bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Ezra 7
Ezra 7
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 8 →
1
এই সব ঘটনার পরে পারস্যের রাজা অর্তক্ষস্তের রাজত্বের সময়ে ইষ্রা বাবিল থেকে আসলেন। ইষ্রা সরায়ের ছেলে, সরায় অসরিয়ের ছেলে, অসরিয় হিল্কিয়ের ছেলে,
2
হিল্কিয় শল্লুমের ছেলে, শল্লুম সাদোকের ছেলে, সাদোক অহীটূবের ছেলে,
3
অহীটূব অমরিয়ের ছেলে, অমরিয় অসরিয়ের ছেলে, অসরিয় মরায়োতের ছেলে,
4
মরায়োৎ সরহিয়ের ছেলে, সরহিয় উষির ছেলে, উষি বুক্কির ছেলে,
5
বুক্কি অবীশূয়ের ছেলে, অবীশূয় পীনহসের ছেলে, পীনহস ইলিয়াসরের ছেলে এবং ইলিয়াসর ছিলেন প্রধান পুরোহিত হারোণের ছেলে।
6
ইষ্রা ছিলেন একজন ধর্ম-শিক্ষক। ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া মোশির আইন-কানুন সম্বন্ধে তাঁর ভাল জ্ঞান ছিল। তাঁর ঈশ্বর সদাপ্রভুর হাত তাঁর উপর ছিল বলে তিনি যা চাইতেন রাজা তাঁকে তা-ই দিতেন। রাজা অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরে যখন ইষ্রা যিরূশালেমে এসেছিলেন তখন তাঁর সংগে কিছু ইস্রায়েলীয়ও এসেছিল। তাদের মধ্যে ছিল পুরোহিত, লেবীয়, গায়ক এবং উপাসনা-ঘরের রক্ষী ও সেবাকারীরা।
8
ঈশ্বরের মংগলের হাত ইষ্রার উপরে ছিল বলে তিনি প্রথম মাসের প্রথম দিনে বাবিল থেকে যাত্রা করে পঞ্চম মাসের প্রথম দিনে যিরূশালেমে এসে পৌঁছেছিলেন।
10
ইষ্রা সদাপ্রভুর আইন-কানুন পড়বার, তা পালন করবার এবং তার নিয়ম ও নির্দেশ ইস্রায়েল দেশে শিক্ষা দেবার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন।
11
যিনি ইস্রায়েলকে দেওয়া সদাপ্রভুর সব আদেশ ও নিয়ম সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন সেই পুরোহিত ও ধর্ম-শিক্ষক ইষ্রার কাছে রাজা অর্তক্ষস্ত এই চিঠি লিখেছিলেন:
12
স্বর্গের ঈশ্বরের আইন-কানুনের শিক্ষক পুরোহিত ইষ্রার কাছে আমি রাজাদের রাজা অর্তক্ষস্ত লিখছি। আপনার মংগল হোক।
13
আমি এখন এই আদেশ দিচ্ছি যে, আমার রাজ্যের যে সব ইস্রায়েলীয় এবং তাদের পুরোহিতেরা ও লেবীয়েরা আপনার সংগে যিরূশালেমে যেতে চায় তারা যেতে পারে।
14
আপনার হাতে আপনাদের ঈশ্বরের যে আইন-কানুন আছে সেই অনুসারে যিহূদা ও যিরূশালেমের অবস্থা কেমন তার খোঁজ নেবার জন্য রাজা ও তাঁর সাতজন পরামর্শদাতা আপনাকে সেখানে পাঠাচ্ছেন।
15
ইস্রায়েলের ঈশ্বর, যিনি যিরূশালেমে বাস করেন তাঁকে রাজা ও তাঁর পরামর্শদাতারা যে সব সোনা-রূপা নিজেদের ইচ্ছায় দিচ্ছেন তা আপনি নিয়ে যাবেন।
16
এছাড়া যে সব সোনা-রূপা আপনি বাবিল প্রদেশ থেকে পাবেন এবং ইস্রায়েলীয়েরা ও তাদের পুরোহিতেরা যিরূশালেমে তাদের ঈশ্বরের ঘরের জন্য যা নিজের ইচ্ছায় দেবে আপনি তা সবই নিয়ে যাবেন।
17
