bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
2 Samuel 24
2 Samuel 24
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
1
প্রভু ইস্রায়েলের বিরুদ্ধে আবার ক্রুদ্ধ হলেন| প্রভু দায়ুদকে ইস্রায়েলীয়দের বিরুদ্ধে প্ররোচিত করলেন| দায়ুদ বললেন, “যাও, গিয়ে ইস্রায়েল এবং যিহূদার লোকসংখ্যা গণনা কর|”
2
রাজা দায়ুদ তাঁর সেনাপতি যোয়াবকে বললেন, “যাও, দান থেকে বের-শেবা পর্যন্ত লোকসংখ্যা গণনা করে এসো| তাহলে আমি জানতে পারব সেখানে কত লোকজন আছে|”
3
যোয়াব রাজাকে বললেন, “ঠিক কত সংখ্যক লোক আছে তাতে কিছু এসে যায় না| প্রভু, আপনার ঈশ্বর যেন তার 100 গুণ বেশী লোকজন আপনাকে দেন| এই ঘটনাগুলি যেন আপনি নিজের চোখে ঘটতে দেখেন| কিন্তু কেন আপনি এই গণনার কাজ করতে চাইছেন?”
4
রাজা দায়ুদ বেশ দৃঢ়তার সঙ্গে তাঁর সেনাপতিদের এবং যোয়াবকে লোকগণনার হুকুম দিলেন| তখন যোয়াব এবং সেনাপতি রাজার কাছ থেকে চলে গেল এবং লোকগণনার কাজ করতে লাগল|
5
তারা যর্দন নদী পার হয়ে গেল| অরোয়ের নামক স্থানে তারা ঘাঁটি গাড়লো| তাদের ঘাঁটি শহরের ডানদিকে অবস্থিত ছিল| (এই শহরটি যাসেরের পথে যেতে গাদ উপত্যকার মধ্যে অবস্থিত ছিল|)
6
তারপর তারা পূর্বদিকে গিয়ে তহতীম-হদ্শি দেশের দিকে গিলিয়দে এল| তারপর তারা উত্তরদিকে দান-যান হয়ে সীদোন পর্যন্ত গেল|
7
তারা সোর দূর্গেও গিয়েছিল| তারা হিব্বীয় ও কনানীয়দের প্রত্যেকটি শহরে গিয়েছিল| দক্ষিণ দিকে তারা যিহূদার দক্ষিণস্থ বের্-শেবা পর্যন্ত গিয়েছিল|
8
গোটা দেশে যেতে তাদের 9 মাস 20 দিন সময় লেগেছিল| তারা 9 মাস 20 দিন পরে জেরুশালেমে ফিরে এসেছিল|
9
যোয়াব রাজার হাতে লোকসংখ্যার তালিকা তুলে দিল| তরবারি ব্যবহার করতে পারে এমন লোকর সংখ্যা ইস্রায়েলে ছিল 800,000 এবং যিহূদার লোকসংখ্যা ছিল 500,000 জন|
10
লোকসংখ্যা গণনার পর দায়ুদ লজ্জিত হলেন| দায়ুদ প্রভুকে বললেন, “আমি যা করেছি তাতে আমার মস্ত বড় পাপ হয়েছে| হে প্রভু, মিনতি করি, আপনি আমার পাপ ক্ষমা করে দিন| আমি সত্যি বোকার মত কাজ করেছি|”
11
দায়ুদ যখন সকালে ঘুম থেকে উঠলেন, তখন দায়ুদের ভাববাদী গাদের কাছে প্রভুর বাক্য নেমে এল|
12
প্রভু গাদকে বললেন, “যাও গিয়ে দায়ুদকে বল, ‘প্রভু এই কথাই বললেন: আমি তোমাকে তিনটি বিষয় দিচ্ছি| তুমি পছন্দ কর কোনটা আমি তোমার প্রতি বরাদ্দ করব|’”
13
গাদ দায়ুদের কাছে এসে বলল, “তিনটি বিষয়ের মধ্যে থেকে একটা বেছে নাও: তোমার রাজ্যে সাত বছরের দুর্ভিক্ষ| তোমার শত্রুরা তিন মাস ধরে তোমায় তাড়া করবে| তোমার দেশে তিন দিনের মহামারী আসবে| এ বিষয়ে চিন্তা করে, তিনটের মধ্যে একটা বিষয় বেছে নাও| তোমার কোনটা পছন্দ হল সে সম্পর্কে আমি প্রভুকে বলব| প্রভু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন|”
