bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Timothy 3
2 Timothy 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
1
জেনো, অন্তিমকালে দারুণ দুঃসময় ঘনিয়ে আসবে।
2
মানুষ হয়ে উঠবে স্বার্থপর, অর্থলোভী, দাম্ভিক, উদ্ধত, কুৎসাপরায়ণ, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অশালীন,
3
নির্মম, আপোষবিরোধী, অসংযমী ও নিষ্ঠুর। ভাল সব কিছুকেই তারা ঘৃণা করবে।
4
তারা হবে বিশ্বাসঘাতক, বেপরোয়া, গর্বান্ধ। ঈশ্বরের চেয়ে তারা ভোগবিলাসকেই ভালবাসবে।
5
ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান তারা আঁকড়ে থাকবে কিন্তু তার অন্তর্নিহিত প্রভাবকে তারা অস্বীকার করবে। এই ধরণের লোকদেরর সংস্পর্শ তোমরা এড়িয়ে চলবে।
6
এদের মধ্যে কেউ কেউ অন্দরমহলে ঢুকে পড়ে এবং দুর্বল প্রকৃতির মেয়েদের করায়ত্ত করে। এইসব মেয়েদের মন দুর্বল, অতীতের পাপভারে ভারাক্রান্ত এবং নানা কামনা বাসনার অধীন।
7
এরা সবসময় শিক্ষা গ্রহণ করতে প্রস্তুত কিন্তু কখনোই সত্যজ্ঞান লাভ করতে পারে না।
8
জানেস ও জাম্ব্রেস যেভাবে মোশির বিরোধিতা করেছিল, এইসব লোকেরা ঠিক সেইভাবে সত্যের বিরোধিতা করে। এদের বোধশক্তি নিষ্ক্রিয় এবং বিন্দুমাত্র ধর্মবিশ্বাস এদের নেই।
9
বেশী দূর তারা এগোতে পারে না। মোশির সেই দুই ব্যক্তির মত সকলের সামনে এদের মূর্খতা প্রকাশ পাবে।
10
তুমি আমার শিক্ষা, আচরণ, আমার জীবনের উদ্দেশ্য, বিশ্বাস, ধৈর্য, ভালবাসা, দৃঢ়তা লক্ষ্য করেছ।
11
এ্যাণ্টিয়কে, ইকনিয়ামে ও লুস্ত্রায় আমার উপর যে নির্যাতন হয়েছিল, তা তুমি দেখেছ। কিন্তু প্রভু আমাকে এসব থেকে বাঁচিয়েছেন।
12
যারা বাস্তবিকই যীশু খ্রীষ্টের সঙ্গে যুক্ত হয়ে ধর্মনিষ্ঠ জীবন যাপন করতে চায় তারা নির্যাতিত হবে।
13
অপরপক্ষে দুষ্ট প্রকৃতির লোক ও প্রতারকদের অবস্থা মন্দ থেকে আরও মন্দ হবে। তারা অন্যদের ভুল পথে নিয়ে যায়, নিজেরাও পথ হারায়।
14
কিন্তু তোমায় বলি, তুমি যা কিছু শিখেছ এবং নিঃসন্দেহে বিশ্বাস করেছ, তা পালন করে চল। মনে রেখ, কাদের কাচে তুমি এসব শিক্ষা পেয়েছ
15
এবং কিভাবে ছোটবেলা থেকেই পবিত্র শাস্ত্র জেনেছ। এই শাস্ত্রজ্ঞান যীশু খ্রীষ্টে বিশ্বাসের মধ্য দিয়েই তোমাকে পরিত্রাণ লাভের পথ নির্দেশ করতে পারে।
16
সমগ্র শাস্ত্রই ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং শিক্ষাদানের উপযোগী। এর দ্বারা সব দোষ দেখানো যায়, তেমনি ভুল সংশোধন করে মানুষকে ধর্মপথে পরিচালিত করা যায়।
17
এইভাবে সেবা করা সর্বাংশে যোগ্য হয় এবং সর্বপ্রকার সৎকর্মের জন্য প্রস্তুত থাকে।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
All chapters:
1
2
3
4