bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Peter 1
1 Peter 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
1
ঈশ্বরের যে সব বাছাই করা লোক পন্ত, গালাতিয়া, কাপ্পাদকিয়া, এশিয়া ও বিথুনিয়া প্রদেশে ছড়িয়ে পড়ে বিদেশী হিসাবে বাস করছে, তাদের কাছে আমি যীশু খ্রীষ্টের প্রেরিত্ পিতর এই চিঠি লিখছি।
2
পিতা ঈশ্বর তাঁর পরিকল্পনা অনুসারে তোমাদের বেছে নিয়েছেন, আর তাঁরই উদ্দেশ্যে পবিত্র আত্মা তোমাদের আলাদা করে রেখেছেন। এর উদ্দেশ্য হল, যাতে তোমরা যীশু খ্রীষ্টের বাধ্য হও আর তাঁর রক্ত ছিটানোর দ্বারা তোমাদের শুচি করা হয়। ঈশ্বর তোমাদের অনেক দয়া ও শান্তি দান করুন।
3
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর এবং পিতার গৌরব হোক। যীশু খ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তাঁর প্রচুর করুণায় আমাদের নতুন জন্ম দান করেছেন। তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি,
4
অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাবার আশ্বাস আমরা পেয়েছি যা কখনও ধ্বংস হবে না, যাতে মন্দ কিছু থাকবে না এবং যা চিরকাল নতুন থাকবে। এই সম্পত্তি তোমাদের জন্য স্বর্গে জমা করা আছে।
5
তোমরা সম্পূর্ণভাবে উদ্ধার না পাওয়া পর্যন্ত ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্য দিয়ে তোমাদের নিরাপদে রাখা হচ্ছে। শেষ সময়ে প্রকাশিত হবার জন্য সেই উদ্ধারের আয়োজন করে রাখা হয়েছে।
6
অবশ্য যদিও কিছুকালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এখন তোমাদের দুঃখ পেতে হচ্ছে, তবুও উদ্ধার পাবার আশায় তোমাদের মন আনন্দে ভরে উঠছে।
7
এই সব পরীক্ষা আসে যেন তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়, আর তার ফলে যীশু খ্রীষ্ট প্রকাশিত হবার সময়ে তোমরা প্রশংসা, গৌরব ও সম্মান পাও। যে সোনা ক্ষয় হয়ে যাবে তাকেও আগুনে খাঁটি করে নেওয়া হয়; কিন্তু তোমাদের বিশ্বাসের দাম তো সেই সোনার চেয়ে আরও বেশী।
8
যদিও তোমরা খ্রীষ্টকে দেখ নি তবুও তোমরা তাঁকে ভালবাস; যদিও এখন তোমরা তাঁকে দেখতে পাচ্ছ না তবুও তোমরা তাঁর উপর বিশ্বাস করছ, আর যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ও যা স্বর্গীয় মহিমায় পরিপূর্ণ, সেই আনন্দে তোমরা আনন্দিত হচ্ছ;
9
কারণ তোমাদের বিশ্বাসের শেষ ফল তোমরা পেতে যাচ্ছ, আর তা হল তোমাদের সম্পূর্ণ উদ্ধার।
10
যে আশীর্বাদ তোমাদের পাবার কথা তার বিষয়ে যে সব নবীরা অনেক আগে বলে গেছেন, তাঁরা এই উদ্ধারের বিষয় জানবার জন্য অনেক খোঁজ-খবর নিয়েছিলেন এবং জিজ্ঞাসাবাদ করেছিলেন।
11
তাঁদের অন্তরে খ্রীষ্টের আত্মা আগেই সাক্ষ্য দিয়ে বলেছিলেন যে, খ্রীষ্টকে কষ্টভোগ করতে হবে ও তারপর তিনি মহিমা লাভ করবেন। নবীরা জানতে চেয়েছিলেন খ্রীষ্টের সেই আত্মা কোন্ সময় এবং কোন্ অবস্থার কথা তাঁদের জানাচ্ছিলেন।