সেই সোনা-রূপা দিয়ে ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা আর তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের জিনিস ভাল করে দেখে-শুনে কিনবেন এবং যিরূশালেমে আপনাদের ঈশ্বরের ঘরের বেদীর উপরে সেগুলো উৎসর্গ করবেন।
18
তারপর আপনি ও আপনার যিহূদী ভাইয়েরা বাকী সোনা-রূপা নিয়ে আপনাদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে যা ভাল মনে করেন তা-ই করবেন।
19
আপনাদের ঈশ্বরের ঘরে উপাসনার জন্য যে সব পাত্র আপনার হাতে দেওয়া হল তা আপনি যিরূশালেমের ঈশ্বরের সামনে উপস্থিত করবেন।
20
এছাড়া আপনাদের ঈশ্বরের ঘরের জন্য আর যা কিছু দরকার তার খরচ আপনি রাজভাণ্ডার থেকে নিয়ে দেবেন।
21
এখন আমি রাজা অর্তক্ষস্ত ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের সমস্ত ধনভাণ্ডারের রক্ষকদের এই আদেশ দিচ্ছি যে, স্বর্গের ঈশ্বরের আইন-কানুনের শিক্ষক পুরোহিত ইষ্রা আপনাদের কাছে যা কিছু চাইবেন তা আপনারা ঠিকভাবে তাঁকে দেবেন।
22
আপনারা তাঁকে তিন হাজার ন’শো কেজি পর্যন্ত রূপা, আঠারো হাজার কেজি পর্যন্ত গম, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত আংগুর-রস, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত তেল এবং যত পরিমাণে লবণ দরকার তা দিতে পারবেন।
23
স্বর্গের ঈশ্বর যেভাবে নির্দেশ দিয়েছেন সেইমতই স্বর্গের ঈশ্বরের ঘরের জন্য যেন সব কিছু যত্নের সংগে করা হয়। রাজা ও তাঁর ছেলেদের রাজ্যের বিরুদ্ধে যেন তাঁর ক্রোধ প্রকাশিত না হয়।
24
আমরা আপনাদের আরও বলছি যে, ঈশ্বরের সেই ঘরের কোন পুরোহিত, লেবীয়, গায়ক, রক্ষী, সেবাকারী কিম্বা অন্য কোন কর্মচারীর উপর কোন খাজনা, কর্ বা শুল্ক বসাবার ক্ষমতা আপনাদের নেই।
25
হে ইষ্রা, ঈশ্বরের বিষয়ে আপনার যে জ্ঞান আছে সেই অনুসারে আপনি ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের সমস্ত লোকদের বিচারের জন্য এমন সব কর্মচারী ও বিচারক নিযুক্ত করবেন যারা আপনার ঈশ্বরের দেওয়া আইন-কানুন জানে। যারা তা জানে না আপনারা তাদের তা শিক্ষা দেবেন।
26
যারা আপনার ঈশ্বরের আইন-কানুন অথবা রাজার আইন মানবে না তাদের ঠিকমত শাস্তি দিতে হবে। সেই শাস্তি হতে পারে মৃত্যু কিম্বা দেশ থেকে দূর করে দেওয়া কিম্বা সম্পত্তি বাজেয়াপ্ত করা কিম্বা জেলে বন্দী করা।
27
আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। যিরূশালেমে সদাপ্রভুর ঘরের প্রতি এইভাবে সম্মান দেখাবার মনোভাব তিনিই রাজার অন্তরে জাগিয়েছেন।
28
রাজা ও তাঁর পরামর্শদাতাদের এবং তাঁর সব ক্ষমতাশালী কর্মচারীদের সামনে তিনিই আমাকে তাঁর অটল ভালবাসা দেখিয়েছেন। আমার উপর আমার ঈশ্বর সদাপ্রভুর হাত ছিল বলেই আমি সাহস পেলাম এবং আমার সংগে যিরূশালেমে ফিরে যাবার জন্য ইস্রায়েলীয়দের মধ্য থেকে নেতাদের একত্র করলাম।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10