bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ezra 3
Ezra 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 4 →
1
বনি-ইসরাইলরা নিজের নিজের গ্রাম ও শহরে বাস করতে শুরু করবার পর সপ্তম মাসে সমস্ত লোকেরা একসংগে মিলে জেরুজালেমে জমায়েত হল।
2
তারপর যোষাদকের ছেলে ইউসা ও তাঁর সংগী ইমামেরা এবং শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও তাঁর সংগীরা পোড়ানো-কোরবানীর জন্য আল্লাহ্র বান্দা মূসার তৌরাত কিতাবের লেখা অনুসারে ইসরাইলের আল্লাহ্র কোরবানগাহ্টি তৈরী করলেন।
3
তাঁদের চারপাশের লোকদের তাঁরা ভয় করলেও আগের ভিত্তির উপরেই তাঁরা কোরবানগাহ্ তৈরী করলেন এবং তার উপর সকাল ও বিকালের কোরবানীর সময়ে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দিতে লাগলেন।
4
তারপর তাঁরা কিতাবের কথামত কুঁড়ে-ঘরের ঈদ পালন করলেন এবং প্রত্যেক দিনের নির্দিষ্ট সংখ্যা অনুসারে নিয়ম মত পোড়ানো-কোরবানী দিলেন।
5
তারপর থেকে তাঁরা প্রতি দিনকার পোড়ানো-কোরবানী, অমাবস্যার পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে নির্দিষ্ট করা ঈদের পোড়ানো-কোরবানী এবং নিজের ইচ্ছায় আনা পোড়ানো-কোরবানী দিতে লাগলেন।
6
যদিও তখনও মাবুদের ঘরের ভিত্তি গাঁথা হয় নি তবুও তাঁরা সপ্তম মাসের প্রথম দিন থেকে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দিতে লাগলেন।
7
তাঁরা রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রিকে টাকা দিলেন এবং সিডন ও টায়ারের লোকদের খাবার, আংগুর-রস ও তেল দিলেন যাতে তারা পারস্যের বাদশাহ্ কাইরাসের অনুমতি অনুসারে লেবানন থেকে জাফা পর্যন্ত সমুদ্র পথে এরস কাঠ নিয়ে আসতে পারে।
8
জেরুজালেমে আল্লাহ্র ঘরে পৌঁছাবার পরে দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল, যোষাদকের ছেলে ইউসা এবং তাঁদের বাদবাকী ভাইয়েরা কাজ করতে শুরু করলেন। এই ভাইয়েরা হল ইমাম, লেবীয় ও অন্যান্য সমস্ত লোক যারা বন্দীদশা থেকে জেরুজালেমে ফিরে এসেছিল। বিশ বছর ও তার বেশী বয়সের লেবীয়দের মাবুদের ঘর তৈরীর কাজ দেখাশোনা করবার জন্য নিযুক্ত করা হল।
9
ইউসা ও তাঁর ছেলেরা ও ভাইয়েরা, হোদবিয়ের বংশের কদ্মীয়েল ও তার ছেলেরা, হেনাদদের ছেলেরা এবং তাদের ছেলেরা ও ভাইয়েরা একত্র হয়ে যারা আল্লাহ্র ঘরে কাজ করছিল তাদের দেখাশোনা করতে লাগল। এরা সবাই লেবীয় ছিল।
10
রাজমিস্ত্রিরা যখন মাবুদের ঘরের ভিত্তি স্থাপন করল তখন ইসরাইলের বাদশাহ্ দাউদের নির্দেশ মত মাবুদের প্রশংসা করবার জন্য ইমামেরা তাঁদের নির্দিষ্ট পোশাক পরে শিংগা নিয়ে ও লেবীয়দের মধ্য থেকে আসফের ছেলেরা করতাল নিয়ে যে যার জায়গায় দাঁড়ালেন।
11
মাবুদের প্রশংসা ও শুকরিয়ার কাওয়ালী গাইতে গাইতে তাঁরা গাইলেন, ॥য়1 “তিনি মেহেরবান, ॥য়1 ইসরাইলের প্রতি তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।” মাবুদের ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে বলে সব লোকেরা খুব জোরে চিৎকার করে মাবুদের প্রশংসা করল।
12
কিন্তু অনেকে যখন আনন্দে চিৎকার করে উঠল তখন যাঁরা আগের এবাদত-খানাটি দেখেছিলেন তেমন অনেক বুড়ো ইমাম, লেবীয় ও বংশের নেতা এই এবাদত-খানার ভিত্তি স্থাপন করতে দেখে জোরে জোরে কাঁদতে লাগলেন।
13
লোকেরা এত চিৎকার করছিল যে, কোন্টা আনন্দের আর কোন্টা কান্নার শব্দ কেউ তা বুঝতে পারল না। অনেক দূর থেকে সেই শব্দ শোনা গিয়েছিল।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10