bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Timothy 1
2 Timothy 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
প্রিয় বৎস তিমথি, খ্রীষ্ট যীশুর সঙ্গে সংযুক্ত থাকলে যে প্রতিশ্রুতিময় জীবন লাভ করা যায়, আমি পৌল ঈশ্বরের ইচ্ছায় সেই জীবনেরর কথা ঘোষণা করার জন্য প্রেরিত শিষ্য নিযুক্ত হয়েছি। আমি তোমাকে এই পত্র লিখছি। ঈশ্বর পিতা এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্ট তোমাকে দান করুন অনুগ্রহ, করুণা ও শান্তি। খ্রীষ্টের প্রতি কর্তব্য
3
আমার পূর্বপুরুষদের মত আমি শুদ্ধচিত্তে যে ঈশ্বরের আরাধনা করি, প্রতিনিয়ত তাঁর কাছে প্রার্থনা করার সময় তোমায় স্মরণ করে তাঁকে কৃতজ্ঞতা জানাই।
4
বিদায় বেলায় তোমরা অশ্রুসজল চোখের কথা মনে পড়ে বলেই তোমাকে দেখতে খুব ইচ্ছা করে। তোমায় দেখলে আমার খুব আনন্দ হয়।
5
বার বার আমার মনে পড়ে তোমার আন্তরিক ধর্মবিশ্বাসের কথা। তোমার দিদিমা লোয়ী এবং তোমার মা ইউনিকীর মধ্যেও গভীর বিশ্বাস দেখেছি। আমি সুনিশ্চিত এই বিশ্বাস তোমারও আছে।
6
সেইজন্য তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমি হস্তার্পণ করার ফলে তুমি ঈশ্বরের কাছে যে শক্তি লাভ করেছ সেই শক্তিকে আরও উদ্দীপিত করে তোল।
7
কারণ ঈশ্বরের দেওয়া এই আত্মিক শক্তি আমাদের ভীরু হতে দেয় না বরং আমাদের হৃদয়ে সাহস, ভালবাসা এবং সংযম সঞ্চারিত করে।
8
সুতরাং আমাদের প্রভুর বিষয় সাক্ষ্য দিতে লজ্জাবোধ করো না বা তাঁরই জন্য আমি যে কারাগারে আছি, একথা বলতেও লজ্জিত হয়ো না। কিন্তু আমার মত তুমিও সুসমাচার প্রচারের জন্য দুঃখ লাঞ্ছনা বরণ কর। ঈশ্বর তোমাকে শক্তি জোগাবেন।
9
তিনি আমাদের পরিত্রাণ করেছেন, আহ্বান জানিয়েছেন নিজস্ব প্রজারূপে পরিগণিত হবার জন্য। অবশ্য আমাদের প্রতি তাঁর এ অনুগ্রহ তাঁর মহান উদ্দেশ্য সাধনের জন্য, এ অনুগ্রহ দান করবেন বলে স্থির করেছিলেন।
10
সেই অনুগ্রহই এখন আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের আবির্ভাবের ফলে প্রকাশিত হয়েছে। তিনি মৃত্যুর ক্ষমতা নাশ করে সুসমাচারের মধ্যে জীবনের অবিনশ্বরতাকে উদ্ভাসিত করেছেন।
11
এই সুসমাচারের জন্যই আমি প্রচারক, প্রেরিতশিষ্য এবং শিক্ষকরূপে নিযুক্ত হয়েছি
12
এবং এইজন্যই আমি এত দুঃখ বরণ করছি কিন্তু তবুও আমি লজ্জিত নই। কারণ যাঁর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি তাঁকে আমি জানি। এ সম্বন্ধে আমি সুনিশ্চিত যে আমার হাতে যা গচ্ছিত রয়েছে তা তিনি শেষের সেই দিন পর্যন্ত রক্ষা করতে সমর্থ।
13
যীশু খ্রীষ্টের আশ্রয়ে যে প্রত্যয় এবং ভালবাসা আমরা লাভ করেছি তা অবলম্বন কর। আমার কাছে পাওয়া পরম সত্যের শিক্ষাকে আদর্শ হিসাবে মেনে চল।
14
আমাদের অন্তরবাসী পবিত্র আত্মার সাহায্যে তোমার কাছে গচ্ছিত অমূল্য সম্পদকে রক্ষা কর।
15
তুমি জান, এশিয়ার সকলেই আমাকে পরিত্যাগ করেছে। তাদের মধ্যে রয়েছে ফিগেলাস ও হার্মাগেনিস।
16
প্রভু অনেসিফোরাসের পরিবারের মঙ্গল করুন। তিনি বহুবার আমাকে সান্ত্বনা দিয়েছেন। এই বন্দীর বন্ধু হতে তিনি কখনও লজ্জাবোধ করেননি।
17
তিনি যখন রোমে ছিলেন, আন্তরিক আগ্রহে অনুসন্ধান করে আমার সঙ্গে দেখা করেছিলেন।
18
ইফিসাসে তিনি যে আমার কত সেবা করেছেন তা তুমি ভাল করেই জান। প্রভুর কৃপায় তিনি যেন সেইদিনে ঈশ্বরের মহা অনুগ্রহ লাভ করেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4