bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Hosea 12
Hosea 12
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 13 →
1
ইফ্রয়িম বাতাস খায়; সে সারাদিন পূবের বাতাসের পিছনে তাড়া করে এবং মিথ্যা কথা ও অত্যাচার বাড়িয়ে তোলে। সে আসিরিয়ার সংগে সন্ধি করেছে এবং মিসরকে জলপাইয়ের তেল পাঠিয়েছে।”
2
যিহূদার বিরুদ্ধে সদাপ্রভুর একটা নালিশ আছে; যাকোবের আচার-ব্যবহার অনুসারে তিনি তাকে শাস্তি দেবেন এবং তার কাজ অনুসারে ফল দেবেন।
3
পেটে থাকতে যাকোব তার ভাইয়ের গোড়ালী ধরেছিল; বয়সকালে সে ঈশ্বরের সংগে যুদ্ধ করেছিল।
4
সে স্বর্গদূতের সংগে যুদ্ধ করে তাঁকে হারিয়ে দিয়েছিল; সে দয়া পাবার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছিল। সে বৈথেলে সদাপ্রভুকে পেয়েছিল এবং সেখানে সদাপ্রভু আমাদের সংগে কথা বলেছিলেন।
5
তিনিই সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু; সদাপ্রভু নামেই লোকে তাঁকে স্মরণ করে।
6
এখন হে যাকোব-বংশের লোকেরা, তোমাদের ঈশ্বরের কাছে তোমরা ফিরে এস; তোমরা বিশ্বস্ততা ও ন্যায়বিচার রক্ষা কর এবং সর্বদা তোমাদের ঈশ্বরের অপেক্ষায় থাক।
7
সদাপ্রভু বলছেন, “ব্যবসায়ী ইফ্রয়িম ঠকামির দাঁড়িপাল্লা ব্যবহার করে; সে জোরজুলুম করতে ভালবাসে।
8
সে বলে, ‘আমি খুব ধনী হয়েছি, অনেক ধন-সম্পদ জমা করেছি। আমার সব কাজের মধ্যে লোকে আমার কোন দোষ বা পাপ খুঁজে পাবে না।’
9
কিন্তু হে ইফ্রয়িম, আমিই তোমার ঈশ্বর সদাপ্রভু; আমি মিসর দেশ থেকে তোমাকে বের করে এনেছি। তোমার নির্দিষ্ট পর্বের সময়ের মত করে আমি আবার তোমাকে তাম্বুতে বাস করাব।
10
আমি নবীদের কাছে কথা বলেছি, তাদের অনেক দর্শন দিয়েছি এবং তাদের মধ্য দিয়ে রূপক অর্থে অনেক কথা বলেছি।”
11
গিলিয়দ অন্যায়ে পূর্ণ; তার লোকেরা অপদার্থ। তারা গিল্গলে অনেক বলদ উৎসর্গ করে। তাদের বেদীগুলো চাষ করা জমিতে পাথরের ঢিবির মত অনেক।
12
যাকোব অরাম দেশে পালিয়ে গিয়েছিল; স্ত্রী পাবার জন্য ইস্রায়েল মজুরের কাজ ও ভেড়া চরাবার কাজ করেছিল।
13
মিসর থেকে ইস্রায়েলকে নিয়ে আসবার জন্য সদাপ্রভু একজন নবীকে ব্যবহার করেছিলেন; তাঁকে দিয়ে তিনি তার দেখাশোনা করেছিলেন।
14
কিন্তু ইফ্রয়িম সদাপ্রভুকে ভীষণ অসন্তুষ্ট করে তুলেছিল; সেইজন্য তার প্রভু তার মন্দ কাজের জন্য তাকেই দায়ী করবেন এবং সে যে অপমান করেছে সেই অপমান তাকেই ফিরিয়ে দেবেন।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14