bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Timothy 2
2 Timothy 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
1
বৎস আমার, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত হওয়ায় যে অনুগ্রহ, সেই অনুগ্রহে তুমি শক্তিমান হও।
2
বহু শ্রোতার মাঝে যখন আমি প্রচার করেছি, সেই প্রচারে যে শিক্ষা তুমি লাভ করেছ, সেগুলি তুমি এমন যোগ্য লোকদের দান কর যারা আরও বহু মানুষের কাছে সেই শিক্ষা বিতরণ করতে পারে।
3
যীশু খ্রীষ্টের সুযোগ্য যোদ্ধার মত তুমি সমস্ত দুঃখ যন্ত্রণা বরণ কর।
4
যিনি বিশ্বস্ত সৈনিক তার নিয়োগকর্তা সেনাপতিকে খুশি করতে চায়, সে অসামরিক কোন ব্যাপারে জড়িত থাকে না।
5
খেলায় নিয়ম পালন না করে কোন খেলোয়াড় কখনও বিজয়ীর পুরস্কার লাভ করতে পারে না।
6
যে চাষী চাষ করেছে, ফসলে তারই প্রথম অধিকার।
7
আমার এই কথাগুলি ভেবে দেখ। প্রভু তোমায় সবকিছু বোঝবার শক্তি দেবেন।
8
যীশু খ্রীষ্টকে স্মরণে রেখ, মৃতলোক থেকে পুনরুত্থিত তিনি, দাউদ বংশে তাঁর জন্ম। এই কথা আমি প্রচার করি।
9
সুসমাচারের এই কথা প্রচারের জন্যই আজ আমার এই দুঃখবরণ। এরই জন্য আমি দুষ্কৃতকারীর মত কারাগারে শৃঙ্খলিত। কিন্তু ঈশ্বরের বাণী কারারুদ্ধ হয় না।
10
কাজেই ঈশ্বরের মনোনীতদের জন্য আমি সব কিছুই সহ্য করি যেন তারাও যীশু খ্রীষ্টের আশ্রয়ে পরিত্রাণ লাভ করে শাশ্বত গৌরবের অধিকারী হয়।
11
নিঃসন্দেহে একথা সত্য: তাঁর সঙ্গে যদি আমরা মৃত্যুবরণ করি, তবে জীবিত থাকব তাঁরই সঙ্গে।
12
যদি স্থির থাকি সঙ্কটে তবে রাজত্ব করব তাঁরই সঙ্গে, যদি অস্বীকার করি তাঁকে, তিনিও আমাদের করবেন অস্বীকার।
13
যদি বিশ্বাস ভঙ্গ করিতবু তিনি থাকবেন চির বিশ্বস্ত। কারণ তিনি নিজের সঙ্গে মিথ্যাচরণ করতে পারেন না।
14
এসব বিষয়ে তুমি তাদের স্মরণ করিয়ে দাও। ঈশ্বরের নামে তাদের সাবধান করে দাও তারা যেন তর্কবিতর্ক না করে। এতে কারও লাভ হবে না বরং শ্রোতারা বিভ্রান্ত হবে।
15
ঈশ্বরের অনুমোদন লাভের জন্য তুমি এমন একজন সুযোগ্য কর্মী হওয়ার চেষ্টা কর যে নিজের কাজের জন্য লজ্জিত হয় না, যে সত্যের বাণী যথাযথরূপে ব্যাখ্যা করতে পারে।
16
অসার জাগতিক আলোচনা এড়িয়ে চলবে কারণ তা মানুষকে ক্রমাগত ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়
17
এসব কথাবার্তা বিষাক্ত ক্ষতের মত ছড়িয়ে পড়ে।
18
হুমেনিয়াস ও ফিলিটাস এই করেই সত্যভ্রষ্ট হয়েছে। তারা বলে, আমাদের পুনরুত্থান হয়ে গেছে এবং এইভাবে তারা কিছু লোককে বিভ্রান্ত করেছে।
19
কিন্তু ঈশ্বর যা স্থাপন করেন তা অটল। তারই ভিত্তির উপর ক্ষোদিত আছে, ‘প্রভু জানেন কারা তাঁর আপনজন’ এবং ‘প্রভুর নাম যারা করে তারা যেন অন্যায় থেকে দূরে থাকে’।
20
কোন ধনীর গৃহে শুধু সোনা আর রূপোর বাসনপত্রই থাকে না, কাঠের এবং মাটির বসনও থাকে। কোনগুলি সাধারণ কাজে ব্যবহার করা হয়ে থাকে।
21
কেউ যদি নিজেকে কলঙ্কমুক্ত করতে পারে তাহলে সে হবে বিশেষ কাজের উপযুক্ত শুদ্ধ পাত্র। স্বয়ং বাড়ির কর্তার ব্যবহারের উপযোগী, যে কোন শুদ্ধ কাজে ব্যবহারের যোগ্য।
22
সুতরাং যৌবনের কামনা বাসনা পরিহার কর এবং শুদ্ধ চিত্তে যারা প্রভুকে ডাকে তাদের সঙ্গে ন্যায়নিষ্ঠতা, বিশ্বাস, প্রেম ও শান্তির দিকে লক্ষ্য স্থির কর।
23
নিরর্থক তর্কে লিপ্ত হয়ো না, এতে বিবাদের উৎপত্তি হয়।
24
প্রভুর দাসদের বিবাদ করা উচিত নয়। বরং এস যেন সকলের প্রতি সদয় হয়। তাকে হতে হয় সুযোগ্য সহিষ্ণু শিক্ষক।
25
ধীর এবং নম্রভাবে বিরোধীদের সংশোধন করবে সে। ঈশ্বর হয়তো তাদের অন্তরে পরিবর্তন আনতে পারেন এবং সত্যের উপলব্ধি দান করতে পারেন।
26
শয়তান যাদের বশ করে রেখেছে তাদের চেতনা ফিরে এল তারা তার ফাঁদ থেকে এইভাবে মুক্তি লাভ করে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারবে।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
All chapters:
1
2
3
4