bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Acts 24
Acts 24
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 25 →
1
পাঁচ দিন পরে মহাপুরোহিত অননিয় কয়েকজন যিহূদী বৃদ্ধ নেতা ও তর্তুল্ল নামে একজন উকিলকে নিয়ে কৈসরিয়াতে গেলেন এবং পৌলের বিরুদ্ধে প্রধান শাসনকর্তার কাছে নালিশ জানালেন।
2
পৌলকে ডেকে আনা হলে পর তর্তুল্ল এই বলে পৌলের দোষ দেখাতে লাগলেন, “হে মাননীয় ফীলিক্স, আপনার অধীনে আমরা অনেক দিন ধরে খুব শান্তিতে আছি। আপনি আপনার জ্ঞান দ্বারা এই জাতির অনেক উন্নতি করেছেন। এর জন্য আমরা সব সময় সব জায়গায় আপনাকে আমাদের গভীর কৃতজ্ঞতা জানিয়ে থাকি।
4
কিন্তু আপনার সময় যেন আর নষ্ট না হয় এইজন্য আমি এই অনুরোধ করি, আপনি দয়া করে আমাদের কথা শুনুন। আমরা অল্প কথায় সব বলব।
5
“আমরা দেখেছি এই লোকটা একটা আপদ; সব সময় সে গোলমালের সৃষ্টি করে থাকে। সারা জগতের যিহূদীদের মধ্যে সে গোলমাল বাধিয়ে বেড়ায়। সে নাসরতীয় নামে একটা ধর্ম-বিরুদ্ধ দলের নেতা।
6
উপাসনা-ঘর পর্যন্ত সে অপবিত্র করবার চেষ্টা করেছে বলে আমরা তাকে ধরেছি।
8
আমরা তাকে যে সব দোষ দিচ্ছি, আপনি নিজে তাকে জেরা করলে সব কিছুই জানতে পারবেন।”
9
এই সব কথা যে সত্যি তাতে যিহূদীরাও সায় দিল।
10
তখন প্রধান শাসনকর্তা পৌলকে ইশারা করলে পর পৌল বলতে লাগলেন, “আমি জানি, বেশ কয়েক বছর ধরে আপনি এই যিহূদী জাতির বিচার করে আসছেন; সেইজন্য আমি খুব খুশী হয়েই নিজের পক্ষে কথা বলছি।
11
আজ বারো দিনের বেশী হয় নি আমি উপাসনা করবার জন্য যিরূশালেমে গিয়েছিলাম। আপনি খোঁজ নিলে তা সহজেই জানতে পারবেন।
12
আমাকে যাঁরা দোষ দিচ্ছেন তাঁরা উপাসনা-ঘরে আমাকে কারও সংগে তর্কাতর্কি করতে দেখেন নি বা সমাজ-ঘরে কিম্বা শহরের অন্য কোথাও লোকদের উস্কানি দিতে দেখেন নি।
13
আমার বিরুদ্ধে এখন তাঁরা যে দোষ দেখাচ্ছেন তার প্রমাণ তাঁরা আপনার কাছে দিতে পারবেন না।
14
যাহোক, এই কথা আমি আপনার কাছে স্বীকার করছি যে, যীশু খ্রীষ্টের পথ, যাকে তাঁরা ধর্ম-বিরুদ্ধ পথ বলেন, আমি সেই পথেই আমার পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা করে থাকি। মোশির আইন-কানুনের সংগে যা কিছুর মিল আছে তাতে এবং নবীদের লেখায় আমি বিশ্বাস করি।
15
তাঁরা যেমন আশা করেন তেমনি আমারও ঈশ্বরের উপর এই আশা আছে যে, সৎ কিম্বা অসৎ সবাইকে আবার জীবিত করা হবে।
16
সেইজন্য আমি ঈশ্বর ও মানুষের কাছে সব সময় আমার বিবেককে পরিষ্কার রাখবার চেষ্টা করি।
17
“অনেক বছর পরে আমি যিরূশালেমে গিয়েছিলাম যেন আমার জাতির গরীব লোকদের কিছু টাকা-পয়সা দিতে পারি এবং পশু উৎসর্গ করতে পারি।
18
নিজেকে শুচি করবার পর যখন আমি সেই কাজ করছিলাম তখনই তাঁরা আমাকে উপাসনা-ঘরে দেখতে পেয়েছিলেন। আমার কাছে লোকজনের ভিড়ও হয় নি বা আমাকে নিয়ে কোন গোলমালও হয় নি।
19
কিন্তু এশিয়া প্রদেশের কয়েকজন যিহূদী সেখানে ছিল। আপনার কাছে সেই যিহূদীদেরই আসা উচিত ছিল এবং আমাকে দোষ দেবার যদি কিছু থাকে তবে তাদেরই তা দেওয়া উচিত ছিল।
20
কিম্বা এখানে যাঁরা উপস্থিত আছেন তাঁরাই বলুন, আমি যখন মহাসভার সামনে দাঁড়িয়ে ছিলাম তখন তাঁরা আমার কি দোষ পেয়েছিলেন।
21
কেবল এই একটি বিষয়ে তাঁরা আমার দোষ দিতে পারেন যে, আমি তাঁদের সামনে দাঁড়িয়ে জোর গলায় বলেছিলাম, ‘মৃতদের আবার জীবিত হয়ে উঠবার বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আমার বিচার হচ্ছে।’ ”
22
যীশুর পথের বিষয়ে ফীলিক্স খুব ভাল করেই জানতেন। তিনি বিচার করা বন্ধ করে বললেন, “প্রধান সেনাপতি লুসিয় আসলে পর আমি তোমাদের বিচার শেষ করব।”
23
তিনি পৌলকে পাহারা দেবার জন্য শতপতিকে আদেশ দিলেন, কিন্তু তাঁকে কিছুটা স্বাধীনভাবে রাখতে বললেন। তিনি অনুমতি দিলেন যেন পৌলের বন্ধুরা এসে দরকার মত তাঁর দেখাশোনা করতে পারে।
24
কয়েক দিন পরে ফীলিক্স তাঁর যিহূদী স্ত্রী দ্রুষিল্লাকে সংগে করে আসলেন। তিনি পৌলকে ডেকে পাঠিয়ে তাঁর কাছে খ্রীষ্ট যীশুর উপর বিশ্বাসের কথা শুনলেন।
25
পৌল যখন সৎভাবে চলা, নিজেকে দমনে রাখা এবং আগামী বিচারের বিষয়ে বললেন, তখন ফীলিক্স ভয় পেয়ে বললেন, “তুমি এখন যাও; সময়-সুযোগ মত আমি তোমাকে ডেকে পাঠাব।”
26
তিনি আশা করেছিলেন পৌল তাঁকে ঘুষ দেবেন। সেইজন্য বারবার পৌলকে ডাকিয়ে এনে তিনি তাঁর সংগে কথা বলতেন।
27
দু’বছর পার হয়ে গেলে পর ফীলিক্সের জায়গায় পর্কীয় ফীষ্ট আসলেন। ফীলিক্স যিহূদীদের খুশী করবার জন্য পৌলকে জেলখানাতেই রেখে গেলেন।
← Chapter 23
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 25 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28