bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Leviticus 8
Leviticus 8
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 9 →
1
এর পর মাবুদ মূসাকে বললেন,
2
“তুমি হারুন ও তার ছেলেদের এখানে নিয়ে এস। সেই সংগে তাদের পোশাক, অভিষেকের তেল, গুনাহের কোরবানীর ষাঁড়, দু’টা ভেড়া এবং খামিহীন রুটির টুকরিও নিয়ে এস।
3
মিলন-তাম্বুর দরজার কাছে সমস্ত বনি-ইসরাইলদের জমায়েত কর।”
4
মাবুদের হুকুম মতই মূসা সব কিছু করলেন। মিলন-তাম্বুর দরজার কাছে সমস্ত বনি-ইসরাইলরা এসে জমায়েত হল।
5
তখন মূসা তাদের বললেন, “মাবুদ এই সব করবার হুকুম দিয়েছেন।”
6
এই কথা বলে তিনি হারুন ও তাঁর ছেলেদের সামনে নিয়ে এসে পানি দিয়ে তাঁদের গোসল করালেন।
7
তারপর তিনি হারুনকে ভিতরের আলখাল্লা পরিয়ে কোমর-বাঁধনিটা বেঁধে দিলেন। তিনি এফোদের নীচের কোর্তা ও তার উপর এফোদটা তাঁকে পরিয়ে দিলেন আর এফোদের সংগে জোড়া লাগানো কোমরের পটি দিয়ে এফোদটা বেঁধে দিলেন। তাতে এফোদটা তাঁর গায়ে আট্কে রইল।
8
তার উপর তিনি বুক-ঢাকনটা পরিয়ে দিয়ে তার ভিতরে ঊরীম আর তুম্মীম রাখলেন।
9
তারপর পাগড়িটা হারুনের মাথার উপর রেখে পবিত্র তাজটা, অর্থাৎ সেই সোনার পাতটা পাগড়ির সামনের দিকে বসিয়ে দিলেন। সব কিছু মূসা মাবুদের হুকুম মতই করলেন।
10
তারপর তিনি আবাস-তাম্বু আর তার ভিতরকার সব কিছুর উপরে অভিষেক-তেল দিলেন এবং এইভাবে তিনি সেগুলো পবিত্র করলেন।
11
সেই তেলের কিছুটা নিয়ে তিনি কোরবানগাহের উপর সাতবার ছিটিয়ে দিলেন। সেই তেল দিয়ে তিনি কোরবানগাহ্ ও তার সমস্ত বাসন-কোসন এবং আসনসুদ্ধ গামলাটা পাক-পবিত্র করে নিলেন।
12
তারপর তিনি অভিষেক-তেলের কিছুটা নিয়ে হারুনের মাথার উপর ঢেলে দিয়ে তাঁকে পাক-পবিত্র করবার জন্য অভিষেক করলেন।
13
পরে তিনি হারুনের ছেলেদের সামনে এনে তাঁদের গায়ে আলখাল্লা পরিয়ে দিলেন এবং কোমরে কোমর-বাঁধনি বেঁধে মাথায় টুপি পরিয়ে দিলেন। সব কিছুই মূসা মাবুদের হুকুম মত করলেন।
14
তারপর তিনি গুনাহের কোরবানীর ষাঁড়টা নিয়ে আসলেন। হারুন ও তাঁর ছেলেরা ষাঁড়টার মাথার উপর তাঁদের হাত রাখলেন।
15
তারপর মূসা সেই ষাঁড়টা জবাই করে তা থেকে কিছুটা রক্ত নিলেন এবং কোরবানগাহ্টি পাক-সাফ করবার জন্য আংগুল দিয়ে সেই রক্ত কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দিলেন। বাকী রক্ত তিনি কোরবানগাহের গোড়ায় ঢেলে দিলেন। এইভাবে তিনি গুনাহ্ ঢাকা দেবার কোরবানীর রক্ত দ্বারা কোরবানগাহ্টি পাক-পবিত্র করে নিলেন।
16
তারপর তিনি ষাঁড়টার পেটের ভিতরের সমস্ত চর্বি, কলিজার উপরের অংশ আর চর্বিসুদ্ধ কিড্নি দু’টা নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে দিলেন।
17
কিন্তু ষাঁড়টার চামড়া, গোশ্ত ও গোবর তিনি ছাউনির বাইরে নিয়ে পুড়িয়ে ফেললেন। মূসা সব কিছু মাবুদের হুকুম মতই করলেন।
18
তারপর তিনি পোড়ানো-কোরবানীর ভেড়াটা আনলেন। হারুন ও তাঁর ছেলেরা ভেড়াটার মাথার উপর তাঁদের হাত রাখলেন।
19
মূসা সেই ভেড়াটা জবাই করে কোরবানগাহের চারপাশের গায়ে রক্ত ছিটিয়ে দিলেন।
20
