bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Peter 2
1 Peter 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
1
এইজন্য অন্যদের ক্ষতি করবার সব রকম ইচ্ছা, সব রকম ছলনা, ভণ্ডামি, হিংসা এবং সব রকম নিন্দার কথাবার্তা তোমাদের অন্তর থেকে দূর করে দাও।
2
এইমাত্র জন্মেছে এমন শিশুর মত তোমাদের আত্মিক বৃদ্ধির জন্য খাঁটি দুধ পেতে তোমরা খুব আগ্রহী হও, যেন তার দ্বারা বেড়ে উঠতে উঠতে তোমরা উদ্ধারের পূর্ণতার দিকে এগিয়ে যেতে পার।
3
প্রভুর দয়ার স্বাদ তো তোমরা পেয়েছ।
4
এমন একটি জীবন্ত পাথর আছে যাকে ঈশ্বর বেছে নিয়েছেন এবং যা তাঁর চোখে খুবই মূল্যবান, কিন্তু লোকে তাকে অগ্রাহ্য করেছে। খ্রীষ্টই হলেন সেই পাথর; তোমরা তাঁর কাছে এসেছ বলে জীবন্ত পাথরের মত করে তোমাদের দিয়েও ঈশ্বরের থাকবার ঘর তৈরী করা হচ্ছে। সেইজন্য পুরোহিত হিসাবে ঈশ্বরের জন্য তোমাদের আলাদা করা হয়েছে, যেন তোমরা এমন সব আত্মিক উৎসর্গ কর যা যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের গ্রহণযোগ্য হয়।
6
পবিত্র শাস্ত্রে লেখা আছে, দেখ, একটা খুব দামী পাথর আমি বেছে নিয়েছি; আর সেটা সিয়োনের কোণের ভিত্তির পাথর হিসাবে স্থাপন করেছি। যে তাঁর উপরে বিশ্বাস করে সে কোনমতেই নিরাশ হবে না।
7
এইজন্য তোমরা বিশ্বাস করেছ বলে তোমাদের কাছে সেই পাথর খুব মূল্যবান; কিন্তু যারা বিশ্বাস করে নি তাদের পক্ষে শাস্ত্রের এই কথাটা খাটে, রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল।
8
আবার শাস্ত্রের এই কথাও খাটে, সেটা এমন পাথর যাতে লোকে উছোট খাবে, আর যা লোকের উছোট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। লোকে ঈশ্বরের বাক্য অমান্য করে বলেই উছোট খায়, আর এরই জন্য তারা ঠিক হয়ে আছে।
9
কিন্তু তোমরা তো “বাছাই করা বংশ হয়েছ; তোমাদের দিয়ে গড়া হয়েছে পুরোহিতদের রাজ্য; তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি ও তাঁর নিজের লোক হয়েছ;” যেন অন্ধকার থেকে যিনি তোমাদের তাঁর আশ্চর্য আলোর মধ্যে ডেকে এনেছেন তোমরা তাঁরই গুণগান কর।
10
এক সময় তোমরা ঈশ্বরের লোক ছিলে না, কিন্তু এখন হয়েছ; এক সময় তোমরা করুণা পাও নি, কিন্তু এখন পেয়েছ।
11
প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে তোমরা বিদেশী এবং পরদেশে অল্পকাল বাসকারী বলে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি যে, তোমরা পাপ-স্বভাবের কামনা-বাসনা থেকে দূরে থাক,
12
কারণ সেগুলো তোমাদের আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে। ঈশ্বরকে যারা জানে না তাদের মধ্যে তোমরা সৎ ভাবে চল যাতে অন্যায়কারী বলে তারা তোমাদের নিন্দা করলেও তোমাদের ভাল কাজগুলো লক্ষ্য করে এবং বিচারের দিনে তোমাদের সেই কাজগুলোর জন্য ঈশ্বরের গৌরব করে।
13
তোমরা প্রভুর প্রতি বাধ্য হয়ে মানুষের নিযুক্ত শাসনকর্তাদের অধীনতা স্বীকার কর। সম্রাট সকলের প্রধান বলে তাঁর অধীনে থাক;
14
অন্যায়কারীদের শাস্তি দেবার জন্য এবং যারা ভাল কাজ করে তাদের প্রশংসা করবার জন্য সম্রাট যে শাসনকর্তাদের পাঠান তাঁদেরও অধীনে থাক।
15
ঈশ্বরের ইচ্ছা এই যে, তোমরা যেন ভাল কাজ করে মুর্খ লোকদের বুদ্ধিহীন কথাবার্তা বন্ধ করে দাও।
16
স্বাধীন লোক হিসাবে জীবন কাটাও, কিন্তু দুষ্টতা ঢাকবার জন্য সেই স্বাধীনতা ব্যবহার কোরো না। তার বদলে ঈশ্বরের দাস হিসাবে জীবন কাটাও।
17
সব লোককে সম্মান কর, তোমাদের বিশ্বাসী ভাইদের ভালবাস, ঈশ্বরকে ভক্তি কর, সম্রাটকে সম্মান কর।
18
বাড়ীর চাকর-বাকরেরা, তোমরা তোমাদের মনিবদের সম্মান করে তাঁদের অধীনে থাক। যে মনিবেরা ভাল ও দয়ালু কেবল যে তাঁদের অধীনতা স্বীকার করবে তা নয়, কিন্তু যাঁরা কর্কশ ব্যবহার করেন তাঁদেরও অধীনতা স্বীকার কর।
19
যদি কেউ অন্যায় ভাবে কষ্ট ভোগ করে এবং ঈশ্বরকে মনে রেখে তা সহ্য করে তবে সে ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য।
20
অন্যায় কাজের জন্য মার খেয়ে যদি তোমরা তা সহ্য কর তবে তাতে গৌরব করবার কি আছে? কিন্তু ভাল কাজ করেও যদি তোমরা তার জন্য কষ্ট পেয়ে তা সহ্য কর, তবে সেটাই ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য।
21
এরই জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কারণ খ্রীষ্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যেন তোমরাও তাঁরই মত চল,
22
যিনি কোন পাপ করেন নি কিম্বা যাঁর মুখে কোন ছলনার কথা ছিল না।
23
লোকে তাঁকে যখন অপমান করেছে তখন তিনি তাদের ফিরে অপমান করেন নি, আর কষ্টভোগের সময় প্রতিশোধ নেবার ভয়ও দেখান নি, বরং যিনি ন্যায়বিচার করেন তাঁর হাতে তিনি নিজেকে ছেড়ে দিয়েছিলেন।
24
তিনি ক্রুশের উপরে নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি-দাওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য বেঁচে থাকি। তাঁর দেহের ক্ষত তোমাদের সুস্থ করেছে।
25
ভুল পথে যাওয়া ভেড়ার মত তোমরাও ভুল পথে যাচ্ছিলে, কিন্তু যে পালক তোমাদের অন্তরের দেখাশোনা করেন তোমরা তাঁর কাছে ফিরে এসেছ।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5