bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Hosea 9
Hosea 9
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 10 →
1
হে ইস্রায়েল, অন্যান্য জাতিদের মত তুমি আনন্দের উৎসব কোরো না। তুমি তো তোমার ঈশ্বরকে ত্যাগ করে তাঁর প্রতি অবিশ্বস্ত হয়েছ; প্রত্যেকটি খামারে তুমি বেশ্যার পাওনা পেয়ে খুশী হয়েছ।
2
এর পরে খামার ও আংগুর মাড়াইয়ের জায়গা লোকদের খাবার দেবে না; তারা নতুন আংগুর-রস পাবে না।
3
তারা সদাপ্রভুর দেশে থাকবে না; ইফ্রয়িম মিসরে ফিরে যাবে এবং আসিরিয়ার অশুচি খাবার খাবে।
4
তারা সদাপ্রভুর উদ্দেশে আংগুর-রস দিয়ে ঢালন-উৎসর্গ করবে না এবং তাদের পশু-উৎসর্গগুলোও তাঁকে সন্তুষ্ট করবে না। ঐ রকম উৎসর্গ তাদের কাছে শোক প্রকাশকারীদের খাবারের মতই হবে; যারা তা খাবে তারা সবাই অশুচি হবে। সেই খাবার তাদের নিজেদের খিদে মিটাবার জন্যই হবে, তা সদাপ্রভুর ঘরে আসবে না।
5
তাদের পর্বের দিনে ও সদাপ্রভুর উৎসব-দিনে তারা কি করবে?
6
যখন তারা ধ্বংসের হাত থেকে পালিয়ে যাবে তখন মিসর তাদের জড়ো করবে এবং মোফ শহরে তাদের কবর দেবে। তাদের জমা করা রূপা আর তাদের বাসস্থান আগাছা ও কাঁটাগাছে ঢেকে ফেলবে।
7
ইস্রায়েল যেন জেনে রাখে যে, শাস্তির দিন এসে গেছে, হিসাব-নিকাশের দিন উপস্থিত হয়েছে। তাদের পাপ সংখ্যায় অনেক এবং তারা ঈশ্বরকে এত ঘৃণা করে যে, তারা নবীকে বোকা আর ঈশ্বরের আত্মায় পাওয়া লোককে পাগল ভাবে।
8
নবী আমার ঈশ্বরের সংগে ইফ্রয়িমের পাহারাদার হলেও তার সমস্ত পথেই রয়েছে ফাঁদ আর তার ঈশ্বরের ঘরে রয়েছে তার বিরুদ্ধে শত্রুতা।
9
গিবিয়ার সময়ে যেমন ছিল সেইভাবে ইস্রায়েলীয়েরা অন্যায়ের মধ্যে ডুবে গেছে। ঈশ্বর তাদের দুষ্টতার কথা মনে করবেন এবং তাদের পাপের জন্য শাস্তি দেবেন।
10
সদাপ্রভু বলছেন, “মরু-এলাকায় আংগুর ফল পাবার মত করেই ইস্রায়েলকে আমি খুঁজে পেয়েছিলাম; প্রথমবার ফল দেওয়া ডুমুর গাছের আগাম ফলের মতই তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম। কিন্তু তারা বাল-পিয়োরের কাছে গিয়ে সেই লজ্জাপূর্ণ প্রতিমার কাছে নিজেদের দিয়ে দিয়েছিল এবং তাদের প্রিয় প্রতিমার মতই তারা জঘন্য হয়ে পড়েছিল।
11
ইফ্রয়িমের গৌরব পাখীর মত উড়ে যাবে; তখন সন্তানের জন্ম হবে না, কেউ গর্ভবতী হবে না এবং কেউ সন্তান গর্ভে ধরবে না।
12
যদি বা কেউ সন্তান লালন-পালন করে তবুও সেই সন্তানদের আমি মেরে ফেলব; তাদের একজনও থাকবে না। ধিক্ তাদের, যখন আমি তাদের কাছ থেকে চলে যাব।
13
ইফ্রয়িমকে আমি সোরের মত সুন্দর জায়গায় লাগানো দেখেছি। কিন্তু ইফ্রয়িম তার সন্তানদের বের করে নিয়ে যাবে তার কাছে যে তাদের মেরে ফেলবে।”
14
হে সদাপ্রভু, আমি এই লোকদের জন্য কি চাইব? তুমি তাদের কি দেবে? তুমি তাদের সন্তান নষ্ট হয়ে যাবার গর্ভ ও শুকনা বুক দাও।
15
সদাপ্রভু বলছেন, “গিল্গলে তারা তাদের সব দুষ্টতা শুরু করেছিল, আর সেখানে আমি তাদের ঘৃণা করতে লাগলাম। তাদের পাপের জন্য আমার লোকদের মধ্য থেকে আমি তাদের তাড়িয়ে বের করে দেব। আমি তাদের আর ভালবাসব না; তাদের নেতারা সবাই বিদ্রোহী।
16
ইফ্রয়িম ক্ষয় হয়ে যাচ্ছে, তার শিকড় শুকিয়ে গেছে, তাতে ফল ধরে না। যদি বা তার লোকেরা সন্তানের জন্ম দেয় তবুও আমি তাদের প্রিয় সন্তানদের মেরে ফেলব।”
17
আমার ঈশ্বর তাদের অগ্রাহ্য করবেন, কারণ তারা তাঁর বাধ্য হয় নি; তারা বিভিন্ন জাতির মধ্যে ঘুরে বেড়াবে।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14