bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Proverbs 12
Proverbs 12
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 13 →
1
যে লোক শাসন ভালবাসে সে জ্ঞান ভালবাসে, কিন্তু যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে পশুর সমান।
2
ভাল লোক মাবুদের কাছ থেকে রহমত পায়, কিন্তু যে কুমতলব করে মাবুদ তাকে দোষী বলে স্থির করেন।
3
খারাপী দিয়ে কোন লোকের জীবনে স্থিরতা আসে না, কিন্তু আল্লাহ্ভক্ত লোকের জীবনের ভিত্তি অটল থাকে।
4
ভাল ও গুণবতী স্ত্রী স্বামীর মাথার তাজের মত, কিন্তু যে স্ত্রী লজ্জার কাজ করে সে তার স্বামীর পচা হাড়ের মত।
5
আল্লাহ্ভক্ত লোকদের চিন্তা ন্যায়ে পূর্ণ, কিন্তু দুষ্টদের পরামর্শে আছে ছলনা।
6
দুষ্ট লোকেরা রক্তপাত করবার জন্য ওৎ পেতে থাকবার কথা বলে, কিন্তু ন্যায়বান লোকেরা রক্ষা করবার কথা বলে।
7
দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যায়, তাদের বংশ থাকে না, কিন্তু আল্লাহ্ভক্ত লোকদের বংশ অটল থাকে।
8
মানুষ যেভাবে বুদ্ধি খাটায় সেই অনুসারে প্রশংসা পায়, কিন্তু কুটিলমনা লোকদের তুচ্ছ করা হয়।
9
যে লোক বড়লোকের ভান করে কিন্তু ঘরে খাবার নেই, তার চেয়ে যে বড়লোক নয় অথচ চাকর রাখে সে বরং ভাল।
10
আল্লাহ্ভক্ত লোক তার পশুদের যত্ন করে, কিন্তু দুষ্টদের মমতাও নিষ্ঠুরতায় পূর্ণ।
11
যে লোক নিজের জমিতে পরিশ্রম করে তার প্রচুর খাবার থাকে, কিন্তু যে অসারতার পিছনে দৌড়ায় তার বুদ্ধির অভাব আছে।
12
দুষ্টেরা খারাপ লোকদের লুট করা জিনিস পেতে চায়, কিন্তু আল্লাহ্ভক্ত লোকদের জীবন ফল দান করে।
13
খারাপ লোক তার গুনাহে পূর্ণ কথাবার্তার দ্বারা ফাঁদে পড়ে, কিন্তু আল্লাহ্ভক্ত লোক কষ্ট থেকে রেহাই পায়।
14
মানুষ তার কথার দ্বারা উন্নতিতে পরিপূর্ণ হতে পারে, আর তার কাজ অনুসারে সে ফল পায়।
15
অসাড়-বিবেক লোকের পথ তার নিজের কাছে ঠিক মনে হয়, কিন্তু জ্ঞানী লোক পরামর্শ শোনে।
16
যার বিবেক অসাড় সে তার বিরক্তি প্রকাশ করে ফেলে, কিন্তু সতর্ক লোক নিজের অপমান ঢাকা দেয়।
17
সত্যবাদীর সাক্ষ্যের ফলে উচিত বিচার হয়, কিন্তু মিথ্যবাদীর সাক্ষ্যের ফলে ভুল বিচার হয়।
18
বেপরোয়া কথা তলোয়ারের মত আঘাত করে, কিন্তু জ্ঞানীর কথা সুস্থ করে।
19
সত্যবাদীর কথা চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদীর কথা অল্পকাল স্থায়ী।
20
যারা কুমতলব করে তাদের অন্তরে ছলনা থাকে, কিন্তু যারা ভালোর পরামর্শ দেয় তাদের অন্তরে থাকে আনন্দ।
21
আল্লাহ্ভক্ত লোকদের জীবনে অবনতি হয় না, কিন্তু দুষ্টদের জীবন অবনতিতে পূর্ণ থাকে।
22
মিথ্যাবাদী মুখকে মাবুদ ঘৃণা করেন, কিন্তু যে লোকেরা বিশ্বস্ততায় চলে তাদের উপর তিনি সন্তুষ্ট হন।
23
সতর্ক লোক যা জানে তা বলে বেড়ায় না, কিন্তু বিবেচনাহীন লোকেরা তাদের কথায় নির্বুদ্ধিতা প্রকাশ করে।
24
পরিশ্রমী লোকেরা কর্তৃত্ব করে, কিন্তু অলস লোকেরা পরের অধীন হয়।
25
দুশ্চিন্তার ভারে মানুষের অন্তর ভেংগে পড়ে, কিন্তু একটুখানি উৎসাহের কথা তাকে আনন্দ দান করে।
26
আল্লাহ্ভক্ত লোক তার প্রতিবেশীকে পথ দেখায়, কিন্তু দুষ্টেরা এমন পথে চলে যা তাদেরই বিপথে নিয়ে যায়।
27
অলস লোক নিজের খাবারের জন্য শিকার করতেও যায় না, কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল পরিশ্রমী হওয়া।
28
ন্যায়ের পথে জীবন থাকে, সেই পথে মৃত্যু নেই।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31