bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
2 Samuel 3
2 Samuel 3
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 4 →
1
শৌলের পরিবার ও দায়ুদের পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে যুদ্ধ চলছিল| দায়ুদ ক্রমশঃই আরো শক্তিশালী হয়ে উঠছিলেন এবং শৌলের পরিবার ক্রমশঃই দুর্বল হয়ে পড়ছিল|
2
দায়ুদের এইসব সন্তান হিব্রোণে জন্মগ্রহণ করেছিল| প্রথম সন্তান ছিল অম্নোন| অম্নোনের মা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম|
3
দ্বিতীয় সন্তান ছিল কিলাব| কিলাবের মা অবীগল ছিলেন কর্ম্মিলীয় নাবলের বিধবা পত্নী| তৃতীয় সন্তানের নাম অবশালোম| অবশালোমের মা ছিলেন গশূর রাজ্যের রাজা তল্ময়ের কন্যা মাখা|
4
চতুর্থ সন্তান আদোনিয়| আদোনিয়র মা ছিলেন হগীত| পঞ্চম সন্তান শফটিয়| শফটিয়ের মায়ের নাম অবীটল|
5
ষষ্ঠ সন্তানের নাম যিত্রিয়ম| যিত্রিয়মের মা ছিলেন দায়ুদের স্ত্রী ইগ্লা| দায়ুদের এই কটি সন্তান হিব্রোণে জন্মেছিলো|
6
শৌল এবং দায়ুদের পরিবারের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন শৌলের সৈন্যবাহিনীতে অব্নের ক্রমশঃই শক্তিশালী হয়ে উঠছিল|
7
রিস্পা নামে শৌলের এক দাসী ছিল| রিস্পা ছিল অয়ার কন্যা| ঈশ্বোশত্ অব্নেরকে বলল, “আমার পিতার দাসীর সঙ্গে তুমি কেন যৌন সম্পর্ক করলে?”
8
ঈশ্বোশতের কথা অব্নের ভীষণভাবে রেগে গেলেন| অব্নের বলল, “আমি শৌল এবং তার পরিবারের প্রতি বরাবরই অনুগত| আমি তোমাকে দায়ুদের হাতে তুলে দিই নি| দায়ুদকে তোমার উপর জয়ী হতে দিই নি| যিহূদার অধিকারভুক্ত আমি বিশ্বাসঘাতক নই| কিন্তু এখন তুমি বলছো যে আমি এই অপকর্ম করেছি|
9
আমি প্রতিজ্ঞা করছি ঈশ্বর যা বলেছেন তা নিশ্চিতভাবে ঘটবে| প্রভু বলেছেন শৌলের পরিবার থেকে রাজ্য ছিনিয়ে নিয়ে তিনি দায়ুদকে দেবেন| প্রভু দায়ুদকেই যিহূদা এবং ইস্রায়েলের রাজা করবেন| তিনি দান থেকে বের্-শেবা পর্যন্ত শাসন করবেন| আমার মনে হয় তা ঘটাতে আমি যদি তত্পর না হই ঈশ্বর আমায় শাস্তি দেবেন|”
11
ঈশ্বোশত্ অব্নেরকে আর কিছু বলতে পারলেন না| ঈশ্বোশত্ তাকে খুব ভয় পেত|
12
অব্নের দায়ুদকে বার্তাবাহক পাঠাল| অব্নের বলল, “এই দেশ কার শাসন করা উচিৎ বলে আপনি মনে করেন? আপনি আমার সঙ্গে চুক্তি করুন| আমি আপনাকে ইস্রায়েলের সমস্ত লোকর শাসক হতে সাহায্য করবো|”
13
দায়ুদ উত্তরে জানালেন, “বেশ! আমি আপনার সঙ্গে চুক্তি করব| কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই; যতক্ষণ পর্যন্ত আপনি শৌলের কন্যা মীখলকে আমার কাছে আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার সঙ্গে দেখা করব না|”
