bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Hosea 14
Hosea 14
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
1
হে ইস্রায়েলের লোকেরা, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তোমরা ফিরে এস। তোমাদের পাপের জন্যই তোমাদের পতন হয়েছিল।
2
তোমরা সদাপ্রভুর কাছে ফিরে এসে তাঁকে বল, “আমাদের সব পাপ ক্ষমা কর এবং আমাদের যা ভাল তা গ্রহণ কর যাতে আমরা ষাঁড় উৎসর্গের মত করে আমাদের মুখ দিয়ে তোমার প্রশংসা করতে পারি।
3
আসিরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না; আমরা যুদ্ধের ঘোড়ার উপর নির্ভর করব না। আমাদের নিজের হাতে তৈরী প্রতিমাগুলোকে আমরা আর কখনও বলব না, ‘আমাদের দেব-দেবতা,’ কারণ তোমার কাছেই অনাথেরা করুণা পায়।”
4
সদাপ্র্রভু বলছেন, “আমি তাদের বিপথে যাওয়া থেকে ফিরিয়ে আনব এবং কোন শর্ত ছাড়াই তাদের ভালবাসব, কারণ আমার ক্রোধ তাদের উপর থেকে সরে গেছে।
5
আমি ইস্রায়েলের কাছে শিশিরের মত হব; সে লিলি ফুলের মত ফুটবে। লেবাননের এরস গাছের মত সে তার শিকড়গুলো নীচে নামিয়ে দেবে।
6
তার ডালপালা ছড়িয়ে যাবে। সে জলপাই গাছের মত সুন্দর হবে আর তার সুগন্ধ হবে লেবাননের এরস গাছের মত।
7
যারা তার ছায়ায় বাস করবে তারা প্রচুর ফসল জন্মাবে। তারা আংগুর লতার মত ফুলে-ফলে ভরে যাবে আর লেবাননের আংগুর-রসের মত তাদের সুনাম হবে।
8
হে ইফ্রয়িম, প্রতিমাগুলোর সংগে তোমার আর কোন সমপর্ক নেই। আমিই তোমার প্রার্থনার উত্তর দেব ও তোমার যত্ন নেব। আমিই সতেজ বেরস গাছের মত; তোমার ফল আমার কাছ থেকেই আসে।”
9
জ্ঞানী কে? সে এই সব বিষয় বুঝুক। বুদ্ধিমান কে? সে এই সব বিষয় জানুক। সদাপ্রভুর পথ সততার পথ; সৎ লোক সেই পথে হাঁটে, কিন্তু অন্যায়কারীরা উছোট খায়।
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14