14
দায়ুদ গাদকে বলল, “আমি সত্যিই খুব সমস্যায় পড়েছি| কিন্তু প্রভু সত্যি বড় ক্ষমাশীল| সুতরাং প্রভুই আমাদের শাস্তি দিন| আমার শাস্তি যেন লোকদের কাছ থেকে না আসে|”
15
অতএব প্রভু ইস্রায়েলে একটি মহামারী পাঠালেন| এই মহামারী সকালে শুরু হল এবং মনোনীত সময় পর্যন্ত চলল| দান থেকে বের্-শেবা পর্যন্ত সারা ইস্রায়েলের 70,000 লোক মারা গেল|
16
দেবদূত জেরুশালেমকে ধ্বংস করার জন্য তাঁর বাহু ওপরে ওঠালেন| ঈশ্বর শাস্তির ব্যাপারে তাঁর মন পরিবর্তন করলেন| যে দূত ধ্বংস করছিলেন, প্রভু তাঁকে বললেন, “অনেক হয়েছে| তোমাদের হাত গুটিয়ে নাও|” সেই সময় তাঁরা যিবূষীয় অরৌনার খামারের কাছে ছিলেন|
17
যে দূত লোকদের হত্যা করছিল দায়ুদ তাকে দেখলেন| দায়ুদ প্রভুর সঙ্গে কথা বললেন| দায়ুদ বললেন, “আমি পাপ করেছি| আমি গর্হিত কাজ করেছি| আমি ওদের যা করতে বলেছি এই সব লোক তাই করেছে| তারা বাধ্য মেষের মত আমায় অনুসরণ করেছে| তারা কোন ভুল করে নি| দয়া করে আপনার শাস্তি আমাকে এবং আমার পিতার পরিবারকে দিন|”
18
সেই দিন গাদ দায়ুদের কাছে এল| গাদ দায়ুদকে বলল, “যাও, যিবূষীয় অরৌণার শস্য মাড়ানোর জমিতে প্রভুর জন্য একটি বেদী তৈরী কর|”
19
যেমন গাদ তাকে বলল সেইমত দায়ুদ করল| প্রভু যা চান দায়ুদ ঠিক তাই করল| দায়ুদ অরৌণার সঙ্গে দেখা করতে গেলেন|
20
অরৌণা দেখল যে রাজা দায়ুদ এবং তাঁর আধিকারিকরা তার সঙ্গে দেখা করতে আসছে| অরৌণা বাইরে বেরিয়ে গিয়ে মাথা নত করে প্রণাম করল|
21
অরৌণা বলল, “আমার গুরু এবং রাজা কেন আমার কাছে এসেছেন?” দায়ুদ উত্তর দিলেন, “আমি তোমার কাছ থেকে খামার বাড়ীটি কিনতে এসেছি| তারপর আমি প্রভুর জন্য একটা বেদী বানাব| তাহলে এই মহামারী বন্ধ হয়ে যাবে|”
22
অরৌণা দায়ুদকে বলল, “হে আমার গুরু এবং রাজা, ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ হিসেবে আপনি যা খুশী তাই নিতে পারেন| এখানে হোমবলির জন্য কিছু গরু এবং কাঠের জন্য এই ধান ঝাড়াইয়ের পাটাতন এবং বাঁকগুলোও দিয়ে দিচ্ছি|
23
হে রাজা, এইসব আমি আপনাকে দিয়ে দিচ্ছি!” অরৌণা রাজাকে আরও বলল, “প্রভু, আপনার ঈশ্বর, যেন আপনার প্রতি প্রসন্ন হন|”
24
কিন্তু রাজা অরৌণাকে বললেন, “না! আমি তোমাকে এই জমির দাম দিয়ে দেব| আমি আমার প্রভু ঈশ্বরকে হোমবলি উৎসর্গ করব না যার জন্য আমি কোন অর্থ দিইনি|” তখন দায়ুদ 50 শেকল রূপোর বিনিময়ে সেই ঢেঁকি এবং গরুগুলো কিনে নিলেন|
25
তারপর দায়ুদ প্রভুর উদ্দেশ্যে সেখানে এক বেদী নির্মাণ করলেন| তিনি তার ওপরে হোমবলি এবং মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন| সারা দেশের জন্য দায়ুদের প্রার্থনায় প্রভু সাড়া দিলেন| প্রভু সেই মহামারীকে ইস্রায়েলে থামিয়ে দিলেন|
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24