bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ezra 10
Ezra 10
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
1
উযায়ের যখন আল্লাহ্র ঘরের সামনে উবুড় হয়ে মুনাজাত ও গুনাহ্ স্বীকার করছিলেন ও কাঁদছিলেন তখন বনি-ইসরাইলদের পুরুষ, স্ত্রীলোক ও ছেলেমেয়ের একটা মস্ত বড় দল তাঁর কাছে জমায়েত হয়েছিল। তারাও খুব কাঁদছিল।
2
তখন ইলামের এক বংশধর যিহীয়েলের ছেলে শখনিয় উযায়েরকে বললেন, “আমাদের দেশে বাসকারী অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করে আমরা আমাদের আল্লাহ্র কাছে বেঈমানী করেছি; কিন্তু তা হলেও বনি-ইসরাইলদের এখনও আশা আছে।
3
এখন আসুন, আমাদের আল্লাহ্র সামনে আমরা এই ওয়াদা করি যে, হুজুর আপনার পরামর্শ অনুসারে ও আমাদের আল্লাহ্র হুকুমকে যাঁরা ভয় করেন তাঁদের পরামর্শ অনুসারে আমরা এই সমস্ত স্ত্রীদের ও তাদের ছেলেমেয়েদের ত্যাগ করব। শরীয়ত অনুসারেই তা করা হোক।
4
আপনি উঠুন; এই বিষয় নিয়ে কাজ করা তো আপনারই দায়িত্ব। আমরা আপনাকে সাহায্য করব, কাজেই আপনি সাহসী হয়ে কাজ করুন।”
5
তখন উযায়ের উঠলেন এবং সেই কথা অনুসারে কাজ করবার জন্য প্রধান ইমামদের, লেবীয়দের ও সেখানে একত্র হওয়া বনি-ইসরাইলদের কসম খাওয়ালেন। তারা সবাই কসম খেল।
6
তারপর উযায়ের আল্লাহ্র ঘরের সামনে থেকে ইলীয়াশীবের ছেলে যিহোহাননের কামরায় গেলেন। তিনি সেখানে খাবার বা পানি কিছুই খেলেন না, কারণ বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের বেঈমানীর জন্য তিনি শোক করছিলেন।
7
বন্দীদশা থেকে ফিরে আসা সমস্ত লোকেরা যাতে জেরুজালেমে এসে জমায়েত হয় সেইজন্য এহুদা ও জেরুজালেমের সব জায়গায় একটা ঘোষণা দেওয়া হল।
8
যে কেউ তিন দিনের মধ্যে উপস্থিত হবে না, উঁচু পদের কর্মচারী ও বৃদ্ধ নেতাদের পরামর্শ অনুসারে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং বন্দীদশা থেকে ফিরে আসা লোকদের সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে।
9
তিন দিনের মধ্যে এহুদা ও বিন্ইয়ামীন এলাকার সমস্ত লোক জেরুজালেমে জমায়েত হল। নবম মাসের বিশ দিনের দিন সমস্ত লোক আল্লাহ্র ঘরের সামনের চকে বসে সেই ব্যাপারের জন্য ও ভীষণ বৃষ্টির জন্য কাঁপছিল।
10
তখন ইমাম উযায়ের উঠে দাঁড়িয়ে তাঁদের বললেন, “আপনারা বেঈমানী করেছেন, অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করে আপনারা বনি-ইসরাইলদের গুনাহের সংগে আরও গুনাহ্ যোগ করেছেন।
11
এখন আপনারা আপনাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র কাছে গুনাহ্ স্বীকার করে তাঁর ইচ্ছামত কাজ করুন। আপনাদের দেশে বাসকারী লোকদের ও অন্যান্য জাতির স্ত্রীদের থেকে নিজেদের আলাদা করুন।”
12
তখন সমস্ত লোক খুব জোরে বলল, “আপনি ঠিক কথা বলেছেন; আপনি যেমন বলেছেন তেমনই আমাদের করতে হবে।
13
কিন্তু লোক অনেক আর এখন খুব বৃষ্টি পড়ছে, কাজেই আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। তা ছাড়া এই বিষয়ের মীমাংসা এক বা দুই দিনের মধ্যে হতে পারে না, কারণ আমরা অনেকেই এই গুনাহ্ করেছি।
14
