bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Leviticus 3
Leviticus 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 4 →
1
“যদি কেউ মাবুদের উদ্দেশে কোন যোগাযোগ-কোরবানী দিতে চায় আর তার কোরবানীর পশুটা যদি গরুর পাল থেকে নেওয়া হয়, তবে সেটা স্ত্রী বা পুরুষ যা-ই হোক না কেন তার গায়ে যেন কোন খুঁত না থাকে।
2
কোরবানীর জন্য আনা সেই পশুটার মাথার উপর কোরবানীদাতা তার হাত রাখবে এবং মিলন-তাম্বুর দরজার সামনে সেটা জবাই করবে। তারপর হারুনের ছেলেরা, অর্থাৎ ইমামেরা তার রক্ত নিয়ে কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
3
মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জন্য কোরবানীদাতাকে এই যোগাযোগ-কোরবানীর পশু থেকে কতগুলো অংশ বের করে ইমামকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুর পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি,
4
কিড্নি দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং কিড্নির সংগে বের করে আনা কলিজার উপরের অংশ।
5
কোরবানগাহের জ্বলন্ত কাঠের উপরে যেখানে পোড়ানো-কোরবানী জ্বলতে থাকবে তার উপরে হারুনের ছেলেরা এগুলো রেখে পুড়িয়ে ফেলবে। এটা আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন।
6
“মাবুদের উদ্দেশে যোগাযোগ-কোরবানীর জন্য যদি কেউ পাল থেকে কোন ভেড়া বা ছাগল নিয়ে আসে তবে সেটা স্ত্রী বা পুরুষ যা-ই হোক না কেন তার গায়ে যেন কোন খুঁত না থাকে।
7
কোরবানীর জন্য যদি সে একটা ভেড়ার বাচ্চা আনে তবে তাকে সেটা মাবুদের সামনে উপস্থিত করতে হবে।
8
সেই ভেড়ার বাচ্চার মাথার উপরে সে তার হাত রাখবে এবং মিলন-তাম্বুর সামনে সেটা কাটবে। তারপর হারুনের ছেলেরা তার রক্ত নিয়ে কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
9
মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জন্য কোরবানীদাতাকে এই যোগাযোগ-কোরবানীর পশু থেকে কতগুলো অংশ বের করে ইমামকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুটার চর্বি, মেরুদণ্ডের নীচ থেকে কেটে নেওয়া চর্বিভরা গোটা লেজটা, পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি,
10
কিড্নি দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং কিড্নির সংগে বের করে আনা কলিজার উপরের অংশ।
11
ইমাম এগুলো নিয়ে কোরবানী দেওয়া খাবার হিসাবে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে। এটা মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা।
12
“যদি সে এই কোরবানীর জন্য একটা ছাগল নিয়ে আসে তবে সেটা তাকে মাবুদের সামনে উপস্থিত করতে হবে।
13
তার মাথার উপরে সে হাত রাখবে এবং মিলন-তাম্বুর সামনে সেটা জবাই করবে। এর পর হারুনের ছেলেরা তার রক্ত নিয়ে কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
14
কোরবানীদাতা যে পশুটা কোরবানী দেবে তা থেকে কতগুলো অংশ তাকে মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জন্য বের করে ইমামকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুটার পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি,
15
কিড্নি দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং কিড্নির সংগে বের করে আনা কলিজার উপরের অংশ।
16
ইমাম এগুলো নিয়ে কোরবানী দেওয়া খাবার হিসাবে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে। এটা আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন। কোরবানী করা পশুর চর্বির সমস্তটাই মাবুদের।
17
তোমরা যেখানেই বাস কর না কেন তোমরা কোন চর্বি বা রক্ত খাবে না। এটাই হবে বংশের পর বংশ ধরে তোমাদের জন্য একটা চিরস্থায়ী নিয়ম।”
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27