bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Samuel 22
2 Samuel 22
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 23 →
1
মাবুদ যখন দাউদকে তালুত ও তাঁর অন্যান্য শত্রুদের হাত থেকে উদ্ধার করলেন তখন তিনি মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গেয়েছিলেন:
2
মাবুদই আমার উঁচু পাহাড়, আমার কেল্লা ও আমার মুক্তিদাতা;
3
আমার আল্লাহ্ আমার উঁচু পাহাড়, তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই। তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং, আমার উঁচু কেল্লা, আমার আশ্রয়-স্থান। জুলুমবাজদের হাত থেকে তুমি আমাকে রক্ষা কর।
4
মাবুদ প্রশংসার যোগ্য, আমি তাঁকে ডাকি; তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই।
5
মৃত্যুর ঢেউ আমাকে ঘিরে ধরেছিল, ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম।
6
কবরের দড়িতে আমি বাঁধা পড়েছিলাম, আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ।
7
আমি এই বিপদে আমার মাবুদ আল্লাহ্কে ডাকলাম এবং সাহায্যের জন্য তাঁর কাছে ফরিয়াদ জানালাম। তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার আওয়াজ শুনলেন; আমার ফরিয়াদ তাঁর কানে পৌঁছাল।
8
তখন দুনিয়া কেঁপে উঠল আর টলতে লাগল, কেঁপে উঠল আসমানের ভিত্তি; তাঁর রাগে সেগুলো কাঁপতে থাকল।
9
তাঁর নাক থেকে ধোঁয়া উপরে উঠল, তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল, তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।
10
তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন; তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
11
তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন, দেখা দিলেন বাতাসের ডানায় ভর করে।
12
তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন; তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।
13
তাঁর আলোময় উপস্থিতির সামনে বিদ্যুৎ চম্কে চম্কে উঠতে লাগল।
14
মাবুদ আসমান থেকে গর্জন করলেন; আল্লাহ্তা’লার আওয়াজ শোনা গেল।
15
তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেন আর বিদ্যুৎ চম্কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন।
16
মাবুদের ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্টায় সাগরের তলা দেখা গেল, দুনিয়ার ভিতরটা বেরিয়ে পড়ল।
17
তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন, গভীর পানির মধ্য থেকে আমাকে টেনে তুললেন।
18
আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন; বাঁচালেন বিপক্ষদের হাত থেকে যাদের শক্তি আমার চেয়েও বেশী।
19
বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু মাবুদই আমাকে ধরে রাখলেন।
20
তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন; আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেই তিনি আমাকে উদ্ধার করলেন।
21
আমার ন্যায় কাজ অনুসারেই মাবুদ আমাকে দান করলেন, আমার কাজের পবিত্রতা অনুসারে পুরস্কার দিলেন;
22
কারণ মাবুদের পথেই আমি চলাফেরা করেছি; খারাপ কাজ করে আমার আল্লাহ্র কাছ থেকে সরে যাই নি।
23
তাঁর সমস্ত শরীয়ত আমার সামনে রয়েছে; তাঁর নিয়ম থেকে আমি সরে যাই নি।
24
তাঁর সামনে আমি নির্দোষ ছিলাম, আমি গুনাহ্ থেকে দূরে থেকেছি।
25
তাই মাবুদ আমাকে পুরস্কার দিয়েছেন তাঁর চোখে আমার ন্যায় কাজ অনুসারে, আমার পবিত্রতা অনুসারে।
26
তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর, নির্দোষদের সংগে কর নির্দোষ ব্যবহার,
27
খাঁটি লোকদের সংগে খাঁটি ব্যবহার কর, আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল।
28
তুমি দুঃখীদের রক্ষা করে থাক, আর অহংকারীদের নীচে নামাবার জন্য তোমার চোখ তাদের দিকে আছে।
29
হে মাবুদ, তুমিই আমার বাতি; তুমিই আমার অন্ধকারকে আলো করে থাক।
30
তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, আর আমার আল্লাহ্র সাহায্যে লাফ দিয়ে দেয়াল পার হতে পারি।
31
আল্লাহ্র পথে কোন খুঁত নেই; মাবুদের কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।
32
একমাত্র আল্লাহ্ ছাড়া মাবুদ আর কে? আমাদের আল্লাহ্ ছাড়া আর কি কোন আশ্রয়-পাহাড় আছে?
33
আল্লাহ্ আমার শক্ত আশ্রয়; তিনি আমার চলার পথ নিখুঁত করেছেন।
34
তিনি আমাকে হরিণীর মত করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন; সব উঁচু জায়গায় তিনিই আমাকে দাঁড় করিয়েছেন।
35
তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে, তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।
36
হে মাবুদ, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ; তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ।
37
তুমি আমার চলার পথ চওড়া করেছ, তাই আমার পায়ে উচোট লাগে নি।
38
আমার শত্রুদের তাড়া করে আমি তাদের ধ্বংস করেছি; তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরি নি।
39
আমি তাদের ধ্বংস করেছি, তাদের চুরমার করে দিয়েছি, যাতে তারা আর উঠতে না পারে; তারা আমার পায়ের তলায় পড়েছে।
40
তুমিই আমার কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ, আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ।
41
আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ; যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।
42
তারা সাহায্যের জন্য তাকিয়ে রয়েছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি। তারা মাবুদের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু তিনিও তাদের জবাব দেন নি।
43
দুনিয়ার ধুলার মত আমি তাদের গুঁড়া করেছি; রাস্তার কাদা-মাটির মত পায়ে মাড়িয়ে আমি তাদের চুরমার করেছি।
44
হে মাবুদ, আমার লোকদের বিদ্রোহ থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, অন্য জাতিদের উপর আমাকে কর্তা হিসাবে রেখেছ; আমি যাদের চিনতাম না তারাও আমার অধীন হয়েছে।
45
বিরুদ্ধ মনোভাব নিয়ে বিদেশীরা আমার বাধ্য হয়; আমার কথা শুনলেই তারা আমার অধীনতা স্বীকার করে।
46
তারা নিরাশ হয়ে পড়ে; তারা কাঁপতে কাঁপতে কেল্লা থেকে বের হয়।
47
মাবুদ জীবন্ত। আমার আশ্রয়-পাহাড়ের প্রশংসা হোক। আমার আল্লাহ্, যিনি আমার রক্ষাকারী পাহাড়, তাঁর সম্মান বৃদ্ধি হোক।
48
তিনিই অন্য জাতিদের আমার অধীনে আনেন আর আমার হয়ে তাদের পাওনা শাস্তি দেন।
49
তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন। হে আল্লাহ্, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ, জুলুমবাজ লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করেছ।
50
হে মাবুদ, এইজন্য অন্য জাতিদের মধ্যে আমি তোমার প্রশংসা করব আর তোমার সুনাম গাইব।
51
মাবুদ তাঁর বাদশাহ্কে অনেকবার মহাজয় দান করেন; জ্বী, তাঁর অভিষেক-করা বান্দার প্রতি, দাউদ ও তাঁর বংশধরদের প্রতি, তিনি চিরকাল তাঁর অটল মহব্বত দেখান।
← Chapter 21
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 23 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24