bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Leviticus 18
Leviticus 18
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 19 →
1
মাবুদ মূসাকে বনি-ইসরাইলদের বলতে বললেন, “আমি আল্লাহ্ তোমাদের মাবুদ।
3
সেইজন্য তোমরা যেখানে বাস করতে সেই মিসর দেশের লোকেরা যা করে তোমরা তা করবে না এবং আমি যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেই কেনান দেশের লোকেরা যা করে তা-ও তোমরা করবে না। তোমরা সেই সব লোকদের চালচলন অনুসারে চলবে না।
4
তোমাদের চলতে হবে আমার শরীয়ত অনুসারে। আমার দেওয়া নিয়ম তোমাদের যত্নের সংগে পালন করতে হবে। আমি আল্লাহ্ তোমাদের মাবুদ।
5
আমার নিয়ম ও শরীয়ত তোমাদের পালন করতে হবে, কারণ যে তা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। আমি মাবুদ।
6
“নিকট সম্বন্ধ আছে এমন কোন আত্মীয়ার সংগে সহবাস করা চলবে না। আমি মাবুদ।
7
তোমাদের মধ্যে কেউ যেন নিজের মায়ের সংগে সহবাস করে পিতার অসম্মান না করে। সে তার মা; মায়ের সংগে সহবাস করা চলবে না।
8
সৎমায়ের সংগে সহবাস করা চলবে না। তা করলে পিতাকে অসম্মান করা হবে।
9
নিজের বোন বা সৎবোনের সংগে সহবাস করা চলবে না- সে পিতার মেয়ে হোক বা মায়ের মেয়ে হোক, আর তাদের জন্ম একই বাড়ীতে হোক বা ভিন্ন ভিন্ন জায়গাতেই হোক।
10
ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে সহবাস করা চলবে না; তাতে নিজেরই অসম্মান হবে।
11
সৎমায়ের গর্ভে যে বোনের জন্ম হয়েছে তার সংগে সহবাস করা চলবে না। সে বোন।
12
ফুফুর সংগে সহবাস করা চলবে না, কারণ তার সংগে পিতার রক্তের সম্বন্ধ রয়েছে।
13
খালার সংগে সহবাস করা চলবে না, কারণ তার সংগে মায়ের রক্তের সম্বন্ধ রয়েছে।
14
পিতার কোন ভাইয়ের স্ত্রীর সংগে সহবাস করা চলবে না, কারণ সে চাচী।
15
ছেলের স্ত্রীর সংগে সহবাস করা চলবে না। সে ছেলের স্ত্রী বলেই তার সংগে সহবাস করা চলবে না।
16
ভাইয়ের স্ত্রীর সংগে সহবাস করা চলবে না। তা করলে ভাইকে অসম্মান করা হবে।
17
একই সংগে কোন স্ত্রীলোক ও তার মেয়ের সংগে সহবাসের সম্বন্ধ রাখা চলবে না। সেই স্ত্রীলোকের ছেলে বা মেয়ের ঘরের নাতনীর সংগে সহবাস করা চলবে না, কারণ সেই স্ত্রীলোকের সংগে তাদের রক্তের সম্বন্ধ রয়েছে। এটা একটা নোংরা কাজ।
18
স্ত্রী বেঁচে থাকতে স্ত্রীর বোনকে সতীন হিসাবে বিয়ে করা চলবে না।
19
“মাসিকের নাপাক অবস্থার সময় কোন স্ত্রীলোকের সংগে সহবাস করবার জন্য যাওয়া চলবে না।
20
অন্য কারও স্ত্রীর সংগে সহবাস করে নিজেকে নাপাক করা চলবে না।
21
“তোমাদের মধ্যে কেউ যেন তার ছেলে বা মেয়েকে মোলক-দেবতার কাছে আগুনে পুড়িয়ে কোরবানী না করে কিংবা অন্য কোন ভাবে নিজের আল্লাহ্র নামের পবিত্রতা নষ্ট না করে। আমি মাবুদ।
22
“স্ত্রীলোকের সংগে সহবাস করবার মত করে পুরুষের সংগে পুরুষের সহবাস করা চলবে না। এটা একটা জঘন্য কাজ।
23
পশুর সংগে সহবাস করে কোন পুরুষের নিজেকে নাপাক করা চলবে না। কোন পশুর সংগে কোন স্ত্রীলোকের সহবাস করা চলবে না। এই সব সহবাস স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে।
24
“এই রকমের কোন কাজ করে তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে নাপাক না করে, কারণ তোমাদের সামনে থেকে যে সব জাতিকে আমি তাড়িয়ে দেব তারাও ঐভাবে নিজেদের নাপাক করেছে।
25
এতে তাদের দেশটা পর্যন্ত নাপাক হয়ে গেছে। তাই অন্যায়ের জন্য দেশটাকে আমি শাস্তি দিচ্ছি আর দেশটাও তার লোকদের বমি করে ফেলে দিতে যাচ্ছে।
26
কিন্তু তোমরা আমার নিয়ম ও শরীয়ত মেনে চলবে। তোমাদের জাতির কিংবা তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যেন এই রকমের কোন জঘন্য কাজ না করে।
27
আগে থেকে যারা ঐদেশে বাস করে আসছে তারা ঐ সব কাজ করে দেশটাকে নাপাক করে ফেলেছে।
28
তোমরাও যদি দেশটা নাপাক কর তবে সেখানকার আগের জাতিদের মত দেশটা তোমাদেরও বমি করে ফেলে দেবে।
29
“যদি কেউ এই ধরনের কোন জঘন্য কাজ করে তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
30
আমার হুকুমগুলো তোমরা মেনে চলবে এবং সেখানে পৌঁছে আগের বাসিন্দাদের জঘন্য চালচলনের কোনটাই তোমরা গ্রহণ করবে না। এই সব দিয়ে তোমরা নিজেদের নাপাক করবে না। আমি আল্লাহ্ তোমাদের মাবুদ।”
← Chapter 17
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 19 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27