bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Judges 2
Judges 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 3 →
1
সদাপ্রভুর দূত গিল্গল থেকে বোখীমে এসে ইস্রায়েলীয়দের বললেন, “আমি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি আর যে দেশ দেবার শপথ আমি তোমাদের পূর্বপুরুষদের কাছে করেছিলাম সেই দেশে তোমাদের নিয়ে এসেছি। আমি বলেছিলাম, ‘তোমাদের জন্য আমার স্থাপন করা ব্যবস্থা আমি কখনও ভাঙ্গব না।
2
তোমরা এই দেশের লোকদের সংগে কোন চুক্তি করবে না বরং তাদের বেদীগুলো ভেংগে ফেলবে।’ কিন্তু তোমরা আমার কথার অবাধ্য হয়েছ। তোমরা কেমন করে এই রকম কাজ করলে?
3
সেইজন্য এখন আমি তোমাদের বলছি যে, আমি তোমাদের কাছ থেকে এই লোকদের তাড়িয়ে দেব না; তারা তোমাদের জন্য ফাঁদ হবে, কারণ তোমরা তাদের দেব-দেবতাদের ফাঁদে পড়বে।”
4
সদাপ্রভুর দূত যখন ইস্রায়েলীয়দের কাছে এই সব কথা বললেন তখন তারা জোরে জোরে কাঁদতে লাগল।
5
তারা সেই জায়গাটার নাম দিল বোখীম (যার মানে “বিলাপকারী”)। সদাপ্রভুর উদ্দেশে সেখানে তারা পশু-উৎসর্গের অনুষ্ঠান করল।
6
যিহোশূয় ইস্রায়েলীয়দের বিদায় দেওয়ার পর তারা যে যার ভাগের জায়গা দখল করবার জন্য চলে গেল।
7
যিহোশূয় যত দিন বেঁচে ছিলেন এবং তাঁর পরে বৃদ্ধ নেতারা যত দিন বেঁচে ছিলেন ততদিন ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর সেবা করেছিল। ইস্রায়েলীয়দের জন্য সদাপ্রভু যে সমস্ত মহৎ কাজ করেছিলেন সেই বৃদ্ধ নেতারা তা দেখেছিলেন।
8
সদাপ্রভুর দাস নূনের ছেলে যিহোশূয় একশো দশ বছর বয়সে মারা গিয়েছিলেন।
9
লোকেরা তাঁকে তাঁর নিজের সম্পত্তির মধ্যে তিম্নৎ-হেরস নামে একটা জায়গায় কবর দিয়েছিল। জায়গাটা ছিল ইফ্রয়িম-গোষ্ঠীর পাহাড়ী এলাকার গাশ পাহাড়ের উত্তর দিকে।
10
যিহোশূয়ের সময়কার ইস্রায়েলীয়েরা মারা গিয়ে তাদের পূর্বপুরুষদের কাছে চলে যাবার পর তাদের জায়গায় আসল তাদের বংশধরেরা। এরা সদাপ্রভুকে জানত না এবং সদাপ্রভু ইস্রায়েলীয়দের জন্য যা করেছিলেন তা-ও জানত না।
11
সদাপ্রভুর চোখে যা মন্দ তারা তা-ই করত। তারা বাল দেবতাদের পূজা করত।
12
তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তাদের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন তাঁকে তারা বার বার ত্যাগ করত। তারা তাদের চারপাশের জাতিদের বিভিন্ন দেব-দেবতার দিকে ঝুঁকে পড়ত এবং সেগুলোর পূজা করত, আর তাতে তারা সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলত।
13
এইভাবে তারা সদাপ্রভুকে ত্যাগ করে বাল দেবতা ও অষ্টারোৎ দেবীর পূজা করত।
14
সেইজন্য সদাপ্রভু ক্রোধে লুটকারীদের হাতে ইস্রায়েলীয়দের তুলে দিতেন। তারা তাদের জিনিসপত্র লুট করে নিত। তাদের চারপাশের শত্রুদের হাতে তিনি তাদের তুলে দিতেন, কাজেই তারা শত্রুদের বিরুদ্ধে আর দাঁড়াতে পারত না।
15
ইস্রায়েলীয়েরা যখন যুদ্ধে যেত তখন সদাপ্রভু শপথ করে যে প্রতিজ্ঞা করেছিলেন সেই অনুসারে তাঁর হাত তাদের অমংগলের জন্য তাদের বিরুদ্ধে থাকত, তাই তারা মহা বিপদের মধ্যে ছিল।
16
তখন সদাপ্রভু তাদের মধ্যে শাসনকর্তা দাঁড় করাতেন। তাঁরা লুটকারীদের হাত থেকে ইস্রায়েলীয়দের রক্ষা করতেন,
17
কিন্তু তবুও ইস্রায়েলীয়েরা এই শাসনকর্তাদের কথায় কান দিত না। সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়ে তারা দেব-দেবতাদের কাছে নিজেদের বিকিয়ে দিত এবং তাদের পূজা করত। তাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর আদেশ পালন করে যে বাধ্যতার পথে চলতেন তারা সেই পথে না চলে অল্পকালের মধ্যেই সেই পথ থেকে সরে যেত।
18
সদাপ্রভু যখনই তাদের জন্য কোন শাসনকর্তা নিযুক্ত করতেন তখন তিনি তাঁর সংগে থাকতেন। সেই শাসনকর্তা যতদিন বেঁচে থাকতেন ততদিন পর্যন্ত সদাপ্রভু শত্রুদের হাত থেকে ইস্রায়েলীয়দের রক্ষা করতেন। অত্যাচারীদের হাতে যন্ত্রণা ও কষ্ট পেয়ে তারা যখন কান্নাকাটি করত তখন তাদের উপর সদাপ্রভুর দয়া হত।
19
কিন্তু সেই শাসনকর্তা মারা গেলে লোকেরা আবার দেব-দেবতার দিকে ঝুঁকে পড়ত এবং তাদের সেবা ও পূজা করে তাদের পূর্বপুরুষদের চেয়ে আরও জঘন্য পথে ফিরে যেত। তারা কিছুতেই তাদের মন্দ অভ্যাস আর একগুঁয়েমির পথ ছাড়ত না।
20
সেইজন্য সদাপ্রভু ইস্রায়েলীয়দের উপর ক্রোধে জ্বলে উঠে বললেন, “এই জাতির পূর্বপুরুষদের সময় আমি যে ব্যবস্থা স্থাপন করেছিলাম তা এরা পালন করে নি এবং আমার কথাও শোনে নি।
21
সেইজন্য যিহোশূয় মারা যাবার সময়ে যে সব জাতি দেশে রয়ে গেছে তাদের আমি ইস্রায়েলীয়দের সামনে থেকে তাড়িয়ে দেব না।
22
ইস্রায়েলীয়েরা তাদের পূর্বপুরুষদের মত আমার পথে চলে কি না আমি এই সব জাতিদের দিয়েই তাদের পরীক্ষা করব।”
23
সদাপ্রভু ঐ সব জাতিগুলোকে সংগে সংগে তাড়িয়ে বের করে না দিয়ে দেশে রেখে দিয়েছিলেন। তিনি যিহোশূয়ের হাতে তাদের তুলে দেন নি।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21