bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Samuel 17
2 Samuel 17
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 18 →
1
অহীথোফল অবশালোমকে আরও বলল, “আমাকে আজ রাতে বারো হাজার লোক নিয়ে দাউদের পিছনে তাড়া করতে যেতে দিন।
2
যখন তিনি ক্লান্ত ও দুর্বল থাকবেন তখনই আমি তাঁকে হামলা করব। আমি তাঁকে এমন ভয় ধরিয়ে দেব যে, তাঁর সংগের লোকেরা পালিয়ে যাবে। তখন আমি কেবলমাত্র বাদশাহ্কেই হত্যা করব,
3
আর সমস্ত লোককে আপনার কাছে ফিরিয়ে আনব। আপনি যাঁর মৃত্যু চাইছেন তিনি ছাড়া আর সব লোক যখন ফিরে আসবে তখন শান্তি হবে।”
4
অবশালোম ও ইসরাইলের সমস্ত বৃদ্ধ নেতাদের কাছে এই পরামর্শটা ভাল বলে মনে হল।
5
কিন্তু অবশালোম বলল, “অর্কীয় হূশয়কে ডাক, তাঁর কি বলবার আছে তা আমরা শুনি।”
6
হূশয় আসলে পর অবশালোম তাকে বলল, “অহীথোফল আমাদের এই পরামর্শ দিয়েছেন। তিনি যা বলেছেন তা কি আমরা করব? যদি তা না হয়, আপনার মতামত কি?”
7
হূশয় অবশালোমকে বললেন, “এইবার অহীথোফল যে পরামর্শ দিয়েছেন তা ভাল নয়।
8
আপনি তো জানেন যে, আপনার পিতা ও তাঁর লোকেরা যোদ্ধা। তাঁরা বাচ্চা কেড়ে নেওয়া বুনো ভল্লুকের মতই ভয়ংকর। তা ছাড়া আপনার পিতা একজন পাকা যোদ্ধা; তিনি তাঁর সৈন্যদলের মধ্যে রাত কাটাবেন না।
9
তিনি এখন কোন গর্তে বা অন্য কোন জায়গায় লুকিয়ে আছেন। যুদ্ধের শুরুতে যদি আপনার সৈন্যের কয়েকজন মারা পড়ে তবে যারা সেই কথা শুনবে তারা বলবে, ‘অবশালোমের পক্ষের সৈন্যদলের অনেককে মেরে ফেলা হয়েছে।’
10
তখন সবচেয়ে শক্তিশালী ও সিংহের মত সাহসী যে সৈন্য সে-ও ভয়ে দিশাহারা হবে, কারণ ইসরাইলের সবাই জানে যে, আপনার পিতা একজন যোদ্ধা এবং তাঁর সংগে যারা আছে তারাও শক্তিশালী।
11
“তাই আমি আপনাকে এই পরামর্শ দিই: দান থেকে বের্-শেবা পর্যন্ত সাগর পারের অসংখ্য বালুকণার মত সমস্ত ইসরাইলীয় আপনার কাছে জমায়েত হোক আর তাদের নিয়ে আপনি নিজেই যুদ্ধে যান।
12
তাতে যেখানেই তিনি থাকুন না কেন সেখানেই আমরা তাঁকে হামলা করব আর মাটিতে শিশির পড়বার মত করে আমরা তাঁর উপর পড়ব। তিনি কিংবা তাঁর লোকদের কাউকেই আমরা বাঁচিয়ে রাখব না।
13
তিনি যদি কোন শহরে গিয়ে ঢোকেন তবে আমরা সব বনি-ইসরাইলরা সেখানে দড়ি নিয়ে যাব আর শহরটাকে টেনে এমনভাবে উপত্যকার মধ্যে ফেলব যে, শহরের পাথরের একটা টুকরাও সেখানে পড়ে থাকবে না।”
14
অবশালোম ও ইসরাইলের সব লোকেরা বলল, “অহীথোফলের পরামর্শের চেয়ে অর্কীয় হূশয়ের পরামর্শ ভাল।” আসলে অবশালোমের উপর ধ্বংস নিয়ে আসবার জন্য মাবুদই অহীথোফলের ভাল পরামর্শকে বিফল করে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন।
15
হূশয় ইমাম সাদোক আর অবিয়াথরকে বললেন, “অবশালোম ও ইসরাইলের বৃদ্ধ নেতাদের অহীথোফল এই পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমি তাঁদের এই এই পরামর্শ দিয়েছি।
16
