bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Ezra 8
Ezra 8
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 9 →
1
রাজা অর্তক্ষস্তের রাজত্বের সময়ে যে সব বংশ-নেতারা আমার সংগে বাবিল থেকে ফিরে এসেছিলেন তাঁদের তালিকা:
2
পীনহসের বংশের মধ্যে গের্শোম; ঈথামরের বংশের মধ্যে দানিয়েল; দায়ূদের বংশের মধ্যে শখনিয়ের বংশধর হটূশ;
3
পরোশের বংশের মধ্যে সখরিয় এবং তাঁর সংগে তালিকায় নাম লেখা একশো পঞ্চাশ জন;
4
পহৎ-মোয়াবের বংশের মধ্যে সরহিয়ের ছেলে ইলীহৈনয় ও তাঁর সংগেকার দু’শো জন;
5
সত্তূর বংশের মধ্যে যহসীয়েলের ছেলে শখনিয় ও তাঁর সংগেকার তিনশো জন;
6
আদীনের বংশের মধ্যে যোনাথনের ছেলে এবদ ও তাঁর সংগেকার পঞ্চাশজন;
7
এলমের বংশের মধ্যে অথলিয়ের ছেলে যিশায়াহ ও তাঁর সংগেকার সত্তরজন;
8
শফটিয়ের বংশের মধ্যে মীখায়েলের ছেলে সবদিয় ও তাঁর সংগেকার আশিজন;
9
যোয়াবের বংশের মধ্যে যিহিয়েলের ছেলে ওবদিয় ও তাঁর সংগেকার দু’শো আঠারো জন;
10
বানির বংশের মধ্যে যোষিফিয়ের ছেলে শলোমীত ও তাঁর সংগেকার একশো ষাট জন;
11
বেবয়ের বংশের মধ্যে বেবয়ের ছেলে সখরিয় ও তাঁর সংগেকার আটাশজন;
12
অস্গদের বংশের মধ্যে হকাটনের ছেলে যোহানন ও তাঁর সংগেকার একশো দশ জন;
13
অদোনীকামের বংশের মধ্যে যাঁরা শেষে ফিরে এসেছিলেন তাঁদের নাম হল ইলীফেলট, যিয়ূয়েল ও শময়িয় আর তাঁদের সংগেকার ষাটজন;
14
বিগ্বয়ের বংশের মধ্যে ঊথয় ও সব্বূদ আর তাঁদের সংগেকার সত্তরজন।
15
অহবার দিকে বয়ে যাওয়া খালের কাছে আমি এই সব লোকদের একত্র করলাম এবং সেই জায়গায় আমরা তাম্বু ফেলে তিন দিন রইলাম। লোকদের ও পুরোহিতদের মধ্যে খোঁজ করে আমি কোন লেবীয়কে দেখতে পেলাম না।
16
তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্নাথন, যারিব, ইল্নাথন, নাথন, সখরিয় ও মশুল্লম নামে নেতাদের ও যোয়ারীব ও ইল্নাথন নামে দু’জন শিক্ষককে ডেকে পাঠালাম।
17
এই সব লোকদের আমি কাসিফিয়ায় বাসকারী নেতা ইদ্দো ও তাঁর বংশের উপাসনা-ঘরের সেবাকারীদের কাছে এই কথা বলতে পাঠিয়ে দিলাম, “আপনারা আমাদের ঈশ্বরের ঘরের সেবা-কাজের জন্য আমাদের কাছে লোক নিয়ে আসুন।”
18
আমাদের ঈশ্বরের মংগলের হাত আমাদের উপরে ছিল বলে তাঁরা ইস্রায়েলের ছেলে লেবি-গোষ্ঠীর মহলির বংশের মধ্য থেকে শেরেবিয় নামে একজন দক্ষ লোককে এবং তাঁর ছেলেদের ও ভাইদের মোট আঠারোজনকে আমাদের কাছে নিয়ে আসলেন।
19
এছাড়া তারা হশবিয়কে এবং মরারির বংশধরদের মধ্য থেকে যিশায়াহ ও তাঁর ভাইদের ও তাঁর ছেলেদের মোট বিশজনকে এবং উপাসনা-ঘরের সেবাকারীদের মধ্যে দু’শো বিশ জনকে নিয়ে আসলেন। দায়ূদ ও তাঁর কর্মচারীরা এই সেবাকারীদের পূর্বপুরুষদের ঠিক করেছিলেন যাতে তারা লেবীয়দের সাহায্য করতে পারেন। এই দু’শো বিশ জনের নাম তালিকায় লেখা হল।
21
পরে আমি অহবার খালের কাছে আমাদের জন্য উপবাস ঘোষণা করলাম যাতে আমরা আমাদের ঈশ্বরের সামনে নিজেদের নত করতে পারি এবং আমাদের ছেলেমেয়েদের ও সমস্ত সম্পত্তি নিয়ে নিরাপদে যাত্রা করতে পারি।
22
