bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
2 Samuel 17
2 Samuel 17
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 18 →
1
অহীথোফল অবশালোমকে বলল, “আমাকে 12,000 লোক বেছে নিতে দাও| আজ রাতেই আমি দায়ুদকে তাড়া করব|
2
যখন সে ক্লান্ত ও দুর্বল হয়ে যাবে তখন আমি তাকে ধরব| আমি তাকে ভীত ও আতঙ্কিত করে তুলব| তার সব লোকরা দৌড়ে পালিয়ে যাবে| কিন্তু আমি শুধু রাজা দায়ুদকেই হত্যা করব|
3
তারপর আমি সব লোককে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসব| যদি দায়ুদ মারা যায়, তাহলে সব লোকরা শান্তিতে ফিরে আসবে|”
4
অবশালোম এবং ইস্রায়েলের সব নেতার কাছেই এই প্রস্তাব ভাল বলে মনে হল|
5
কিন্তু অবশালোম বলল, “এখন আমি অর্কীয় হূশয়কে ডাকি| সে কি বলে তাও আমি শুনতে চাই|”
6
হূশয় অবশালোমের কাছে এল| অবশালোম হূশয়কে বলল, “অহীথোফল এই পরামর্শ দিয়েছে| আমরা কি এটাই অনুসরণ করব? তা যদি না হয় তাহলে বল কি করা উচিৎ?”
7
হূশয় অবশালোমকে বলল, “অহীথোফলের উপদেশ এই সময়ে উপযোগী নয়|”
8
হূশয় আরও বলল, “তুমি জানো যে তোমার পিতা এবং তার লোকরা খুবই শক্তিশালী| বাচ্চা কেড়ে নিলে বুনো ভাল্লুক যেমন হিংস্র হয়ে ওঠে ওরাও তেমনিই ভয়ঙ্কর| তোমার পিতা একজন দক্ষ যোদ্ধা| তিনি কখনও সারারাত ওই লোকদের সঙ্গে থাকবেন না|
9
সম্ভবতঃ তিনি কোন গুহা বা অন্য কোথাও ইতিমধ্যে লুকিয়ে পড়েছেন| যদি তোমার পিতা তোমার লোকদের আগে আক্রমণ করে, লোক এই সংবাদ জানতে পারবে| এবং তারা ভাববে, ‘অবশালোমের লোকরা হেরে যাচ্ছে!’
10
তখন সিংহের মত সাহসী যোদ্ধারাও ভীত ও আতঙ্কিত হবে| কেন? কারণ গোটা ইস্রায়েল এই কথা জানে যে তোমার পিতা শক্তিশালী যোদ্ধা এবং তাঁর লোকরা অত্যন্ত সাহসী|
11
“আমার প্রস্তাব হল এই; তুমি অবশ্যই দান থেকে বের্-শেবা পর্যন্ত সব ইস্রায়েলীয়দের একসঙ্গে জড়ো করবে| সমুদ্রে যেমন অগুনতি বালি থাকে সেরকমই সেখানে অনেক লোক হবে| তারপর, তুমি নিজে অবশ্যই যুদ্ধে যাবে|
12
দায়ুদ যেখানে লুকিয়ে আছে সেখানেই আমরা তাকে ধরব| অগণিত সৈন্যসহ আমরা দায়ুদকে আক্রমণ করব| ভূমিকে ঢেকে দেওয়া অসংখ্য শিশির কণার মত আমরা ওদের ঢেকে দেব| আমরা দায়ুদ এবং তাঁর লোকদের হত্যা করব| কাউকে জীবিত ছাড়া হবে না|
13
যদি দায়ুদ নগরের ভিতরে পালিয়ে যান সকল ইস্রায়েলীয় মিলে দড়ি দিয়ে আমরা নগরের প্রাচীর ভেঙ্গে দেব| তাদের সবাইকে আমরা উপত্যকায় টেনে নামাব| নগরের একটা ছোট্ট পাথর পর্যন্ত আমরা রাখতে দেব না|”
14
অবশালোম এবং সকল ইস্রায়েলীয় বলল, “অর্কীয় হূশয়ের উপদেশ অহীথোফলের উপদেশের চেয়ে ভাল|” তারা একথা বলল কারণ তা ছিল প্রভুর পরিকল্পনা| অবশালোমকে শাস্তি দেবার জন্য প্রভু অহীথোফলের সৎ উপদেশকে বিফল করার ফন্দি এঁটেছিলেন|
15
ঐ সব কথা হূশয় সাদোক এবং অবীযাথর এই দুই যাজকদের বলল| অহীথোফল অবশালোম এবং ইস্রায়েলের নেতাদের যে পরামর্শ দিয়েছে হূশয় তাও বলল| হূশয় নিজে যা যা পরামর্শ দিয়েছিল তাও তাদের বলল| হূশয় বলেছিল,
16
“খুব শীঘ্র দায়ুদকে এই খবর দাও| তাঁকে বল, যেখান দিয়ে নদী পার হয়ে লোকে মরুভূমিতে ঢোকে তিনি যেন সেখানে আজ রাতে না থাকেন| তাঁকে এখুনি যর্দন নদী পার হয়ে যেতে বল| যদি তিনি নদী পার হয়ে চলে যান তবে রাজা এবং তাঁর লোকরা ধরা পড়বে না|”
