bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Judges 7
Judges 7
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 8 →
1
যিরুব্বাল, অর্থাৎ গিদিয়োন এবং তাঁর সমস্ত লোকেরা খুব ভোরে উঠে হারোদ এলাকার ফোয়ারার কাছে ছাউনি ফেলল। তাদের উত্তরে মোরি পাহাড়ের কাছে উপত্যকার মধ্যে মিদিয়নীয়দের ছাউনি ছিল।
2
সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “তোমার লোকদের সংখ্যা এত বেশী যে, আমি তাদের হাতে মিদিয়নীয়দের তুলে দিতে পারি না। তা করলে আমাকে বাদ দিয়ে ইস্রায়েলীয়েরা বড়াই করে বলবে যে, তাদের নিজেদের শক্তিতেই তারা উদ্ধার পেয়েছে।
3
সেইজন্য তুমি লোকদের কাছে ঘোষণা কর, যারা ভয়ে কাঁপছে তারা গিলিয়দ পাহাড় ছেড়ে বাড়ী ফিরে যেতে পারে।” তাতে বাইশ হাজার লোক চলে গেল আর দশ হাজার লোক বাকী থাকল।
4
তখন সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “এখনও অনেক লোক রয়ে গেছে। তাদের নিয়ে তুমি জলের কাছে যাও। সেখানেই আমি তোমার হয়ে তাদের বাছাই করব। আমি যদি বলি, ‘এই লোক তোমার সংগে যাবে,’ তবে সে যাবে; কিন্তু যদি বলি, ‘এই লোক তোমার সংগে যাবে না,’ তবে সে যাবে না।”
5
কাজেই গিদিয়োন লোকদের নিয়ে জলের কাছে গেলেন। সেখানে সদাপ্রভু তাঁকে বললেন, “যারা কুকুরের মত জিভ দিয়ে জল চেটে খাবে তাদের থেকে যারা জল খাবার জন্য হাঁটু পাতবে তাদের আলাদা কর।”
6
তিনশো লোক হাতে জল নিয়ে চেটে খেল আর বাকী সবাই জল খাবার জন্য হাঁটু পাতল।
7
তখন সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “যে তিনশো লোক জল চেটে খেয়েছে তাদের দিয়েই আমি তোমাদের উদ্ধার করব এবং মিদিয়নীয়দের তোমার হাতে তুলে দেব। অন্য সব লোকেরা যে যার বাড়ীতে চলে যাক।”
8
কাজেই গিদিয়োন তিনশো লোক রেখে বাকী ইস্রায়েলীয়দের তাদের বাড়ীতে পাঠিয়ে দিলেন। সমস্ত খাবার জিনিস ও শিংগা ঐ তিনশো লোকের কাছে রইল। মিদিয়নীয়দের ছাউনি ছিল গিদিয়োনের ছাউনির নীচের উপত্যকার মধ্যে।
9
সেই রাতে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “ওঠো, তুমি নেমে গিয়ে ওদের ছাউনিটা আক্রমণ কর। আমি ওটা তোমার হাতে তুলে দিয়েছি।
10
তুমি যদি আক্রমণ করতে ভয় পাও তা হলে তোমার চাকর ফুরাকে সংগে নিয়ে নেমে ওদের ছাউনির কাছে যাও,
11
আর শোন ওরা কি বলে। তাতে তুমি ছাউনিটা আক্রমণ করতে সাহস পাবে।” কাজেই গিদিয়োন তাঁর চাকর ফুরাকে সংগে নিয়ে ছাউনির কিনারার সৈন্যদের কাছে নেমে গেলেন।
12
মিদিয়নীয়, অমালেকীয় এবং পূর্ব দেশের লোকেরা সেই উপত্যকার মধ্যে পংগপালের ঝাঁকের মত ছিল। তাদের উটগুলো সংখ্যায় ছিল সাগর পারের বালুকণার মত যা গোণা যায় না।
13
গিদিয়োন যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন তখন একজন লোক তার এক বন্ধুকে তার স্বপ্নের কথা বলছিল। সে বলছিল, “আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যবের তৈরী একখানা রুটি যেন গড়াতে গড়াতে গিয়ে মিদিয়নীয়দের ছাউনির মধ্যে পড়ল। সেটা মিদিয়নীয়দের তাম্বুতে এত জোরে গিয়ে আঘাত করল যে, তাম্বুটা উল্টে ধ্বসে পড়ে গেল।”
