bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Proverbs 31
Proverbs 31
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 30
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
1
বাদশাহ্ লমূয়েলের বলা কথা, অর্থাৎ আল্লাহ্র দেওয়া যে কালাম তাঁর মা তাঁকে শিক্ষা দিয়েছিলেন।
2
ছেলে আমার, হে আমার গর্ভের সন্তান, হে আমার মানতের সন্তান, তোমাকে কি বলব?
3
স্ত্রীলোকের উপরে তোমার শক্তি ক্ষয় কোরো না; বাদশাহ্দের যা ধ্বংস করে তার কাছে নিজেকে দিয়ে দিয়ো না।
4
হে লমূয়েল, বাদশাহ্দের পক্ষে, জ্বী, বাদশাহ্দের পক্ষে মদানো আংগুর-রস খাওয়া উপযুক্ত নয়; মদ খেতে চাওয়া শাসনকর্তাদের পক্ষে উপযুক্ত নয়।
5
মদ খেয়ে তারা শরীয়ত ভুলে যেতে পারে, আর অত্যাচারিতদের প্রতি অন্যায় বিচার করতে পারে।
6
যারা মরে যাচ্ছে তাদের মদ দাও। যাদের মনে খুব কষ্ট আছে তাদের আংগুর-রস দাও;
7
তারা তা খেয়ে তাদের অভাবের কথা ভুলে যাক, তাদের দুঃখ-কষ্ট আর তাদের মনে না থাকুক।
8
হে লমূয়েল, যারা নিজেদের পক্ষে কথা বলতে পারে না তুমি তাদের হয়ে কথা বোলো; অসহায়দের অধিকার রক্ষার জন্য তুমি কথা বোলো।
9
চুপ করে থেকো না, ন্যায়বিচার কোরো; দুঃখী আর অভাবীদের অধিকার রক্ষা কোরো।
10
ভাল ও গুণবতী স্ত্রী কে পেতে পারে? প্রবাল পাথরের চেয়েও তার মূল্য অনেক বেশী।
11
তাঁর উপর তাঁর স্বামী পরিপূর্ণভাবে ভরসা করেন; তাঁর স্বামীর সব দিক থেকে লাভ হয়।
12
তাঁর জীবনের সমস্ত সময়েই তিনি স্বামীর ভাল করেন, ক্ষতি করেন না।
13
তিনি ভেড়ার লোম ও মসীনা বেছে নিয়ে খুশী মনে নিজের হাতে কাজ করেন।
14
তিনি বাণিজ্যের জাহাজের মত দূর থেকে তাঁর খাবার জিনিস আনিয়ে নেন।
15
অন্ধকার থাকতেই তিনি ওঠেন; তিনি পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেন আর চাকরাণীদের খাবার ভাগ করে দেন।
16
কোন জমি কিনবার আগে তিনি সেটা দেখে চিন্তা করেন আর তারপর তা কিনেন; তাঁর নিজের আয় থেকে তিনি আংগুর ক্ষেত করেন।
17
তিনি শক্তির সংগে কোমর বেঁধে কাজে হাত দেন এবং খুব পরিশ্রম করেন।
18
তিনি দেখতে পান যে, তাঁর পরিশ্রম থেকে লাভ ভালই আসছে; রাতেও তাঁর বাতি জ্বলতে থাকে।
19
হাত দিয়ে তিনি সুতা কাটবার টাকু ঘুরান আর আংগুল দিয়ে সুতা কাটেন।
20
দুঃখীদের জন্য তাঁর হাত খোলা; তিনি অভাবীদের দিকে হাত বাড়িয়ে দেন।
21
বরফ পড়লেও পরিবারের জন্য তাঁর কোন ভয় নেই, কারণ তারা সকলেই দামী লাল কাপড় পরে।
22
বিছানার জন্য তিনি চাদর তৈরী করেন; তিনি নিজেও মসীনার কাপড় ও দামী বেগুনে কাপড় পরেন।
23
তাঁর স্বামী শহরের সদর দরজায় সম্মান লাভ করেন; তিনি সেখানে দেশের বৃদ্ধ নেতাদের সংগে বসেন।
24
সেই স্ত্রী মসীনার পোশাক তৈরী করে বিক্রি করেন; কোমর বাঁধবার কাপড় তিনি ব্যবসায়ীদের যোগান দেন।
25
ক্ষমতা ও মর্যাদাই হল তাঁর পোশাক; ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে তাঁর কোন চিন্তা-ভাবনা হয় না।
26
তিনি বুদ্ধি করে কথা বলেন; ভালবাসার মনোভাব নিয়ে তিনি নির্দেশ দেন।
27
তাঁর পরিবারের সমস্ত ব্যাপারের দিকে তিনি লক্ষ্য রাখেন; তিনি পরিশ্রম করে খান।
28
তাঁর ছেলেমেয়েরা তাঁকে সকলের সামনে ধন্য বলে; তাঁর স্বামীও তাঁর প্রশংসা করে বলেন,
29
“অনেক স্ত্রীলোক তাদের যোগ্যতা দেখিয়েছে, কিন্তু তুমি তাদের সবাইকে ছাড়িয়ে গেছ।”
30
সুন্দর ব্যবহার ছলনা করতে পারে, সৌন্দর্য স্থায়ী নয়, কিন্তু যে স্ত্রীলোক মাবুদকে ভয় করে সে প্রশংসা পায়।
31
তার কাজের পাওনা সম্মান তাকে দাও; শহরের সদর দরজায় তার কাজই তার প্রশংসা করুক।
← Chapter 30
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31