bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Ezra 1
Ezra 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 2 →
1
যিরমিয়ের মধ্য দিয়ে বলা সদাপ্রভুর বাক্য পূর্ণ হবার জন্য পারস্যের রাজা কোরসের রাজত্বের প্রথম বছরে সদাপ্রভু কোরসের অন্তরে এমন ইচ্ছা দিলেন যার জন্য তিনি তাঁর সমস্ত রাজ্যে মৌখিকভাবে ও লিখিতভাবে এই ঘোষণা দিলেন:
2
“পারস্যের রাজা কোরস এই কথা বলছেন, ‘স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন এবং যিহূদা দেশের যিরূশালেমে তাঁর জন্য একটা ঘর তৈরী করবার জন্য আমাকে নিযুক্ত করেছেন।
3
তাঁর লোকদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্যে যে চায় সে যিহূদা দেশের যিরূশালেমে গিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ঘর তৈরী করুক, কারণ তিনি যিরূশালেমে আছেন। যারা সেখানে যাবে তাদের ঈশ্বর তাদের সংগে থাকুন।
4
ঈশ্বরের যে সমস্ত লোকেরা এখনও বেঁচে আছে তারা যেখানেই বাস করুক না কেন তাদের মধ্যে যারা যিরূশালেমে যেতে চায় তাদের প্রতিবেশীরা যেন তাদের সোনা-রূপা, জিনিসপত্র ও পশুপাল দিয়ে সাহায্য করে ও যিরূশালেমের ঈশ্বরের ঘরের জন্য নিজের ইচ্ছায় উপহারও দেয়।’ ”
5
এতে যিহূদা ও বিন্যামীনের বংশ-নেতাদের, পুরোহিতদের ও লেবীয়দের মধ্যে যাঁদের অন্তরে ঈশ্বর ইচ্ছা দিলেন তাঁরা প্রত্যেকে যিরূশালেমে সদাপ্রভুর ঘর তৈরী করতে যাবার জন্য প্রস্তুত হলেন।
6
তাঁদের সব প্রতিবেশীরা রূপার পাত্র, সোনা, অন্যান্য জিনিস, পশুপাল ও দামী দামী জিনিস দিয়ে তাদের সাহায্য করল এবং ঈশ্বরের ঘরের জন্য নিজের ইচ্ছায় উপহারও দিল।
7
এছাড়া নবূখদ্নিৎসর সদাপ্রভুর ঘরের যে সব জিনিস যিরূশালেম থেকে নিয়ে গিয়ে তাঁর দেবতার মন্দিরে রেখেছিলেন রাজা কোরস সেগুলো ধনভাণ্ডারের রক্ষক মিত্রদাত্কে দিয়ে বের করে আনালেন। মিত্রদাৎ সেগুলো যিহূদার শাসনকর্তা শেশ্বসরের কাছে গুণে দিলেন।
9
সেই সব জিনিসের তালিকা এই: ত্রিশটা সোনার গামলা, এক হাজার রূপার গামলা, ঊনত্রিশটা ছুরি,
10
ত্রিশটা সোনার বাটি, ভিন্ন আকারের চারশো দশটা রূপার বাটি এবং এক হাজার অন্যান্য জিনিসপত্র।
11
সেখানে মোট পাঁচ হাজার চারশোটা সোনা ও রূপার জিনিস ছিল। বন্দী অবস্থায় বিদেশে বাসকারী লোকেরা যখন বাবিল থেকে যিরূশালেমে আসল তখন শেশ্বসর এই সব জিনিস সংগে করে নিয়ে আসলেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10