bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Proverbs 30
Proverbs 30
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 31 →
1
আল্লাহ্র দেওয়া কথা যাকির ছেলে আগূর ইথীয়েলের কাছে, জ্বী, ইথীয়েল ও উকলের কাছে বলেছিলেন।
2
সত্যিই আমি মানুষ হলেও আমার বুদ্ধি পশুর মত; মানুষের যে বিচারবুদ্ধি আছে তা-ও আমার নেই।
3
আমি জ্ঞান লাভ করি নি; আল্লাহ্ পাক সম্বন্ধে আমার কোন জ্ঞান নেই।
4
কে বেহেশতে উঠেছেন এবং নেমে এসেছেন? হাতের মুঠোয় কে বাতাস ধরেছেন? কে নিজের কাপড়ের মধ্যে সমস্ত পানি জমা করে রেখেছেন? দুনিয়ার সব দিকের শেষ সীমা কে স্থাপন করেছেন? তাঁর নাম ও তাঁর পুত্রের নাম কি? যদি তুমি জান তবে তা আমাকে বল।
5
আল্লাহ্র সমস্ত কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে; যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের ঢাল হন।
6
তাঁর কালামের সংগে অন্য কোন কথা যোগ কোরো না; যোগ করলে তিনি তোমার দোষ দেখিয়ে দেবেন, আর তুমি মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে।
7
হে মাবুদ, দু’টি জিনিস আমি তোমার কাছ থেকে চাই; আমি বেঁচে থাকতে থাকতে তুমি তা আমাকে দিতে অস্বীকার কোরো না-
8
ছলনা এবং মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে রাখ, আমাকে গরীব বা ধনী কোরো না। যে খাবার আমার দরকার কেবল তা-ই আমাকে দিয়ো,
9
তা না হলে হয়তো আমার অতিরিক্ত থাকবে আর আমি তোমাকে অস্বীকার করে বলব, “মাবুদ কে?” কিংবা আমি গরীব হয়ে চুরি করব আর আমার আল্লাহ্র নামের অসম্মান করব।
10
মালিকের কাছে গোলামের দুর্নাম কোরো না, তা করলে সেই গোলাম তোমাকে বদদোয়া দেবে আর তুমি দোষী হবে।
11
এমন অনেক লোক আছে যারা এই রকম- তারা বাবাকে বদদোয়া দেয় আর মায়ের ভাল চায় না,
12
তারা নিজেদের চোখে খাঁটি অথচ নোংরামি থেকে পাক-সাফ হয় নি,
13
তাদের চোখ অহংকারে ভরা, তাদের দৃষ্টি ঘৃণায় পূর্ণ,
14
তাদের দাঁত যেন তলোয়ার আর চোয়াল যেন ছুরি, যাতে তারা দুনিয়া থেকে দুঃখী লোকদের আর মানুষের মধ্য থেকে অভাবীদের গ্রাস করতে পারে।
15
জোঁকের দু’টি মেয়ে আছে, তারা “দাও, দাও” বলে চিৎকার করে। তিনটা জিনিস আছে যা কখনও তৃপ্ত হয় না, আসলে চারটা জিনিস কখনও বলে না, “যথেষ্ট হয়েছে”-
16
কবর, বন্ধ্যা স্ত্রীলোক, জমি, যা কখনও পানিতে তৃপ্ত হয় না, আর আগুন, যা কখনও বলে না, “যথেষ্ট হয়েছে।”
17
যে চোখ বাবাকে ঠাট্টা করে আর মায়ের কথার বাধ্য হতে ঘৃণার সংগে অস্বীকার করে, সেই চোখ উপত্যকার কাকেরা ঠুক্রে বের করে নেবে, আর শকুনের বাচ্চারা তা খেয়ে ফেলবে।
18
তিনটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগে, আসলে চারটা জিনিস আমি বুঝতেই পারি না-
19
কেমন করে ঈগল পাখি আকাশে ওড়ে, কেমন করে সাপ পাথরের উপরে চলে, কেমন করে জাহাজ মহাসমুদ্রে চলে, কেমন করে পুরুষ ও যুবতী মেয়ের মিলনের ফলে জীবনের শুরু হয়।
20
জেনাকারিণী স্ত্রীলোকের ব্যবহার আমি বুঝতে পারি না; সে জেনা করবার পরে গোসল করে বলে, “আমি তো কোন অন্যায় করি নি।”
21
দুনিয়া তিনটার ভারে কাঁপে, আসলে চারটার ভার সে সহ্য করতে পারে না-
22
গোলামের ভার যখন সে বাদশাহ্ হয়, নীচমনা লোকের ভার যখন সে পেট ভরে খায়,
23
ঘৃণিতা স্ত্রীলোকের ভার যখন সে স্ত্রীর অধিকার পায়, আর বাঁদীর ভার যখন সে কর্ত্রীর স্থান পায়।
24
দুনিয়াতে চারটা জিনিস ছোট, তবুও সেগুলো খুব জ্ঞানে পূর্ণ-
25
পিঁপড়া এমন এক জাতের প্রাণী যাদের শক্তি খুবই কম, তবুও গরমকালে তারা খাবার জমা করে;
26
শাফন এমন এক জাতের প্রাণী যাদের ক্ষমতা খুবই কম, তবুও খাড়া পাথরের গায়ে তারা ঘর বাঁধে;
27
পংগপালদের বাদশাহ্ নেই, তবুও তারা সারি বেঁধে এগিয়ে যায়;
28
টিক্টিকি হাত দিয়ে ধরা যায়, তবুও সে বাদশাহ্র বাড়ীতে থাকে।
29
তিনটা জিনিস আছে যারা গৌরবের সংগে পা ফেলে, আসলে চারটা জিনিস গৌরবের সংগে চলে-
30
সিংহ, যে জন্তুদের মধ্যে শক্তিশালী এবং কোন জন্তুর সামনে থেকে পালায় না;
31
বুক ফুলিয়ে হাঁটা মোরগ, পুরুষ ছাগল, আর সৈন্যদলে ঘেরা বাদশাহ্।
32
যদি তুমি নিজেকে বড় করে তুলে বোকামি কর কিংবা অন্যদের বিরুদ্ধে কুমতলব কর, তবে হাত মুখের উপরে চাপা দাও।
33
দুধ ফেটালে যেমন মাখন বের হয়, নাক মোচড়ালে যেমন রক্ত বের হয়, তেমনি রাগকে খুঁচিয়ে তুললে ঝগড়া-বিবাদ বের হয়।
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 31 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31