14
দায়ুদ শৌলের পুত্র ইশ্বোশতের কাছে বার্তাবাহক পাঠালেন| দায়ুদ বললেন, “আমার স্ত্রী মীখলকে ফেরত দিন| সে আমার কাছে স্ত্রী হিসেবে প্রতিশ্রুত| তাকে পাবার জন্য আমি 100 পলেষ্টীয় শিশ্নের দাম দিয়েছি|”
15
তখন ঈশ্বোশত্ সেই লোকটিকে লয়িশের পুত্র পল্টিয়েল নামক এক লোকর কাছ থেকে মীখলকে নিয়ে যেতে বলল|
16
মীখলের স্বামী পল্টিয়েল মীখলের সঙ্গে গেল| বহুরীমে যাবার সময় পল্টিয়েল মীখলের পিছু পিছু যাচ্ছিল এবং কাঁদছিল| কিন্তু অব্নের পল্টিয়েলকে বলল, “বাড়ী ফিরে যাও|” তখন পল্টিয়েল বাড়ী ফিরে গেল|
17
অব্নের ইস্রায়েলের নেতাদের কাছে এই বার্তা দিল| সে বলল, “দীর্ঘদিন ধরে তোমরা দায়ুদকে তোমাদের রাজা হিসেবে চেয়ে আসছ|
18
এখন তা সম্পাদন কর| প্রভু দায়ুদ সম্পর্কে বলার সময় বললেন, ‘আমি আমার ইস্রায়েলীয় লোকদের পলেষ্টীয় এবং অন্যান্য শত্রুদের হাত থেকে রক্ষা করব| আমি দায়ুদের মাধ্যমে এটা করাবো|’”
19
এসব কথা অব্নের দায়ুদকে হিব্রোণে বলেছিল| এসব কথা সে বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকদের কাছেও বলেছিল| অব্নের যা বলেছিল সেগুলো বিন্যামীন পরিবারগোষ্ঠী এবং ইস্রায়েলের সব লোকদের কাছে ভাল লেগেছিল|
20
তখন অব্নের হিব্রোণে দায়ুদের কাছে চলে এল| অব্নের তার সঙ্গে 20 জন লোক এনেছিল| অব্নের এবং অব্নেরের সঙ্গে যারা এসেছিল তাদের জন্য দায়ুদ একটি ভোজ দিয়েছিলেন|
21
অব্নের দায়ুদকে বলল, “হে আমার মনিব এবং রাজা, আমাকে যেতে দিন এবং সব ইস্রায়েলীয়কে আপনার কাছে আনতে দিন| তারা আপনার সঙ্গে চুক্তি করবে| যেমনটি আপনি চেয়েছিলেন যে আপনি সারা ইস্রায়েলের উপর রাজত্ব করবেন|” তখন দায়ুদ অব্নেরকে যেতে দিলেন| অব্নের শান্তিতে চলে গেলেন|
22
যোয়াব এবং দায়ুদের আধিকারিকরা যুদ্ধ থেকে ফিরে এল| তারা শত্রুদের কাছ থেকে বহু মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে এনেছিল| দায়ুদ সবেমাত্র অব্নেরকে শান্তিতে পাঠিয়ে দিয়েছেন, তাই অব্নের দায়ুদের সঙ্গে হিব্রোণে ছিলেন না|
23
যোয়াব তার সৈন্যসামন্ত সহ হিব্রোণে এসে পৌঁছল| সৈন্যরা যোয়াবকে বলল, “নেরের পুত্র অব্নের রাজা দায়ুদের কাছে এসেছিল| রাজা দায়ুদ অব্নেরকে শান্তিতে যেতে দিয়েছেন|”
24
যোয়াব রাজাকে বলল, “এ আপনি কি করেছেন? অব্নের আপনার কাছে এলো আর আপনি তাকে আঘাত না করেই ছেড়ে দিলেন| কেন?