পথে আমাদের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করবার জন্য রাজার কাছে সৈন্য ও ঘোড়সওয়ার চাইতে আমি লজ্জা পেলাম, কারণ আমরা রাজাকে বলেছিলাম, “যারা ঈশ্বরের ইচ্ছামত চলে তাদের প্রত্যেকের উপরে তাঁর মংগলের হাত আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে তাঁর ক্রোধ ও শাস্তি তাদের সকলের উপর নেমে আসে।”
23
কাজেই আমরা উপবাস করলাম এবং এই বিষয় নিয়ে আমাদের ঈশ্বরের কাছে অনুরোধ জানালাম, আর তিনি আমাদের প্রার্থনার উত্তর দিলেন।
24
তারপর আমি বারোজন প্রধান পুরোহিতকে এবং তাঁদের সংগে শেরেবিয়, হশবিয় ও তাঁদের দশজন লেবীয় ভাইকে আলাদা করলাম।
25
আমি তাঁদের কাছে সেই সব সোনা, রূপা ও পাত্রগুলো ওজন করে বের করে দিলাম যা রাজা ও তাঁর পরামর্শদাতারা, কর্মচারীরা এবং সেখানে উপস্থিত সব ইস্রায়েলীয়েরা আমাদের ঈশ্বরের ঘরের জন্য দান করেছিলেন।
26
আমি তাঁদের কাছে ঊনিশ হাজার পাঁচশো কেজি রূপা, তিন হাজার কেজি রূপার পাত্র ও তিন হাজার কেজি সোনা দিলাম।
27
এছাড়া সাড়ে ছয় কেজি ওজনের বিশটা সোনার পাত্র এবং সোনার মত দামী খুব সুন্দর দু’টা পালিশ করা ব্রোঞ্জের পাত্র দিলাম।
28
আমি তাঁদের বললাম, “আপনাদের এবং এই সব পাত্রগুলো সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হয়েছে। এছাড়া এই সব সোনা ও রূপা আপনাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিজের ইচ্ছায় করা দান।
29
আপনারা যে পর্যন্ত না এগুলো যিরূশালেমে সদাপ্রভুর ঘরের ভাণ্ডার-ঘরে প্রধান পুরোহিতদের, লেবীয়দের এবং ইস্রায়েলের বংশ-নেতাদের সামনে ওজন করে দেন সেই পর্যন্ত তা সাবধানে রক্ষা করবেন।”
30
এর পর পুরোহিতেরা ও লেবীয়েরা যিরূশালেমে আমাদের ঈশ্বরের ঘরে নিয়ে যাবার জন্য ওজন করা সোনা, রূপা এবং পাত্র গ্রহণ করলেন।
31
প্রথম মাসের বারো দিনের দিন আমরা যিরূশালেমে যাবার জন্য অহবা খালের কাছ থেকে যাত্রা করলাম। আমাদের ঈশ্বরের হাত আমাদের উপরে ছিল এবং তিনি পথের মধ্যে শত্রু ও ডাকাতের হাত থেকে আমাদের রক্ষা করলেন।
32
এইভাবে আমরা যিরূশালেমে পৌঁছে তিন দিন সেখানে বিশ্রাম নিলাম।
33
তারপর চতুর্থ দিনের দিন আমরা আমাদের ঈশ্বরের ঘরের মধ্যে সেই সোনা, রূপা ও পাত্রগুলো ওজন করে পুরোহিত ঊরিয়ের ছেলে মরেমোতের হাতে দিলাম। মরেমোতের সংগে ছিলেন পীনহসের বংশধর ইলীয়াসর এবং তাঁদের সংগে ছিলেন যেশূয়ের ছেলে যোষাবদ ও বিন্নুয়ির ছেলে নোয়দিয়। এঁরা দু’জনেই ছিলেন লেবীয়।
34
সমস্ত জিনিসই গুণে আর ওজন করে দেওয়া হল এবং সেই সময় সেগুলোর সংখ্যা আর ওজন লিখে রাখা হল।
35
বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করল। তারা গোটা ইস্রায়েল জাতির জন্য বারোটা ষাঁড়, ছিয়ানব্বইটা ভেড়া, সাতাত্তরটা ভেড়ার বাচ্চা এবং পাপ-উৎসর্গের জন্য বারোটা ছাগল দিল। এই সবই সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গ হিসাবে দেওয়া হল।
36
তারা ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের প্রদেশগুলোর ও জেলার শাসনকর্তাদের কাছে রাজার আদেশ পৌঁছে দিল। সেই আদেশ পেয়ে তাঁরা লোকদের সহযোগিতা করলেন এবং ঈশ্বরের ঘরের কাজেও সহযোগিতা করলেন।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10