bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Peter 4
1 Peter 4
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
1
সেইজন্য খ্রীষ্ট দেহে কষ্ট সহ্য করেছিলেন বলে তোমরাও নিজেদের অন্তরে সেই একই মনোভাব গড়ে তোল, কারণ দেহে যে কষ্ট ভোগ করেছে সে পাপের অভ্যাস ছেড়ে দিয়েছে।
2
তার ফলে এই জগতের বাকী জীবনটা সে আর জগতের কামনা-বাসনা তৃপ্ত করে কাটায় না, বরং ঈশ্বরের ইচ্ছা পালন করেই কাটায়।
3
যারা ঈশ্বরকে জানে না তাদের মত তোমরাও আগে লমপটতা করে, খারাপ কামনা-বাসনার মধ্যে থেকে, মাতলামি করে, হৈ-হল্লা করে মদ খেয়ে ও খাওয়া-দাওয়া করে এবং জঘন্য প্রতিমাপূজা করে অনেক সময় কাটাতে।
4
কিন্তু এখন সেই লোকেরাই দেখে আশ্চর্য হয় যে, তোমরা তাদের সেই ভীষণ উচ্ছঙ্খলতায় আর যোগ দিচ্ছ না, আর সেইজন্য তারা তোমাদের বিরুদ্ধে নিন্দার কথা বলে।
5
কিন্তু যিনি জীবিত ও মৃত সকলের বিচার করবার জন্য প্রস্তুত হয়ে আছেন তাঁর কাছে তাদের হিসাব দিতে হবে।
6
মৃতদের কাছেও তো সেইজন্য খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচার করা হয়েছিল, যেন দেহের দিক থেকে মানুষের মতই তাদের বিচার হলেও আত্মায় তারা ঈশ্বরের মত জীবিত থাকতে পারে।
7
এখন সব কিছুর শেষ সময় কাছে এসে গেছে। সেইজন্য তোমাদের মন স্থির কর এবং নিজেদের দমনে রাখ যেন র্প্রাথনা করতে পার।
8
আর সবচেয়ে বড় কথা হল, তোমরা একে অন্যকে গভীর ভাবে ভালবেসো, কারণ ভালবাসা অনেক পাপকে ঢেকে রাখে।
9
কোন রকম বিরক্তি প্রকাশ না করে তোমরা একে অন্যকে অতিথি হিসাবে গ্রহণ কর।
10
বিভিন্ন ভাবে প্রকাশিত ঈশ্বরের দয়া পেয়ে যে লোক বিশ্বস্ত ভাবে তা কাজে লাগিয়েছে, সেই রকম লোক হিসাবে তোমরা ঈশ্বরের কাছ থেকে যে যেরকম দান পেয়েছ তা একে অন্যের সেবা করবার জন্য ব্যবহার কর।
11
যদি কেউ প্রচার করে তবে সে এইভাবে প্রচার করুক যেন সে ঈশ্বরের নিজের মুখের কথা বলছে। যদি কেউ সেবা করে তবে ঈশ্বরের দেওয়া শক্তিতে সে সেবা করুক, যেন যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে সব কিছুতে ঈশ্বরই গৌরব পান। গৌরব ও শক্তি চিরকাল তাঁরই। আমেন।
12
প্রিয় বন্ধুরা, তোমাদের যে এখন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাতে আশ্চর্য হয়ে মনে কোরো না যে, তোমাদের উপর অদ্ভুত কিছু একটা হচ্ছে।
13
তার চেয়ে বরং তোমরা যে খ্রীষ্টের দুঃখভোগের ভাগ নিচ্ছ তাতে আনন্দিত হও, যেন তাঁর মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরা আনন্দে পূর্ণ হও।
14
খ্রীষ্টের জন্য যদি তোমরা অপমানিত হও তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমাপূর্ণ আত্মা তোমাদের উপর আছেন।
15
তোমাদের মধ্যে কেউ খুনী, চোর, অন্যায়কারী হয়ে বা অন্যায়ভাবে অন্যের ব্যাপারে হাত দিয়ে কষ্ট ভোগ না করুক।
16
কিন্তু খ্রীষ্টান হিসাবে যদি কেউ কষ্ট ভোগ করে তবে সে লজ্জা না পাক, বরং তার সেই নাম আছে বলে সে ঈশ্বরের গৌরব করুক।
17
বিচার আরম্ভ হবার সময় হয়েছে এবং তা ঈশ্বরের পরিবারের লোকদের থেকেই শুরু করা হবে। আর যদি সেই বিচার আমাদের থেকেই শুরু করা হয় তবে যারা ঈশ্বরের দেওয়া সুখবর মেনে নেয় নি তাদের অবস্থা কি হবে?
18
শাস্ত্রে আছে, ঈশ্বরভক্ত লোকের উদ্ধার পাওয়া যদি এত শক্ত হয়, তবে যারা পাপী আর ঈশ্বরের প্রতি ভক্তিহীন, তাদের অবস্থা কি হবে?
19
তাহলে ঈশ্বরের ইচ্ছাতে যারা কষ্টভোগ করছে, তারা তাদের বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে নিজেদের তুলে দিক এবং ভাল কাজ করতে থাকুক।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5