bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Acts 1
Acts 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 2 →
1
মাননীয় থিয়ফিল, যীশুকে স্বর্গে তুলে নেবার আগে পর্যন্ত তিনি যা করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার সমস্তই আমি আমার আগের বইতে লিখেছি। যে শিষ্যদের তিনি বেছে নিয়েছিলেন, তাঁকে তুলে নেবার আগে সেই শিষ্যদের তিনি পবিত্র আত্মার মধ্য দিয়ে নির্দেশ দিয়েছিলেন।
3
তাঁর দুঃখভোগের পরে এই লোকদের কাছে তিনি দেখা দিয়েছিলেন এবং তিনি যে জীবিত আছেন তার অনেক বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছিলেন। চল্লিশ দিন পর্যন্ত তিনি শিষ্যদের দেখা দিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয় বলেছিলেন।
4
সেই সময় একদিন যীশু যখন শিষ্যদের সংগে ছিলেন তখন তাঁদের এই আদেশ দিয়েছিলেন, “তোমরা যিরূশালেম ছেড়ে যেয়ো না, বরং আমার পিতার প্রতিজ্ঞা করা যে দানের কথা তোমরা আমার কাছে শুনেছ তার জন্য অপেক্ষা কর।
5
যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু কয়েক দিনের মধ্যে পিতার সেই প্রতিজ্ঞা অনুসারে পবিত্র আত্মায় তোমাদের বাপ্তিস্ম হবে।”
6
পরে শিষ্যেরা একসংগে মিলিত হয়ে যীশুকে জিজ্ঞাসা করলেন, “প্রভু, এই সময় কি আপনি ইস্রায়েলীয়দের হাতে রাজ্য ফিরিয়ে দেবেন?”
7
যীশু তাঁদের বললেন, “যে দিন বা সময় পিতা নিজের অধিকারের মধ্যে রেখেছেন তা তোমাদের জানতে দেওয়া হয় নি।
8
তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর যিরূশালেম, সারা যিহূদিয়া ও শমরিয়া প্রদেশে এবং পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে।”
9
এই কথা বলবার পরে শিষ্যদের চোখের সামনেই যীশুকে তুলে নেওয়া হল এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন।
10
যীশু যখন উপরে উঠে যাচ্ছিলেন তখন শিষ্যেরা একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। এমন সময় সাদা কাপড় পরা দু’জন লোক শিষ্যদের পাশে দাঁড়িয়ে বললেন,
11
“গালীলের লোকেরা, এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছ কেন? যাঁকে তোমাদের কাছ থেকে তুলে নেওয়া হল সেই যীশুকে যেভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে সেইভাবেই তিনি ফিরে আসবেন।”
12
তখন শিষ্যেরা জৈতুন পাহাড় থেকে যিরূশালেমে ফিরে আসলেন। যিরূশালেম শহর থেকে এই পাহাড়টা এক কিলোমিটার দূরে ছিল।
13
শহরে পৌঁছে তাঁরা উপরের তলার যে ঘরে তখন থাকতেন সেখানে গেলেন। এই শিষ্যদের নাম ছিল পিতর, যোহন, যাকোব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মথি, আলফেয়ের ছেলে যাকোব ও মৌলবাদী শিমোন এবং যাকোবের ছেলে যিহূদা।
14
তাঁরা সবাই বিশ্বাসী স্ত্রীলোকদের সংগে এবং যীশুর মা মরিয়ম ও তাঁর ভাইদের সংগে সব সময় একমন হয়ে প্রার্থনা করতেন।
15
সেই সময় পিতর একদিন খ্রীষ্টের উপর বিশ্বাসী প্রায় একশো কুড়িজন লোকের মধ্যে দাঁড়িয়ে বললেন,
16
“ভাইয়েরা, পবিত্র আত্মা অনেক দিন আগে রাজা দায়ূদের মুখ দিয়ে যিহূদার বিষয়ে যা বলেছিলেন পবিত্র শাস্ত্রের সেই কথা পূর্ণ হবার দরকার ছিল। যারা যীশুকে ধরেছিল, এই যিহূদাই তাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল।
17
সে আমাদেরই একজন ছিল এবং আমাদের সংগে কাজ করবার জন্য তাকে বেছে নেওয়া হয়েছিল।”
18
মন্দ কাজের দ্বারা যিহূদা যে টাকা পেয়েছিল তা দিয়ে সে এক খণ্ড জমি কিনল, আর সেখানে পড়ে তার পেট ফেটে গেল এবং নাড়িভূঁড়ি বের হয়ে পড়ল।
19
যিরূশালেমের সবাই সেই কথা শুনেছিল। এইজন্য তাদের ভাষায় এই জমিকে তারা আকেল্দামা বা রক্তের ক্ষেত বলে।
20
পরে পিতর বললেন, “পবিত্র শাস্ত্রের গীতসংহিতা নামে বইটিতে লেখা আছে, তার বাড়ী খালি থাকুক; সেখানে কেউ বাস না করুক। আরও লেখা আছে, তার উঁচু পদ অন্য লোক নিয়ে যাক।
21
“এইজন্য যীশু যে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তার সাক্ষী হিসাবে অন্য আর একজনকে আমাদের, অর্থাৎ প্রেরিত্দের দলে নিতে হবে। যোহন যে সময় বাপ্তিস্ম দিতেন তখন থেকে আরম্ভ করে যীশুকে আমাদের কাছ থেকে তুলে না নেওয়া পর্যন্ত, প্রভু যীশু যতদিন আমাদের সংগে চলাফেরা করেছিলেন ততদিন যে লোকেরা আমাদের দলে ছিল, সেই লোক যেন তাদের মধ্যে একজন হয়।”
23
তখন শিষ্যেরা যোষেফ, যাঁকে বর্শাব্বা ও যুষ্ট বলা হত, তাঁর এবং মত্তথিয়ের, এই দু’জনের নাম বললেন।
24
তারপর তাঁরা এই বলে প্রার্থনা করলেন, “প্রভু, তুমি সকলের অন্তরই জান। যিহূদা তার পাওনা শাস্তি পাবার জন্য প্রেরিত্ পদের কাজ ছেড়ে দিয়েছে। এখন এই দু’জনের মধ্যে সেই পদের জন্য যাঁকে তুমি বেছে নিয়েছ তাঁকে আমাদের দেখিয়ে দাও।”
26
তাঁরা গুলিবাঁট করলে পর মত্তথিয়ের নাম উঠল। এইজন্য মত্তথিয় সেই এগারোজন প্রেরিত্দের সংগে যোগ দিলেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28