25
আপনি কি জানেন অব্নের নেরের পুত্র? সে আপনার সঙ্গে চালাকি করতে এসেছিল এবং আপনি কি কি করছেন সেই সমস্ত বিষয়ে সে শিখতে এসেছিল|”
26
যোয়াব দায়ুদের কাছ থেকে ফিরে গেল এবং সিরা কুয়োর কাছে অব্নেরের কাছে বার্তাবাহকদের পাঠালো| বার্তাবাহক অব্নেরকে ফিরিয়ে নিয়ে এল| দায়ুদ এসবের কিছুই জানতে পারলেন না|
27
অব্নের যখন হিব্রোণে এল, তখন যোয়াব তার সঙ্গে কথা বলতে চায় এই ভাবে তাকে প্রবেশ পথের মাঝখানে একধারে নিয়ে গেল| সেখানে অব্নেরের পেটে ছুরিকাঘাত করল এবং অব্নের মারা গেল| অব্নের যোয়াবের ভাই অসাহেলকে হত্যা করেছিল তাই যোয়াব অব্নেরকে হত্যা করল|
28
পরে দায়ুদ এই খবর শুনলেন| দায়ুদ বললেন, “নেরের পুত্র অব্নেরের মৃত্যুর ব্যাপারে আমি এবং আমার রাজ্য একেবারে নির্দোষ| প্রভু তা নিশ্চয়ই জানেন|
29
যোয়াব এবং তার পরিবার এর জন্য দায়ী এবং এই পরিবারগুলিকেই দোষ দেওয়া হবে| তাদের পরিবারের ওপর বহু সঙ্কট নেমে আসুক| এই পরিবারের লোকরা কুষ্ঠরোগে আক্রান্ত হবে, পঙ্গু হবে, যুদ্ধে মারা যাবে এবং ওদের খাদ্যাভাব হবে|”
30
যোয়াব এবং তার ভাই অবীশয় অব্নেরকে হত্যা করলো কারণ অব্নের তাদের ভাই অসাহেলকে গিবিয়োনের যুদ্ধে হত্যা করেছিল|
31
যোয়াব এবং তার লোকদের দায়ুদ বললেন, “তোমাদের জামাকাপড় ছিঁড়ে ফেল এবং শোক প্রকাশ পায় এমন জামাকাপড় পর| অব্নেরের জন্য কাঁদ|” তারা অব্নেরকে হিব্রোণে কবর দিল| দায়ুদও অন্ত্যেষ্টি ক্রিয়াতে গেলেন| রাজা দায়ুদ এবং অন্যান্য সব লোক অব্নেরের অন্ত্যেষ্টিতে কাঁদলেন|
32
রাজা দায়ুদ অব্নেরের অন্ত্যেষ্টি ক্রিয়াতে এই শোকগীত গাইলেন: “অবনের কি কয়েকজন দুষ্ট অপরাধীদের মত মারা গেল?
33
অব্নের, তোমার হাত বাঁধা ছিল না| তোমার পায়ে কোন শিকল ছিল না| না, অব্নের, মন্দ লোকরা তোমাকে হত্যা করেছে|” প্রত্যেকে আবার অব্নেরের জন্য কাঁদল|
34
সারাদিন ধরে লোকরা এসে দায়ুদকে কিছু খাবার জন্য উৎসাহ দিল| কিন্তু দায়ুদ একটা বিশেষ প্রতিজ্ঞা করেছিলেন| তিনি বললেন, “হে আমার ঈশ্বর, যদি আমি সূর্য ডোবার আগে রুটি বা অন্য কিছু খাই তবে তুমি আমাকে শাস্তি দিও এবং বহু সমস্যার মধ্যে ফেলো|”
35
এরপর কি ঘটলো তা সব লোকরা দেখল এবং রাজা দায়ুদ যা করেছিলেন তাতে সবাই খুব খুশী হল|
36
যিহূদা এবং ইস্রায়েলের সমস্ত লোক বুঝতে পারলো যে রাজা দায়ুদ নেরের পুত্র অব্নেরকে হত্যার আদেশ দেন নি|
37
রাজা দায়ুদ তাঁর আধিকারিকদের বললেন, “তোমরা কি জানো যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আজ ইস্রায়েলে মারা গেছে?
38
যে দিন আমি রাজা হিসেবে অভিষিক্ত হয়েছি এ ঘটনা ঠিক সেই দিনই ঘটেছে| সরূয়ার এই সব সন্তান আমাকে বহু অসুবিধায় ফেলেছে| আমি আশা করি যে শাস্তি তাদের প্রাপ্য, প্রভু ওদের তা দেবেন|”
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24