bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Acts 8
Acts 8
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 9 →
1
শৌল সেখানে স্তিফানের খুনের পক্ষে সায় দিচ্ছিলেন। সেই দিন যিরূশালেমের খ্রীষ্টীয় মণ্ডলীর লোকদের উপর ভীষণ অত্যাচার আরম্ভ হল। তাতে প্রেরিতেরা ছাড়া বাকী সব বিশ্বাসীরা যিহূদিয়া ও শমরিয়া প্রদেশের সব জায়গায় ছড়িয়ে পড়ল।
2
কয়েকজন ঈশ্বরভক্ত লোক স্তিফানকে কবর দিলেন এবং তাঁর জন্য খুব বিলাপ করলেন।
3
কিন্তু শৌল সেই মণ্ডলীকে ধ্বংস করবার চেষ্টায় ঘরে ঘরে গিয়ে সেই মণ্ডলীর পুরুষ ও স্ত্রীলোকদের টেনে এনে জেলে দিতে লাগলেন।
4
যে বিশ্বাসীরা ছড়িয়ে পড়েছিল তারা চারদিকে গিয়ে খ্রীষ্টের সুখবরের কথা প্রচার করতে লাগল।
5
সেই সময় ফিলিপ শমরিয়া প্রদেশের একটা শহরে গিয়ে মশীহের বিষয় প্রচার করলেন।
6
লোকেরা তাঁর কথা শুনে এবং তিনি যে সব আশ্চর্য কাজ করছিলেন তা দেখে তাঁর কথা মন দিয়ে শুনল।
7
অনেকের মধ্য থেকে মন্দ আত্মা চিৎকার করে বের হয়ে গেল এবং অনেক অবশ রোগী ও খোঁড়া সুস্থ হল।
8
তাতে সেই শহরের লোকেরা খুব আনন্দিত হল।
9
সেই শহরে শিমোন নামে একজন লোক অনেক দিন থেকেই যাদু দেখাচ্ছিল। তাতে শমরিয়ার সব লোক আশ্চর্য হয়েছিল।
10
সে নিজেকে একজন বিশেষ লোক বলে দাবি করত, আর ধনী-গরীব সবাই তার কথায় কান দিত। লোকে বলত, “ঈশ্বরের যে শক্তিকে মহৎ শক্তি বলা হয় এই লোকটিই সেই শক্তি।”
11
লোকে তার কথামত চলত, কারণ অনেক দিন ধরেই সে তার যাদু দেখিয়ে তাদের আশ্চর্য করেছিল।
12
কিন্তু ফিলিপ যখন ঈশ্বরের রাজ্য ও যীশু খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচার করলেন তখন লোকেরা তাঁর কথায় বিশ্বাস করল এবং পুরুষ ও স্ত্রীলোকেরা বাপ্তিস্ম গ্রহণ করতে লাগল।
13
সেই শিমোনও বিশ্বাস করে বাপ্তিস্ম গ্রহণ করল, আর সে ফিলিপের পিছনে পিছনে সব জায়গায় গেল এবং চিহ্ন-কাজ ও বড় বড় আশ্চর্য কাজ দেখে অবাক হল।
14
যিরূশালেমের প্রেরিতেরা যখন শুনলেন যে, শমরিয়ার লোকেরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছে তখন তাঁরা পিতর ও যোহনকে সেই লোকদের কাছে পাঠালেন।
15
পিতর ও যোহন এসে তাদের জন্য প্রার্থনা করলেন যেন তারা পবিত্র আত্মা পায়,
16
কারণ তখনও তাদের উপর পবিত্র আত্মা আসেন নি; কেবল প্রভু যীশুর নামে তাদের বাপ্তিস্ম হয়েছিল।
17
তখন পিতর ও যোহন তাদের উপর হাত রাখলেন, আর তারা পবিত্র আত্মা পেল।
18
যখন শিমোন দেখল যে, প্রেরিত্দের হাত রাখবার মধ্য দিয়ে পবিত্র আত্মাকে দেওয়া হল তখন সে তাঁদের কাছে টাকা এনে বলল,
19
“আমাকেও এই শক্তি দিন যেন আমি কারও উপরে হাত রাখলে সে পবিত্র আত্মা পায়।”
20
তখন পিতর তাকে বললেন, “তোমার টাকা তোমার সংগেই ধ্বংস হোক, কারণ তুমি মনে করেছ ঈশ্বরের দান টাকা দিয়ে কেনা যায়।
21
আমাদের এই কাজে তোমার কোন ভাগ বা অধিকার নেই, কারণ ঈশ্বরের চোখে তোমার অন্তর ঠিক নয়।
22
