bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Jeremiah 18
Jeremiah 18
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 19 →
1
মাবুদ ইয়ারমিয়ার কাছে এই কথা প্রকাশ করলেন,
2
“তুমি কুমারের বাড়ীতে যাও, সেখানে আমি তোমার সংগে কথা বলব।”
3
সেইজন্য আমি কুমারের বাড়ীতে গেলাম এবং দেখলাম সে তার চাকে কাজ করছে।
4
আমি আরও দেখলাম সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরী করছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল; তখন সে তা নিয়ে তার ইচ্ছামত আর একটা পাত্র তৈরী করল।
5
তখন মাবুদ আমাকে বললেন,
6
“আমি বলছি, ‘হে ইসরাইলের লোকেরা, আমি কি এই কুমারের মত তোমাদের সংগে ব্যবহার করতে পারি না? হে ইসরাইলের লোকেরা, কুমারের হাতের কাদার মতই তোমরা আমার হাতে আছ।
7
কোন সময় আমি কোন জাতি বা রাজ্যের শিকড়সুদ্ধ উপ্ড়ে ফেলবার, ভেংগে ফেলবার এবং ধ্বংস করবার কথা ঘোষণা করলে যদি সেই জাতি আমার সাবধানবাণী শুনে তার খারাপী থেকে ফেরে, তবে আমি যে বিপদ আনবার জন্য ঠিক করেছিলাম তা তার উপর আনব না।
9
আর অন্য কোন সময় আমি কোন জাতি বা রাজ্যকে গড়ে তুলবার ও স্থাপন করবার কথা ঘোষণা করলে যদি সে আমার চোখে খারাপ কাজ করে এবং আমার কথা না শোনে, তবে তার জন্য যে উন্নতি করবার ইচ্ছা আমি করেছিলাম তা করব না।’
11
“সেইজন্য এখন তুমি এহুদার লোকদের ও জেরুজালেমের বাসিন্দাদের বল যে, মাবুদ বলছেন, ‘দেখ, আমি তোমাদের জন্য বিপদের ব্যবস্থা করছি এবং তোমাদের বিরুদ্ধে একটা পরিকল্পনা করছি। কাজেই তোমরা প্রত্যেকে তোমাদের খারাপ পথ থেকে ফেরো ও তোমাদের চলাফেরা ও কাজ ভাল কর।’
12
কিন্তু তারা জবাব দেবে, ‘কোন লাভ নেই। আমাদের পরিকল্পনা মতই আমরা চলব; আমরা প্রত্যেকে নিজের নিজের খারাপ দিলের একগুঁয়েমি অনুসারেই চলব।’ ”
13
সেইজন্য মাবুদ বলছেন, “জাতিদের মধ্যে তালাশ করে দেখ, এর আগে এই রকম কথা কে শুনেছে? ইসরাইল জাতি একটা জঘন্য কাজ করেছে।
14
লেবাননের তুষার কি কখনও তার পাহাড়ের ঢালু জায়গা থেকে সম্পূর্ণ গলে যায়? দূর থেকে আসা তার ঠাণ্ডা পানি বয়ে যাওয়া কি কখনও বন্ধ হয়ে যায়?
15
কিন্তু আমার বান্দারা আমাকে ভুলে গিয়ে অসার মূর্তির কাছে ধূপ জ্বালাচ্ছে। তারা ঠিক পথে উচোট খেয়ে সেই পুরানো পথে আর চলাফেরা করছে না। তারা ভাল রাস্তা ছেড়ে বিপথে চলেছে।
16
সেইজন্য তাদের দেশ পতিত জমি এবং একটা স্থায়ী ঘৃণার জিনিস হয়ে থাকবে; যারা তার পাশ দিয়ে যাবে তারা অবাক হয়ে মাথা নাড়বে।
17
তাদের শত্রুদের সামনে আমি পূবের বাতাসের মত তাদের ছড়িয়ে দেব; বিপদের দিনে আমি তাদের আমার মুখ নয় কিন্তু পিঠ দেখাব।”
18
লোকেরা বলল, “চল, আমরা ইয়ারমিয়ার বিরুদ্ধে ফন্দি আঁটি; কারণ ইমামের কাছে শরীয়তের শিক্ষা, জ্ঞানীদের কাছে পরামর্শ ও নবীদের কাছে আল্লাহ্র কালাম তো আছেই। কাজেই এস, আমরা আমাদের মুখের কথা দিয়ে তাকে দোষী করি আর তার কথায় মনোযোগ না দিই।”
19
হে মাবুদ, আমার কথা শোন; আমার বিপক্ষেরা আমার বিরুদ্ধে যা বলেছে তাতে মনোযোগ দাও।
20
ভালোর শোধ কি খারাপ দিয়ে করা হবে? কিন্তু তারা তো আমার জন্য গর্র্ত খুঁড়েছে। মনে করে দেখ, তোমার গজব যাতে তাদের উপর থেকে ফিরে যায় সেইজন্য আমি তোমার সামনে দাঁড়িয়ে তাদের পক্ষ হয়ে কথা বলেছি।
21
কাজেই তুমি তাদের সন্তানদের দুর্ভিক্ষের হাতে ছেড়ে দাও; তলোয়ারের হাতে তাদের তুলে দাও। তাদের স্ত্রীরা সন্তানহীনা ও বিধবা হোক; তাদের পুরুষ লোকেরা মহামারীতে মারা যাক, আর যুদ্ধে তলোয়ারের আঘাতে তাদের যুবকেরা কাটা পড়ুক।
22
তুমি তাদের বিরুদ্ধে হঠাৎ আক্রমণকারী নিয়ে আসলে তাদের ঘর-বাড়ী থেকে কান্না শোনা যাক, কারণ আমাকে ধরবার জন্য তারা গর্ত খুঁড়েছে এবং আমার পায়ের জন্য ফাঁদ লুকিয়ে রেখেছে।
23
কিন্তু হে মাবুদ, আমাকে হত্যা করবার জন্য এই সব ষড়যন্ত্রের কথা তো তুমি জান। তাদের এই অন্যায় তুমি মাফ কোরো না কিংবা তোমার চোখের সামনে থেকে তাদের গুনাহ্ মুছে ফেলো না। তোমার সামনে তারা পড়ে যাক; তোমার রাগের সময়ে তুমি তাদের শাস্তি দাও।
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 19 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52