17
যাজকের দুই পুত্র যোনাথন এবং অহীমাস ঐন্-রোগেলে অপেক্ষা করছিল| তারা চাইত না কেউ তাদের শহরে প্রবেশ করতে দেখুক| শুধুমাত্র এক দাসী এসে তাদের সব খবরাখবর দিয়ে যেত| তারপর যোনাথন এবং অহীমাস রাজা দায়ুদের কাছে গিয়ে সব কথা বলত|
18
কিন্তু এক বালক যোনাথন এবং অহীমাসকে দেখে ফেলল| এই ঘটনা অবশালোমকে বলার জন্য বালকটি ছুটে চলে গেল| যোনাথন এবং অহীমাসও তাড়াতাড়ি দৌড়ে পালাল এবং বহুরীমে এক লোকর বাড়ীতে এসে উপস্থিত হল| লোকটার বাড়ীর বাইরের প্রাঙ্গণে একটা কুয়ো ছিল| যোনাথন এবং অহীমাস সেই কুয়োতে নেমে গেল|
19
সেই লোকটির স্ত্রী কুয়োর ওপর একটা আচ্ছাদন রেখে দিল| তারপর সে সেই কুয়োর ওপর গমের বীজ বিছিয়ে দিল, তাই সেটি শস্যের স্তুপের মতই দেখতে লাগছিল| তাই লোকরা জানতে পারল না যে যোনাথন এবং অহীমাস তার মধ্যে লুকিয়ে রয়েছে|
20
অবশালোমের ভৃত্যরা সেই বাড়ীতে এসে সেই মহিলাকে জিজ্ঞাসা করল, “অহীমাস এবং যোনাথন কোথায়?” মহিলা অবশালোমের ভৃত্যদের বলল, “ইতিমধ্যেই তারা নদী পার হয়ে গেছে|” তখন অবশালোমের ভৃত্যরা যোনাথন ও অহীমাসের সন্ধানে চলে গেল| কিন্তু তারা তাকে খুঁজে পেল না| অতঃপর অবশালোমের ভৃত্যরা জেরুশালেমে ফিরে এল|
21
অবশালোমের ভৃত্যরা চলে যাওয়ার পর, যোনাথন ও অহীমাস কুয়ো থেকে বাইরে বেরিয়ে এল| তারা রাজা দায়ুদের কাছে গেল এবং দায়ুদকে বলল, “খুব তাড়াতাড়ি নদী পার হয়ে চলে যান| অহীথোফল আপনার বিরুদ্ধে এই সব ষড়যন্ত্র করেছে|”
22
তখন দায়ুদ এবং তাঁর লোকরা যর্দন নদী পার হয়ে গেল| সূর্যোদয়ের আগেই দায়ুদের সব লোকরা যর্দন নদী পার হয়ে গেল|
23
অহীথোফল দেখল যে তার উপদেশ ইস্রায়েলীয়রা গ্রহণ করে নি| সে তার গাধার পিঠে জিন চড়িয়ে তার নিজের নগরে ফিরে এল| তার পরিবারের যথাবিহিত ব্যবস্থা করে সে গলায় দড়ি দিল| অহীথোফল মারা গেলে লোকরা তাকে তার পিতার কবরেই কবর দিল|
24
দায়ুদ মহনয়িমে এলেন| অবশালোম এবং তার সঙ্গে যে সব ইস্রায়েলীয়রা ছিল তারা যর্দন নদী পার হয়ে গেল|
25
অবশালোম অমাসাকে তার সৈন্যদলের অধিনায়করূপে নিযুক্ত করল| অমাসা যোয়াবের জায়গা নিল| অমাসা ছিল যিথ্র, একজন ইশ্মালেয়ীয় ছেলে| অমাসার মায়ের নাম অবীগল| সে সরূয়ার বোন নাহশের মেয়ে| সরূয়া ছিল যোয়াবের মা|
26
অবশালোম এবং ইস্রায়েলীয়রা গিলিয়দে তাঁবু ফেলে অবস্থান করল|
27
দায়ুদ মহনয়িমে এলেন| শোবি, মাখীর এবং বর্সিল্লয় সেইখানেই ছিল| শোবি অম্মোনদের রব্বা শহরের নাহশের পুত্র| মাখীর হল লোদবার নিবাসী অম্মীয়েলের পুত্র| আর বর্সিল্লয় গিলিয়দের, রোগলীমের থেকে এসেছিল|
28
সেই তিনজন লোক বলল, “মরুভূমিতে যে লোকরা রয়েছে তারা ক্লান্ত, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত|” তাই তারা দায়ুদের জন্য এবং তাঁর সঙ্গে যে লোকরা ছিল তাদের জন্য অনেক কিছু জিনিস এনেছিল| তারা বিছানা এবং অন্যান্য পাত্রাদি এনেছিল| এছাড়াও তারা গম, যব, ময়দা, ভাজা শস্য, বীন, শাক, শুকনো বীজ, মধু, মাখন, মেষ এবং পনীর এনেছিল|
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 18 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24