14
এর উত্তরে তার বন্ধু বলল, “এটা ইস্রায়েলীয় যোয়াশের ছেলে গিদিয়োনের তলোয়ার ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর মিদিয়নীয়দের এবং তাদের গোটা ছাউনিটা গিদিয়োনের হাতে তুলে দিয়েছেন।”
15
গিদিয়োন সেই স্বপ্নের কথা ও তার মানে শুনে উবুড় হয়ে পড়ে ঈশ্বরকে তাঁর অন্তরের ভক্তি জানালেন। তিনি ইস্রায়েলীয়দের ছাউনিতে ফিরে এসে জোরে হাঁক দিয়ে বললেন, “তোমরা ওঠ, ঈশ্বর মিদিয়নীয়দের ছাউনিটা তোমাদের হাতে তুলে দিয়েছেন।”
16
সেই তিনশো লোককে তিনি তিনটা দলে ভাগ করলেন আর প্রত্যেকের হাতে একটা করে শিংগা, একটা করে খালি কলসী ও তার মধ্যে মশাল দিলেন।
17
তারপর তিনি তাদের বললেন, “তোমরা আমার উপর লক্ষ্য রাখবে এবং আমি যা করি তোমরাও তা-ই করবে। ছাউনির কাছে পৌঁছে আমি যা করব তোমরা ঠিক তা-ই করবে।
18
আমি ও আমার সংগের সবাই যখন শিংগা বাজাব তখন ছাউনির চারপাশ থেকে তোমরাও তোমাদের শিংগা বাজাবে এবং চিৎকার করে বলবে, ‘সদাপ্রভু এবং গিদিয়োনের জন্য।’ ”
19
মাঝরাতের পাহারার আরম্ভে যখন মিদিয়নীয়েরা পাহারাদার বদল করছিল ঠিক তার পরেই গিদিয়োন ও তাঁর সংগের একশো লোক ছাউনির কাছে গিয়ে পৌঁছাল। তারা তাদের শিংগা বাজিয়ে হাতের কলসীগুলো ভেংগে ফেলল।
20
তিনটা দলই একসংগে তা করল। বাঁ হাতে মশাল আর ডান হাতে বাজাবার জন্য শিংগা নিয়ে তারা চিৎকার করে বলে উঠল, “সদাপ্রভু ও গিদিয়োনের তলোয়ার।”
21
ছাউনির চারদিকে গিদিয়োনের লোকেরা যখন তাদের জায়গায় স্থির হয়ে দাঁড়াল তখন সমস্ত মিদিয়নীয়েরা দৌড়াদৌড়ি করে চিৎকার করে পালাতে লাগল।
22
তিনশো শিংগা বেজে উঠবার সময় সদাপ্রভু এমন করলেন যার ফলে ছাউনির ভিতরকার সমস্ত লোকেরা একজন অন্যজনকে তলোয়ার দিয়ে আক্রমণ করল। তাতে মিদিয়নীয় সৈন্যেরা টব্বতের কাছে আবেল-মহোলার সীমারেখা পর্যন্ত এবং সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্যন্ত ছুটে পালিয়ে গেল।
23
তখন ইস্রায়েলীয়দের মধ্যেকার নপ্তালি, আশের ও মনঃশি-গোষ্ঠীর সমস্ত লোকদের ডাকা হল আর তারা মিদিয়নীয়দের তাড়া করল।
24
পরে গিদিয়োন ইফ্রয়িমের পাহাড়ী এলাকার সমস্ত জায়গায় লোক পাঠিয়ে বললেন, “তোমরা মিদিয়নীয়দের বিরুদ্ধে নেমে এস এবং তাদের পৌঁছাবার আগে বৈৎ-বারা পর্যন্ত সমস্ত ছোট নদীর ও যর্দন নদীর হেঁটে পার হওয়ার জায়গাগুলো অধিকার করে নাও।” তাতে ইফ্রয়িমের সমস্ত লোকেরা একত্র হয়ে বৈৎ-বারা পর্যন্ত সমস্ত ছোট নদীর ও যর্দন নদীর হেঁটে পার হওয়ার জায়গাগুলো দখল করে নিল।
25
তারা ওরেব ও সেব নামে দু’জন মিদিয়নীয় নেতাকে ধরল এবং ওরেবকে ওরেবের পাথরের কাছে এবং সেবকে সেবের আংগুর মাড়াই করবার জায়গাতে মেরে ফেলল। তারা মিদিয়নীয়দের তাড়া করে নিয়ে গেল এবং ওরেব ও সেবের মাথা যর্দনের ওপারে গিদিয়োনের কাছে নিয়ে গেল।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21