এই মন্দতা থেকে তুমি তোমার মন ফিরাও ও প্রভুর কাছে প্রার্থনা কর; তাহলে তোমার মনের এই মন্দ চিন্তা হয়তো তিনি ক্ষমাও করতে পারেন।
23
আমি দেখতে পাচ্ছি, তোমার মন লোভে ভরা এবং তুমি পাপের কাছে বন্দী হয়ে আছ।”
24
তখন শিমোন বলল, “আপনারাই প্রভুর কাছে আমার জন্য প্রার্থনা করুন যেন আপনারা যা বললেন তা আমার উপর না ঘটে।”
25
এর পরে পিতর ও যোহন প্রভুর বিষয়ে সাক্ষ্য দিয়ে ও তাঁর বাক্য প্রচার করে যিরূশালেমে ফিরে গেলেন। যাবার পথে তাঁরা শমরীয়দের অনেক গ্রামে সুখবর প্রচার করলেন।
26
একদিন প্রভুর একজন দূত ফিলিপকে বললেন, “ওঠো, দক্ষিণ দিকের যে পথ যিরূশালেম থেকে গাজা শহরের দিকে গেছে সেই পথে যাও।” পথটা ছিল মরুভূমির মধ্যে।
27
তখন ফিলিপ সেই দিকে গেলেন। পথে ইথিয়পিয়া দেশের একজন বিশেষ রাজকর্মচারীর সংগে তাঁর দেখা হল। সেই কর্মচারী ছিলেন খোজা। ইথিয়পিয়ার কান্দাকী রাণীর ধনরত্নের দেখাশোনা করবার ভার ছিল এই লোকটির উপর। ঈশ্বরের উপাসনা করবার জন্য সেই কর্মচারী যিরূশালেমে গিয়েছিলেন।
28
বাড়ী ফিরবার পথে তিনি রথে বসে নবী যিশাইয়ের বইখানা পড়ছিলেন।
29
তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন, “ঐ রথের কাছে যাও এবং তার সংগে সংগে চল।”
30
এতে ফিলিপ দৌড়ে সেই রথের কাছে গেলেন এবং শুনতে পেলেন লোকটি নবী যিশাইয়ের বইখানা পড়ছেন। ফিলিপ তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি যা পড়ছেন তা বুঝতে পারছেন কি?”
31
সেই কর্মচারী বললেন, “কেউ বুঝিয়ে না দিলে কেমন করে বুঝতে পারব?” তিনি ফিলিপকে রথে উঠে তাঁর কাছে বসতে অনুরোধ করলেন।
32
সেই কর্মচারী পবিত্র শাস্ত্রের যে অংশটুকু পড়ছিলেন তা এই: জবাই করবার জন্য যেমন ভেড়া নেওয়া হয়, তেমনি তাঁকে নেওয়া হল। লোম ছাঁটাইকারীর সামনে ভেড়ার বাচ্চা যেমন চুপ করে থাকে, তেমনি তিনি মুখ খুললেন না।
33
তিনি অপমানিত হলেন, তাঁর উপর ন্যায়বিচার করা হয় নি। তাঁর বংশের কথা বলা সম্ভব নয়, কারণ তাঁর জীবন এই পৃথিবী থেকে নিয়ে নেওয়া হয়েছিল।
34
সেই কর্মচারী ফিলিপকে বললেন, “বলুন না, নবী কার বিষয়ে এই কথা বলেছেন? নিজের বিষয়ে, না অন্য কারও বিষয়ে?”
35
তখন ফিলিপ পবিত্র শাস্ত্রের সেই অংশ থেকে আরম্ভ করে তাঁর কাছে যীশুর বিষয়ে সুখবর প্রচার করলেন।
36
পথে যেতে যেতে তাঁরা এমন এক জায়গায় আসলেন যেখানে জল ছিল। তখন সেই কর্মচারীটি বললেন, “এই দেখুন, এখানে জল আছে; আমার বাপ্তিস্ম গ্রহণের বাধা কি আছে?”
38
তিনি রথ থামাতে বললেন। তার পরে ফিলিপ এবং সেই কর্মচারী জলের মধ্যে নামলেন ও ফিলিপ তাঁকে বাপ্তিস্ম দিলেন।
39
যখন তাঁরা জল থেকে উঠে আসলেন তখন প্রভুর আত্মা হঠাৎ ফিলিপকে নিয়ে গেলেন। সেই কর্মচারী আর তাঁকে দেখতে পেলেন না। তখন তিনি আনন্দ করতে করতে বাড়ীর পথে চললেন।
40
ফিলিপকে কিন্তু অস্দোদ শহরে দেখতে পাওয়া গেল। তিনি গ্রামে গ্রামে সুখবর প্রচার করতে করতে শেষে কৈসরিয়াতে গেলেন।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28