bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Thessalonians 2
2 Thessalonians 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
1
বন্ধুগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমন ও তাঁকে ঘিরে আমাদের সমাবেশ সম্পর্কে তোমাদের কাছে আমাদের নিবেদন এই:
2
প্রভুর আগমনের দিন এসে পড়েছে —এই মর্মে কোন ভাবোচ্ছ্বাস, কোন প্রচার, এমনকি আমাদের নামে লেখা কোন চিঠি পড়ে তোমরা যেন বিচলিত হয়ো না বা মনের স্থের্য হারিয়ো না।
3
কেউ যেন কোনভাবে তোমাদের প্রতারিত করতে না পারে। কারণ প্রথমে ঈশ্বরের বিরুদ্ধে সেই বিদ্রোহ ঘটবে এবং বিনাশের জন্য নির্ধারিত পুরুষ অর্থাৎ সেই মূর্তিমান অধর্ম প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না।
4
সে তথাকথিত ঈশ্বর বা উপাস্য সমস্ত কিছুকে নস্যাৎ করে নিজেকে সব কিছুর উপরে প্রতিষ্ঠিত করবে, এমনকি স্বয়ং ঈশ্বরের মন্দিরের আসীন হয়ে সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে।
5
আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন এ সবই তোমাদের বলেছিলাম, সে কথা কি তোমাদের মনে নেই:
6
তোমরা জান এখন সেই মূর্তিমান অধর্মকে প্রতিহত করা হচ্ছে কিন্তু নির্দিষ্ট সময়ে সে প্রকাশিত হবে।
7
অধর্মের অদৃশ্য শক্তি ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে এবং যে তাকে বাধা দিচ্ছে সে যখন অপসারিত হবে,
8
তখন সেই মূর্তিমান অধর্ম প্রকাশিত হবে এবং প্রভু যীশু তাঁর শ্রীমুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন, তাঁর জ্যোতির্ময় আবির্ভাবে সে হবে বিধ্বস্ত।
9
শয়তানের কূটচক্রে মূর্তিমান অধর্ম মিথ্যার যাবতীয় শক্তিশালী অভিজ্ঞান ও অলৌকিক ক্রিয়াকলাপসহ আবির্ভূত হবে।
10
অধর্মের সর্বপ্রকার ছলনার দ্বারা সে ধ্বংস পথযাত্রীদের প্রতারিত করবে। কারণ পরিত্রাণ লাভের জন্য যে সত্যনিষ্ঠা প্রয়োজন তা তাদের ছিল না।
11
সেইজন্য ঈশ্বর তাদের মধ্যে পাঠাচ্ছেন বিভ্রান্তিকর এক শক্তি যা তাদের মিথ্যায় বিশ্বাস করতে প্ররোচিত করবে,
12
যেন যারা সত্যে বিশ্বাস করেনি এবং অধর্মে আসক্ত, তারা সকলেই দণ্ডিত হয়।
13
বন্ধুগণ, তোমরা প্রভুর প্রীতিভাজন, আমরা তোমাদের জন্য সর্বদাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য কারণ তিনি আদি থেকেই তোমাদের মনোনীত করেছিলেন যেন পবিত্র আত্মার শক্তিতে সুচিশুদ্ধ হয়ে এবং সত্যে বিশ্বাস করে তোমরা পরিত্রাণ লাভ কর।
14
প্রভু যীশু খ্রীষ্টের গৌরবের অধিকারী হওয়ার জন্য আমাদের সুসমাচার প্রচারের মধ্য দিয়ে তিনি তোমাদের আহ্বান করেছেন।
15
সুতরাং বন্ধুগণ, অবিচল থাক, আমাদের মুখের কথা কিম্বা পত্রের মাধ্যমে যে সত্য জ্ঞান তোমরা লাভ করেছ সেই শিক্ষা অবলম্বন করে থাক।
16
আমাদের প্রভু যীশু খ্রীষ্ট স্বয়ং এবং আমাদের পিতা ঈশ্বর আমাদের ভালবেসেছেন এবং আপন অনুগ্রহে আমাদের চিরস্থায়ী সান্ত্বনা, অক্ষয় অনুপ্রেরণা ও সুনিশ্চিত প্রত্যাশা দান করেছেন।
17
তিনি তোমাদের হৃদয়ে প্রেরণা দান করুন এবং সর্বপ্রকার শুভকর্মে ও কথায় তোমাদের সুপ্রতিষ্ঠা করুন।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
All chapters:
1
2
3