম্পর্ক রেখো না, তাতে হয়তো সে লজ্জা পাবে।
15
তাকে শত্রু বলে মনে করো না কিন্তু ভাই হিসাবেই তাকে সতর্ক করে দিও।
16
শান্তিরাজ প্রভু স্বয়ং তোমাদের সর্ব অবস্থায় ও সর্বতোভাবে শান্তি দান করুন। প্রভু তোমাদেরর সকলের সঙ্গে থাকুন।
17
আমি পৌল স্বহস্তে তোমাদের কাছে এই শুভ সম্ভাষণ লিখে জানাচ্ছি। আমার প্রত্যেকটি চিঠির এইটিই হচ্ছে অভিজ্ঞান। এইভাবেই আমি লিখে থাকি।
18
প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের উপরে বর্ষিত হোক।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
All chapters:
1
2
3