bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Ezra 5
Ezra 5
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 6 →
1
বাদশাহ্ দারিয়ুসের রাজত্বের দ্বিতীয় বছরে নবী হগয় এবং ইদ্দোর বংশধর নবী জাকারিয়া ইসরাইলের আল্লাহ্র নামে এহুদা ও জেরুজালেমের ইহুদীদের কাছে আল্লাহ্র দেওয়া কালাম বলতে লাগলেন।
2
তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল এবং যোষাদকের ছেলে ইউসা জেরুজালেমে আল্লাহ্র ঘরটি আবার তৈরী করবার কাজে হাত দিলেন। আল্লাহ্র নবীরাও তাঁদের সংগে থেকে তাঁদের সাহায্য করতে লাগলেন।
3
তখন ফোরাত নদীর পশ্চিম পারের এলাকাগুলোর শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় ও সেখানকার উঁচু পদের কর্মচারীরা ইহুদীদের কাছে গিয়ে তাদের বললেন, “বায়তুল-মোকাদ্দস আবার তৈরী করবার জন্য কে তোমাদের হুকুম দিয়েছে?”
4
তাঁরা আরও বললেন, “যারা এই দালানটা তৈরী করছে তাদের নাম কি?”
5
কিন্তু ইহুদীদের বৃদ্ধ নেতাদের দিকে আল্লাহ্ মনোযোগ দিয়েছিলেন। যতদিন না দারিয়ুসের কাছে খবর পাঠানো হল এবং তাঁর কাছ থেকে লিখিত জবাব পাওয়া গেল ততদিন পর্যন্ত নেতারা কাজ থামিয়ে দিলেন না।
6
ফোরাত নদীর পশ্চিম পারের এলাকাগুলোর শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় এবং সেখানকার উঁচু পদের কর্মচারীরা বাদশাহ্ দারিয়ুসের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন তা এই: মহারাজ দারিয়ুস, আপনার শান্তি হোক।
8
মহারাজ যেন জানতে পারেন যে, আমরা এহুদা প্রদেশে আল্লাহ্তা’লার ঘরে গিয়েছিলাম। লোকেরা বড় বড় পাথর দিয়ে ঘরটি তৈরী করছে এবং দেয়ালের উপরে বীম বসাচ্ছে। খুব যত্নের সংগে কাজটা করা হচ্ছে এবং তা সফলতার সংগে এগিয়ে যাচ্ছে।
9
বৃদ্ধ নেতাদের আমরা জিজ্ঞাসা করলাম, “এবাদত-খানাটি আবার তৈরী করবার জন্য কে তোমাদের হুকুম দিয়েছে?”
10
আমরা তাদের নামও জিজ্ঞাসা করেছি যেন তাদের নেতাদের নাম আপনাকে জানাবার জন্য লিখে রাখতে পারি।
11
জবাবে তারা আমাদের বলল, “আমরা আসমান ও জমীনের আল্লাহ্র গোলাম। আমরা সেই এবাদত-খানাটি আবার তৈরী করছি যেটি ইসরাইলের একজন মহান বাদশাহ্ অনেক দিন আগে তৈরী করে শেষ করেছিলেন।
12
কিন্তু আমাদের পূর্বপুরুষেরা বেহেশতের আল্লাহ্কে রাগিয়েছিলেন বলে তিনি ব্যাবিলনের বাদশাহ্ ক্যালডীয় বখতে-নাসারের হাতে তাঁদের তুলে দিয়েছিলেন। বখতে-নাসার এই এবাদত-খানাটি ধ্বংস করেছিলেন এবং লোকদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন।
13
কিন্তু ব্যাবিলনের বাদশাহ্ কাইরাসের রাজত্বের প্রথম বছরে তিনি আল্লাহ্র এই ঘরটি আবার তৈরী করবার হুকুম দিয়েছিলেন।
14
এমন কি, তিনি ব্যাবিলনের মন্দির থেকে আল্লাহ্র ঘরের সেই সব সোনা ও রূপার পাত্রগুলো বের করে দিয়েছিলেন যা বখতে-নাসার জেরুজালেমের এবাদত-খানা থেকে নিয়ে গিয়েছিলেন। বাদশাহ্ কাইরাস সেগুলো তাঁর নিযুক্ত শাসনকর্তা শেশ্বসরের হাতে দিয়েছিলেন।
15
বাদশাহ্ তাঁকে বলেছিলেন যে, তিনি যেন জেরুজালেমে আগের জায়গাতেই আল্লাহ্র ঘরটি আবার তৈরী করেন এবং সেই জিনিসগুলো নিয়ে গিয়ে সেখানে জমা রাখেন।
16
কাজেই শেশ্বসর এসে জেরুজালেমে আল্লাহ্র ঘরের ভিত্তি স্থাপন করেছেন। সেই দিন থেকে আজ পর্যন্ত সেটি তৈরীর কাজ চলছে, এখনও শেষ হয় নি।”
17
এখন মহারাজ যদি চান তবে ব্যাবিলনের রাজ-সরকারের নথিপত্র রাখবার জায়গায় খোঁজ করে দেখতে পারেন যে, জেরুজালেমে আল্লাহ্র এই ঘরটি তৈরী করবার হুকুম বাদশাহ্ কাইরাস সত্যিই দিয়েছিলেন কি না। তারপর এই ব্যাপারে মহারাজ যা ঠিক করবেন তা যেন আমাদের জানিয়ে দেন।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10