bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Samuel 6
2 Samuel 6
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 7 →
1
দাউদ আবার বনি-ইসরাইলদের মধ্য থেকে ত্রিশ হাজার বাছাই-করা লোককে একত্র করলেন।
2
দাউদ ও তাঁর সমস্ত লোক আল্লাহ্র সিন্দুকটি বালি-এহুদা থেকে জেরুজালেমে নিয়ে যাবার জন্য বালি-এহুদা থেকে রওনা হলেন। এই সিন্দুকটি আল্লাহ্ রাব্বুল আলামীনের নামে পরিচিত, কারণ মাবুদ সেই সিন্দুকের উপরে দুই কারুবীর মাঝখানে থাকেন।
3
আল্লাহ্র সেই সিন্দুকটি তারা পাহাড়ের উপরে অবীনাদবের ঘর থেকে বের করে একটা নতুন গাড়ির উপরে বসাল। উষ ও অহিয়ো নামে অবীনাদবের দুই ছেলে হেঁটে হেঁটে সেই নতুন গাড়িটাকে নিয়ে যাচ্ছিল।
4
গাড়িটার উপরে ছিল আল্লাহ্র সেই সিন্দুক আর অহিয়ো তার আগে আগে হাঁটছিল।
5
দাউদ ও ইসরাইল জাতির সমস্ত লোক মাবুদের সামনে দেবদারু কাঠের তৈরী সব বাজনা আর সুরবাহার, বীণা, খঞ্জনী, ঝুম্ঝুমি ও করতাল বাজিয়ে আনন্দ করছিল।
6
নাখোনের খামারের কাছে আসলে পর গরু দু’টা উচোট খেল; তখন উষ হাত বাড়িয়ে আল্লাহ্র সিন্দুকটা ধরল।
7
উষের এই ভয়হীন কাজের জন্য তার উপর মাবুদ রাগে জ্বলে উঠলেন। সেইজন্য মাবুদ তাকে আঘাত করলেন, আর তাতে সে মাবুদের সিন্দুকের পাশে মরে গেল।
8
উষের উপর মাবুদের এই রাগ দেখে দাউদ অসন্তুষ্ট হলেন। আজও সেই জায়গাটাকে বলা হয় পেরস-উষ।
9
দাউদ সেই দিন মাবুদকে খুব ভয় করলেন। তিনি বললেন, “মাবুদের সিন্দুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে?”
10
মাবুদের সিন্দুকটি তিনি দাউদ-শহরে নিজের কাছে নিয়ে আসতে রাজী হলেন না। তিনি সেটি নিয়ে গাতীয় ওবেদ-ইদোমের বাড়ীতে রাখলেন।
11
গাতীয় ওবেদ-ইদোমের বাড়ীতে মাবুদের সিন্দুকটি তিন মাস রইল। এতে মাবুদ তাকে ও তার বাড়ীর সবাইকে দোয়া করলেন।
12
বাদশাহ্ দাউদ শুনতে পেলেন আল্লাহ্র সিন্দুকটি ওবেদ-ইদোমের বাড়ীতে থাকবার দরুন মাবুদ তার বাড়ীর সবাইকে এবং তার সব কিছুকে দোয়া করেছেন। তখন দাউদ গিয়ে ওবেদ-ইদোমের বাড়ী থেকে আনন্দ করতে করতে আল্লাহ্র সিন্দুকটি দাউদ-শহরে নিয়ে আসলেন।
13
যারা মাবুদের সিন্দুকটি বয়ে নিয়ে আসছিল তারা ছয় পা এগিয়ে যেতেই দাউদ একটা বলদ ও একটা মোটাসোটা বাছুর কোরবানী করলেন।
14
দাউদ মসীনার এফোদ পরে মাবুদের সামনে তার সমস্ত শক্তি দিয়ে নাচতে লাগলেন।
15
এইভাবে দাউদ ও বনি-ইসরাইলরা সকলে আনন্দে চিৎকার করতে করতে এবং শিংগা বাজাতে বাজাতে মাবুদের সিন্দুকটি নিয়ে আসলেন।
16
মাবুদের সিন্দুকটি যখন দাউদ-শহরে এসে পৌঁছাল তখন তালুতের মেয়ে মীখল জানালা দিয়ে তা দেখছিলেন। মাবুদের সামনে বাদশাহ্ দাউদকে লাফাতে আর নাচতে দেখে তিনি মনে মনে তাঁকে তুচ্ছ করলেন।
17
মাবুদের সিন্দুকটি এনে লোকেরা সেটি দাউদের খাটিয়ে-রাখা তাম্বুর ভিতরে নির্দিষ্ট জায়গায় রাখল। দাউদ তখন মাবুদের উদ্দেশে পোড়ানো ও যোগাযোগ-কোরবানী দিলেন।
18
পোড়ানো ও যোগাযোগ-কোরবানী শেষ করে দাউদ আল্লাহ্ রাব্বুল আলামীনের নামে লোকদের দোয়া করলেন।
19
তারপর তিনি সমস্ত লোককে, অর্থাৎ উপস্থিত বনি-ইসরাইলদের সমস্ত পুরুষ ও স্ত্রীলোকদের প্রত্যেককে একটা করে রুটি, এক টুকরা গোশ্ত ও এক তাল কিশমিশ দিলেন। তারপর সবাই তাদের নিজের নিজের বাড়ীতে ফিরে গেল।
20
এর পর দাউদ তাঁর নিজের বাড়ীর লোকদের দোয়া করবার জন্য যখন ফিরে আসলেন তখন তালুতের মেয়ে মীখল তাঁকে এগিয়ে নেবার জন্য বের হয়ে আসলেন এবং বললেন, “ইসরাইল দেশের বাদশাহ্ আজ নিজেকে কেমন সম্মানিত করে তুললেন! তিনি খারাপ লোকের মত সাধারণ লোকদের বাঁদীদের সামনে শরীরের কাপড়-চোপড় খুলে ফেললেন।”
21
দাউদ মীখলকে বললেন, “মাবুদের সামনেই আমি তা করেছি। তিনি তাঁর বান্দাদের উপরে, অর্থাৎ বনি-ইসরাইলদের উপরে শাসনকর্তার পদে নিযুক্ত করবার জন্য তোমার বাবা কিংবা তাঁর বাড়ীর কাউকে বেছে না নিয়ে আমাকেই বেছে নিয়েছেন। সেইজন্য মাবুদের সামনেই আমি আনন্দ করব।
22
আমি নিজেকে এর চেয়ে আরও নীচু করব আর নিজের কাছে নিজে আরও ছোট হব। কিন্তু তুমি যে বাঁদীদের কথা বললে তারা আমাকে সম্মানের চোখে দেখবে।”
23
তালুতের মেয়ে মীখলের মৃত্যু পর্যন্ত তাঁর কোন ছেলেমেয়ে হয় নি।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24