12
কিন্তু ঈশ্বর তাঁদের দেখিয়ে দিয়েছিলেন যে, তাঁরা যে সব কথা বলছিলেন তার দ্বারা তারা নিজেদের সেবা না করে তোমাদের সেবাই করছিলেন। স্বর্গ থেকে পাঠানো পবিত্র আত্মার পরিচালনায় যাঁরা তোমাদের কাছে খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচার করেছেন তাঁরা নবীদের সেই সব কথাই তোমাদের জানিয়েছেন। এমন কি, স্বর্গদূতেরা পর্যন্ত এই সব বিষয়ে জানতে আগ্রহী।
13
এইজন্য তোমাদের মনকে জাগিয়ে তোল ও নিজেদের দমনে রাখ। যীশু খ্রীষ্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরা যে আশীর্বাদ পাবে সেই আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশা নিয়ে অপেক্ষা কর।
14
ঈশ্বরের বাধ্য সন্তান হিসাবে তোমরা তোমাদের আগেকার মন্দ ইচ্ছা অনুসারে জীবন কাটায়ো না; তখন তো তোমরা ঈশ্বরকে চিনতে না।
15
তার চেয়ে বরং যিনি তোমাদের ডেকেছেন তিনি যেমন পবিত্র, তোমরাও তোমাদের সমস্ত চালচলনে ঠিক তেমনি পবিত্র হও।
16
পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন, “আমি পবিত্র বলে তোমাদেরও পবিত্র হতে হবে।”
17
পিতা ঈশ্বর প্রত্যেক মানুষের কাজ অনুসারে তার বিচার করেন, কারও মুখের দিকে চেয়ে তা করেন না। এইজন্য তাঁকে যদি তোমরা পিতা বলে ডাক তবে এই পৃথিবীতে যতদিন বিদেশী হিসাবে আছ ততদিন তাঁর প্রতি ভক্তিপুর্ণ ভয়ে তোমাদের জীবন কাটাও।
18
তোমরা জান, জীবন পথে চলবার জন্য তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বাজে আদর্শ থেকে সোনা বা রূপার মত ক্ষয় হয়ে যাওয়া কোন জিনিস দিয়ে তোমাদের মুক্ত করা হয় নি;
19
তোমাদের মুক্ত করা হয়েছে নির্দোষ ও নিখুঁত মেষ-শিশু যীশু খ্রীষ্টের অমূল্য রক্ত দিয়ে।
20
জগৎ সৃষ্টির আগেই ঈশ্বর এর জন্য তাঁকে ঠিক করে রেখেছিলেন, কিন্তু এই শেষ সময়ে তোমাদের জন্যই তিনি প্রকাশিত হয়েছেন।
21
ঈশ্বর তাঁকে মৃত্যু থেকে জীবিত করে তুলে মহিমা দান করেছেন এবং তাঁরই মধ্য দিয়ে তোমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করেছ; আর সেইজন্যই তোমাদের বিশ্বাস ও আশা ঈশ্বরের উপরেই আছে।
22
এখন সত্যকে মেনে নিয়ে তোমরা তোমাদের অন্তরকে শুচি করেছ, আর সেইজন্য বিশ্বাসী ভাইয়েরা তোমাদের কাছে এত প্রিয়। তাই বলি, তোমরা একে অন্যকে অন্তর দিয়ে গভীর ভাবে ভালবেসো।
23
যে বীজ ধ্বংস হয়ে যায় এমন কোন বীজ থেকে তোমাদের নতুন জন্ম হয় নি, বরং যে বীজ কখনও ধ্বংস হয় না তা থেকেই তোমাদের জন্ম হয়েছে। সেই বীজ হল ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য।
24
পবিত্র শাস্ত্রে লেখা আছে, সব মানুষ ঘাসের মত, আর ঘাসের ফুলের মতই তাদের সব সৌন্দর্য; ঘাস শুকিয়ে যায়, আর ফুলও ঝরে যায়,
25
কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর এই বাক্যই সেই সুখবর, যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5