তিনি ভেড়াটা কয়েক টুকরা করে নিয়ে তার মাথা, গোশ্তের টুকরা এবং চর্বি পুড়িয়ে দিলেন।
21
ভেড়াটার পেটের ভিতরকার অংশ ও পাগুলো তিনি পানি দিয়ে ধুয়ে নিয়ে গোটা ভেড়াটাই পোড়ানো-কোরবানী হিসাবে কোরবানগাহের উপরে পুড়িয়ে দিলেন। এটা মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার গন্ধে মাবুদ খুশী হন। মূসা সব কিছু মাবুদের হুকুম মতই করলেন।
22
তারপর তিনি অন্য ভেড়াটা, অর্থাৎ বহাল-অনুষ্ঠানের ভেড়াটা নিয়ে আসলেন। হারুন ও তাঁর ছেলেরা ভেড়াটার মাথার উপর হাত রাখলেন।
23
মূসা সেই ভেড়াটা জবাই করলেন এবং তা থেকে কিছুটা রক্ত নিয়ে হারুনের ডান কানের লতিতে এবং ডান হাত ও ডান পায়ের বুড়ো আংগুলে লাগিয়ে দিলেন।
24
তারপর তিনি হারুনের ছেলেদের সামনে নিয়ে আসলেন এবং তাঁদের ডান কানের লতিতে এবং ডান হাত ও ডান পায়ের বুড়ো আংগুলে কিছুটা রক্ত লাগিয়ে দিলেন। এর পর তিনি কোরবানগাহের চারপাশের গায়ে রক্ত ছিটিয়ে দিলেন।
25
তিনি ভেড়াটার চর্বি, চর্বিভরা লেজটা, পেটের ভিতরের সমস্ত চর্বি, কলিজার উপরের অংশ, চর্বি জড়ানো কিড্নি দু’টা এবং ডানপাশের রানটা নিলেন।
26
তারপর মাবুদের সামনে রাখা খামিহীন রুটির টুকরি থেকে তিনি একটা রুটি, তেলের ময়ান দেওয়া একটা পিঠা ও একটা চাপাটি নিয়ে সেই চর্বি ও রানের উপর রাখলেন।
27
সেগুলো তিনি হারুন ও তাঁর ছেলেদের হাতে দিয়ে দোলন-কোরবানী হিসাবে তা মাবুদের সামনে দোলালেন।
28
তারপর তিনি সেগুলো তাঁদের হাত থেকে নিয়ে বহাল-অনুষ্ঠানের কোরবানী হিসাবে কোরবানগাহের উপরকার পোড়ানো-কোরবানীর উপরে সেগুলো পুড়িয়ে দিলেন। এটা মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন।
29
তারপর তিনি তাঁর নিজের পাওনা অংশটা, অর্থাৎ বহাল-অনুষ্ঠানের ভেড়ার বুকের অংশটা নিয়ে দোলন-কোরবানী হিসাবে মাবুদের সামনে দোলালেন। সব কিছু মূসা মাবুদের হুকুম মতই করলেন।
30
এর পর মূসা কিছুটা অভিষেকের তেল ও কোরবানগাহ্ থেকে কিছুটা রক্ত নিয়ে হারুন ও তাঁর ছেলেদের উপর এবং তাঁদের পোশাকের উপর ছিটিয়ে দিলেন। এইভাবে হারুন ও তাঁর ছেলেদের এবং তাঁদের পোশাক পাক-পবিত্র করা হল।
31
মূসা তারপর হারুন ও তাঁর ছেলেদের বললেন, “তোমরা মিলন-তাম্বুর দরজার কাছে এই গোশ্ত সিদ্ধ কর এবং সেখানেই বহাল-অনুষ্ঠানের টুকরির রুটি দিয়ে তা খাও, কারণ আমি এই হুকুম দিয়েছিলাম যে, তোমার ও তোমার ছেলেদের তা খেতে হবে।
32
খাওয়ার পর যে গোশ্ত ও রুটি বাকী থাকবে তা তোমরা পুড়িয়ে ফেলবে।
33
তোমাদের এই বহাল-অনুষ্ঠান সাত দিন ধরে চলবে। সেইজন্য এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই সাত দিন তোমরা মিলন-তাম্বুর দরজার বাইরে যাবে না।
34
আজকে যা করা হল তা মাবুদের হুকুমেই তোমাদের গুনাহ্ ঢাকা দেবার ব্যবস্থা হিসাবে করা হল।
35
তোমরা যাতে মারা না পড় সেইজন্য আজ থেকে সাত দিন পর্যন্ত তোমরা দিনরাত মিলন-তাম্বুর ভিতরে থাকবে এবং মাবুদের চাহিদা অনুসারে কাজ করবে। আমি এই হুকুমই পেয়েছি।”
36
মূসার মধ্য দিয়ে মাবুদ যা করতে হুকুম দিয়েছিলেন হারুন ও তাঁর ছেলেরা তা সবই করলেন।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27