bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Nehemiah 12
Nehemiah 12
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 13 →
1
যে সব পুরোহিত ও লেবীয়েরা শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও যেশূয়ের সংগে বন্দীদশা থেকে ফিরে এসেছিলেন তাঁরা হলেন: পুরোহিতদের মধ্যে সরায়, যিরমিয়, ইষ্রা,
2
অমরিয়, মল্লুক, হটুশ,
3
শখনিয়, রহূম, মরেমোৎ,
4
ইদ্দো, গিন্নথোয়, অবিয়, মিয়ামীন, মোয়াদিয়, বিল্গা, শময়িয়, যোয়ারীব, যিদয়িয়,
7
সল্লূ, আমোক, হিল্কিয় ও যিদয়িয়। যেশূয়ের সময়ে এঁরা ছিলেন পুরোহিতদের ও তাঁদের বংশের লোকদের মধ্যে প্রধান।
8
লেবীয়দের মধ্যে যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা, ও মত্তনিয়। ধন্যবাদের গানের তদারকির ভার ছিল এই মত্তনিয় ও তাঁর বংশের লোকদের উপর।
9
সেবা-কাজের সময় তাদের মুখোমুখি দাঁড়াতেন তাদেরই বংশের বক্বুকিয় ও উন্নো।
10
যেশূয়ের ছেলের নাম যোয়াকীম, যোয়াকীমের ছেলের নাম ইলিয়াশীব, ইলিয়াশীবের ছেলের নাম যোয়াদা;
11
যোয়াদার ছেলের নাম যোনাথন আর যোনাথনের ছেলের নাম যদ্দূয়।
12
যোয়াকীমের সময়ে পুরোহিত-বংশগুলোর মধ্যে যাঁরা প্রধান ছিলেন তাঁরা হলেন সরায়ের বংশের মরায়, যিরমিয়ের বংশের হনানিয়,
13
ইষ্রার বংশের মশুল্লম, অমরিয়ের বংশের যিহোহানন,
14
মল্লূকীর বংশের যোনাথন, শবনিয়ের বংশের যোষেফ,
15
হারীমের বংশের অদ্ন, মরায়োতের বংশের হিল্কয়
16
ইদ্দোর বংশের সখরিয়, গিন্নথোনের বংশের মশুল্লম,
17
অবিয়ের বংশের সিখ্রি, মিনিয়ামীনের বংশের একজন, মোয়দিয়ের বংশের পিল্টয়,
18
বিল্গার বংশের সম্মুয়, শময়িয়ের বংশের যিহোনাথন,
19
যোয়ারীবের বংশের মত্তনয়, যিদয়িয়ের বংশের উষি,
20
সল্লয়ের বংশের কল্লয়, আমোকের বংশের এবর,
21
হিল্কিয়ের বংশের হশবিয়, যিদয়িয়ের বংশের নথনেল।
22
ইলিয়াশীব, যোয়াদা, যোহানন, ও যদ্দূয়ের জীবনকালে লেবীয়দের এবং পুরোহিতদের বংশের প্রধানদের নাম তালিকায় লেখা হচ্ছিল, আর তা শেষ হয়েছিল পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বকালে।
23
লেবির বংশের প্রধানদের নাম ইলিয়াশীবের ছেলে যোহাননের সময় পর্যন্ত বংশাবলি নামে বইয়ের মধ্যে লেখা হয়েছিল।
24
লেবীয়দের নেতা হশবিয়, শেরেবিয়, কদ্মীয়েলের ছেলে যেশূয় ও তাঁদের বংশের লোকেরা ঈশ্বরের লোক দায়ূদের কথামতই অন্য দলের মুখোমুখি দাঁড়িয়ে দলের পর দল ঈশ্বরের প্রশংসা করতেন ও ধন্যবাদ দিতেন।
25
মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশূল্লম, টল্মোন ও অক্কুব ছিল রক্ষী। এরা ফটকের কাছের ভাণ্ডার-ঘরগুলো পাহারা দিত।
26
যেশূয়ের ছেলে, অর্থাৎ যোষাদকের নাতি যোয়াকীম ও শাসনকর্তা নহিমিয় এবং পুরোহিত ও ধর্ম-শিক্ষক ইষ্রার সময়ে এরা পাহারা দিত।
27
যিরূশালেমের দেয়াল ঈশ্বরের উদ্দেশে উৎসর্গের অনুষ্ঠানের সময়ে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের যিরূশালেমে আনা হল যাতে তারা করতাল, বীণা, ও সুরবাহার বাজিয়ে ও ধন্যবাদের গান গেয়ে আনন্দের সংগে সেই অনুষ্ঠান পালন করতে পারে।
28
যিরূশালেমের আশেপাশের জায়গা থেকে নটোফাতীয়দের গ্রামগুলো থেকে, বৈৎ-গিল্গল থেকে এবং গেবা ও অস্মাবৎ এলাকা থেকে গায়কদেরও এনে জড়ো করা হল। এই লেবীয় গায়কেরা যিরূশালেমের চারপাশের এই সব জায়গায় নিজেদের জন্য গ্রাম স্থাপন করেছিল।
30