আপনারা এখনই দাউদের কাছে খবর পাঠিয়ে এই কথা বলুন, ‘মরুভূমির যে জায়গায় হেঁটে নদী পার হওয়া যায় সেখানে আজকে রাত কাটাবেন না; নদী পার হয়ে যেতেই হবে। তা নইলে বাদশাহ্ ও তাঁর সংগের সমস্ত লোক মারা পড়বেন।’ ”
17
সেই সময় যোনাথন ও অহীমাস ঐন্-রোগেলে ছিল। একজন চাকরানী তাদের খবর জানাত আর তারা গিয়ে বাদশাহ্ দাউদকে সেই খবর দিত, কারণ শহরে যাওয়া-আসার ঝুঁকি তারা নিতে পারত না।
18
কিন্তু একজন যুবক তাদের দেখে ফেলল এবং অবশালোমকে গিয়ে খবর দিল। কাজেই তারা তাড়াতাড়ি চলে গেল এবং বহুরীমে একজন লোকের বাড়ীতে গেল। তার উঠানে একটা কূয়া ছিল। তারা সেই কূয়াতে নেমে গেল।
19
সেই লোকটির স্ত্রী একটা ঢাকনা নিয়ে কূয়ার মুখটা ঢেকে দিল এবং তার উপরে শস্য ছড়িয়ে রাখল। কেউ এই সব ঘটনার কিছু জানতে পারল না।
20
অবশালোমের লোকেরা সেই বাড়ীতে এসে স্ত্রীলোকটিকে জিজ্ঞাসা করল, “অহীমাস ও যোনাথন কোথায়?” জবাবে স্ত্রীলোকটি বলল, “তারা পানির স্রোত পার হয়ে চলে গেছে।” সেই লোকেরা খোঁজ করে কাউকেই পেল না, কাজেই তারা জেরুজালেমে ফিরে গেল।
21
লোকেরা চলে গেলে পর সেই দু’জন কূয়া থেকে উঠে এসে বাদশাহ্ দাউদকে খবর দেবার জন্য চলে গেল। তারা তাঁকে বলল, “আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন এবং নদী পার হয়ে যান; অহীথোফল আপনার বিরুদ্ধে এই এই পরামর্শ দিয়েছে।”
22
কাজেই দাউদ ও তাঁর সংগের সব লোকেরা বেরিয়ে পড়লেন এবং জর্ডান নদী পার হয়ে গেলেন। ভোর হবার আগেই তারা সবাই জর্ডান নদী পার হয়ে গেল, একজনও বাকী রইল না।
23
অহীথোফল যখন দেখল যে, তার পরামর্শ মত কাজ করা হল না তখন সে তার গাধার উপরে গদি চাপিয়ে তার নিজের গ্রামের বাড়ীতে গেল। তার বাড়ীর সব কিছুর ব্যবস্থা করে সে গলায় দড়ি দিয়ে মরল। তার পিতার কবরে তাকে দাফন করা হল।
24
দাউদ মহনয়িমে গেলেন আর এদিকে অবশালোম ইসরাইলের সব লোক নিয়ে জর্ডান নদী পার হয়ে গেল।
25
অবশালোম তার সৈন্যদলের উপরে যোয়াবের বদলে অমাসাকে নিযুক্ত করেছিল। অমাসা ছিল যিথ্র নামে একজন ইসমাইলীয়ের ছেলে। যিথ্র নাহশের মেয়ে অবীগলকে বিয়ে করেছিল। অবীগল ছিল যোয়াবের মা সরূয়ার বোন।
26
অবশালোম এবং বনি-ইসরাইলরা গিলিয়দ এলাকায় গিয়ে ছাউনি ফেলল।
27
দাউদ মহনয়িমে গেলে পর অম্মোনীয়দের রব্বা শহরের নাহশের ছেলে শোবি, লোদবারের অম্মীয়েলের ছেলে মাখীর এবং রোগলীমের গিলিয়দীয় বর্সিল্লয় দাউদ ও তাঁর সংগের লোকদের জন্য বিছানা, গামলা ও মাটির পাত্র নিয়ে আসল। দাউদ ও তাঁর লোকদের খাওয়ার জন্য তারা গম, যব, ময়দা, ভাজা শস্য, শিম, মসুর ডাল, কলাই,
29
মধু, দই, গরুর দুধের পনীর এবং ভেড়া নিয়ে আসল। তারা ভেবেছিল যে, মরুভূমিতে ঐ সব লোকদের খিদে ও পিপাসা পেয়েছে এবং তারা ক্লান্ত হয়ে পড়েছে।
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 18 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24