আমাদের উঁচু পদের কর্মচারীরাই যেন গোটা সমাজের প্রতিনিধি হন। তারপর আমাদের বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে যারা অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছে তারা প্রত্যেকে তাদের বৃদ্ধ নেতাদের ও বিচারকদের নিয়ে একটা নির্দিষ্ট সময়ে জেরুজালেমে আসুক। তাতে এই গুনাহের জন্য আমাদের আল্লাহ্র ভয়ংকর রাগ আমাদের কাছ থেকে চলে যাবে।”
15
এই কথার বিরুদ্ধে দাঁড়াল কেবল অসাহেলের ছেলে যোনাথন ও তিক্বের ছেলে যহসিয়; তাদের পক্ষে ছিল মশুল্লম ও লেবীয় শব্বথয়।
16
বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা সেই কথামত কাজ করল। ইমাম উযায়ের প্রত্যেক বংশ থেকে নেতা বেছে নিলেন। দশম মাসের প্রথম দিনে তাঁরা সেই বিষয়ের তদন্ত করবার জন্য বসলেন।
17
যারা অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছিল তাদের সকলের তদন্তের কাজ তাঁরা পরের বছরের প্রথম মাসের প্রথম দিনে শেষ করলেন।
18
যারা অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছিল তাদের তালিকা এই: ইমামদের মধ্যে যোষাদকের ছেলে ইউসার ও তার ভাইদের বংশধরদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
19
এরা সবাই নিজের নিজের স্ত্রী তালাক দেবে বলে ওয়াদা করল এবং তাদের দোষের জন্য তারা প্রত্যেকে পাল থেকে একটা করে ভেড়া নিয়ে দোষ কোরবানী দিল।
20
ইম্মেরের বংশধরদের মধ্যে হনানি ও সবদিয়।
21
হারীমের বংশধরদের মধ্যে মাসেয়, ইলিয়াস, শময়িয়, যিহীয়েল ও উষিয়।
22
পশহূরের বংশধরদের মধ্যে ইলীয়ৈনয়, মাসেয়, ইসমাইল, নথনেল, যোষাবদ ও ইলাসাহ্।
23
লেবীয়দের মধ্যে যোষাবদ, শিমিয়ি, কলায়, অর্থাৎ কলীট, পথাহিয়, এহুদা ও ইলিয়েষর।
24
কাওয়ালদের মধ্যে ইলীয়াশীব। রক্ষীদের মধ্যে শল্লুম, টেলম ও ঊরি।
25
অন্যান্য বনি-ইসরাইলদের মধ্যে- পরিয়োশের বংশধরদের মধ্যে রমিয়া, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলিয়াসর, মল্কিয় ও বনায়।
26
ইলামের বংশধরদের মধ্যে মত্তনিয়, জাকারিয়া, যিহীয়েল, অব্দি, যিরেমোৎ ও ইলিয়াস।
27
সত্তূর বংশধরদের মধ্যে ইলিয়ৈনয়, ইলিয়াশীব, মত্তনিয়, যিরেমোৎ, সাবদ ও অসীসা।
28
বেবয়ের বংশধরদের মধ্যে যিহোহানন, হনানিয়, সব্বয় ও অৎলয়।
29
বানির বংশধরদের মধ্যে মশুল্লম, মল্লূক, অদায়া, যাশূব, শাল ও যিরমোৎ।
30
পহৎ-মোয়াবের বংশধরদের মধ্যে অদ্ন, কলাল, বনায়, মাসেয়, মত্তনিয়, বৎসলেল, বিনুয়ী ও মানশা।
31
হারীমের বংশধরদের মধ্যে ইলিয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়, শিমিয়োন,
32
বিন্ইয়ামীন, মল্লূক ও শমরিয়।
33
হশূমের বংশধরদের মধ্যে মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলীফেলট, যিরেময়, মানশা ও শিমিয়ি।
34
বানির বংশধরদের মধ্যে মাদয়, ইমরান, ঊয়েল,
35
বনায়, বেদিয়া, কলূহূ, বনিয়, মরেমোৎ, ইলিয়াশীব, মত্তনিয়, মত্তনয়, যাসয়,
38
বানি, বিনুয়ী, শিমিয়ি, শেলিমিয়া, নাথন, অদায়া, মকদ্বয়, শাশয়, শারয়,
41
অসরেল, শেলিমিয়া, শমরিয়, শল্লুম, অমরিয় ও ইউসুফ। নবোর বংশধরদের মধ্যে: যিয়ীয়েল, মত্তিথিয়, সাবদ, সবীনঃ, যাদয়, যোয়েল ও বনায়।
44
এরা সবাই অন্যান্য জাতির মেয়েদের বিয়ে করেছিল এবং কোন কোন স্ত্রীর গর্ভের ছেলেমেয়েও ছিল।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10