পুরোহিত ও লেবীয়েরা নিজেদের শুচি করলেন এবং লোকদেরও শুচি করলেন; পরে ফটকগুলো ও দেয়াল শুচি করলেন।
31
তারপর আমি যিহূদার নেতাদের সেই দেয়ালের উপরে নিয়ে গেলাম এবং ধন্যবাদ দেবার জন্য দু’টা বড় গানের দল নিযুক্ত করলাম। একটা দল দেয়ালের উপর দিয়ে ডান দিকে সার-ফটকের দিকে গেল।
32
তাদের পিছনে গেল হোশয়িয় ও যিহূদার নেতাদের অর্ধেক লোক।
33
তাঁদের সংগে গেলেন অসরিয়, ইষ্রা, মশুল্লম,
34
যিহূদা, বিন্যামীন, শময়িয় ও যিরমিয়। এছাড়া তূরী হাতে কয়েকজন পুরোহিতও গেলেন। এঁরা হলেন সখরিয় এবং তাঁর সহকর্মী শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি। সখরিয়ের পূর্বপুরুষেরা ছিলেন যোনাথন, শময়িয়, মত্তনিয়, মীখায়, সক্কুর ও আসফ। এঁরা ঈশ্বরের লোক দায়ূদের কথামত নানারকম বাজনা নিয়ে চললেন। ধর্ম-শিক্ষক ইষ্রা এই দলের আগে আগে চললেন।
37
ফোয়ারা-ফটকের কাছে যেখানে দেয়াল উপরের দিকে উঠে গেছে সেখানে তাঁরা সোজা দায়ূদ-শহরে উঠবার সিঁড়ি দিয়ে উঠে দায়ূদের বাড়ীর পাশ দিয়ে পূর্ব দিকে জল-ফটকে গেলেন।
38
দ্বিতীয় গানের দলটা উল্টা দিকে এগিয়ে গেল। আমি বাকী অর্ধেক লোক নিয়ে দেয়ালের উপর দিয়ে তাদের পিছনে পিছনে গেলাম। তারা তুন্দুর-দুর্গ পার হয়ে চওড়া দেয়াল পর্যন্ত গেল।
39
তারপর ইফ্রয়িম-ফটক, যিশানা-ফটক, মাছ-ফটক, হননেলের দুর্গ ও হম্মেয়ার দুর্গের পাশ দিয়ে মেষ-ফটক পর্যন্ত গেল। তারপর পাহারাদার-ফটকের কাছে গিয়ে তারা থামল।
40
যে দু’টি গানের দল ধন্যবাদ দিয়েছিল তারা তারপর ঈশ্বরের ঘরের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়াল। আমিও তা-ই করলাম আর আমার সংগে রইলেন উঁচু পদের কর্মচারীদের মধ্য থেকে অর্ধেক লোক।
41
ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, সখরিয় ও হনানিয় নামে পুরোহিতেরা তাঁদের তূরী নিয়ে আমার সংগে রইলেন।
42
এছাড়া রইলেন মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর। গানের দলের লোকেরা যিষ্রহিয়ের নির্দেশ মত গান করল।
43
ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেই দিন লোকেরা বড় একটা উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। তাদের স্ত্রীলোকেরা ও ছেলেমেয়েরাও আনন্দ করল। যিরূশালেমের লোকদের এই আনন্দের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গেল।
44
ভাণ্ডার-ঘরে যে সব দান, প্রথমে তোলা ফসল ও দশমাংশ আনা হত তার তদারকির জন্য সেই সময় লোকদের নিযুক্ত করা হল। তারা গ্রামগুলোর আশেপাশের ক্ষেত থেকে আইন-কানুন অনুসারে পুরোহিত ও লেবীয়দের জন্য লোকদের কাছ থেকে ফসলের অংশ নিয়ে আসত। যিহূদার লোকেরা খুশী মনে দিত, কারণ সেবাকারী পুরোহিত ও লেবীয়দের কাজে তারা সন্তুষ্ট ছিল।
45
দায়ূদ ও তাঁর ছেলে শলোমনের আদেশ অনুসারে পুরোহিত ও লেবীয়েরা তাঁদের ঈশ্বরের সেবা-কাজ ও শুচি করবার কাজ করতেন আর গায়ক ও রক্ষীরাও তাদের নির্দিষ্ট কাজ করত।
46
অনেক কাল আগে দায়ূদ ও আসফের সময়ে ঈশ্বরের উদ্দেশে গৌরব ও ধন্যবাদের গান গাইবার জন্য গায়কদের ও পরিচালকদের নিযুক্ত করা হয়েছিল।
47
সরুব্বাবিল ও নহিমিয়ের সময়েও ইস্রায়েলীয়েরা সকলেই গায়ক ও রক্ষীদের প্রতিদিনের পাওনা অংশ দিত। এছাড়া তারা অন্যান্য লেবীয়দের পাওনা অংশও আলাদা করে রাখত আর লেবীয়েরা আলাদা করে রাখত হারোণের বংশধরদের পাওনা অংশ।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13