bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Nehemiah 8
Nehemiah 8
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 9 →
1
সপ্তম মাসের আগে সমস্ত লোক একসংগে মিলে জল-ফটকের সামনের চকে জড়ো হল। তারা ধর্ম-শিক্ষক ইষ্রাকে ইস্রায়েলীয়দের জন্য সদাপ্রভুর দেওয়া আদেশ, অর্থাৎ মোশির আইন-কানুনের বইখানা নিয়ে আসতে বলল।
2
সপ্তম মাসের প্রথম দিনে পুরোহিত ইষ্রা স্ত্রী-পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে এমন সব লোকদের দলের সামনে আইন-কানুনের বইখানা নিয়ে আসলেন।
3
জল-ফটকের সামনের চকের দিকে মুখ করে স্ত্রী-পুরুষ ও অন্যান্য যারা বুঝতে পারে তাদের কাছে তিনি ভোর থেকে দুপুর পর্যন্ত তা পড়ে শোনালেন, আর সমস্ত লোক মন দিয়ে আইন-কানুনের বইয়ের কথা শুনল।
4
বইখানা পড়বার জন্য কাঠের যে মঞ্চ তৈরী করা হয়েছিল তার উপর ধর্ম-শিক্ষক ইষ্রা গিয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর ডান পাশে দাঁড়িয়ে ছিলেন মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় ও মাসেয়; আর তাঁর বাঁ পাশে ছিলেন পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম।
5
তারপর ইষ্রা বইখানা খুললেন। সব লোক তাঁকে দেখতে পাচ্ছিল, কারণ তিনি তাদের থেকে উঁচুতে দাঁড়িয়ে ছিলেন। তিনি বইখানা খুললে পর সব লোক উঠে দাঁড়াল।
6
তখন ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর গৌরব করলেন, আর সমস্ত লোক তাদের হাত তুলে বলল, “আমেন, আমেন।” তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুকে তাদের অন্তরের ভক্তি জানাল।
7
যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথয়, হোদিয়, মাসেয়, কলীট, অসরীয়, যোষাবদ, হানন ও পলায়- এই সব লেবীয়েরা সেখানে দাঁড়িয়ে থাকা লোকদের কাছে আইন-কানুনের বিষয় বুঝিয়ে দিলেন।
8
যা পড়া হচ্ছে তা যাতে লোকেরা বুঝতে পারে সেইজন্য তাঁরা ঈশ্বরের আইন-কানুনের বই থেকে পড়ে অনুবাদ করে মানে বুঝিয়ে দিলেন।
9
তারপর শাসনকর্তা নহিমিয়, পুরোহিত ও ধর্ম-শিক্ষক ইষ্রা এবং যে লেবীয়েরা লোকদের শিক্ষা দিচ্ছিলেন তাঁরা সমস্ত লোকদের বললেন, “আজকের এই দিনটা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র। আপনারা শোক বা কান্নাকাটি করবেন না।” তিনি এই কথা বললেন, কারণ লোকেরা সবাই আইন-কানুনের কথা শুনে কাঁদছিল।
10
নহিমিয় বললেন, “আপনারা গিয়ে ভাল ভাল খাবার ও মিষ্টি রস খান আর যাদের কোন খাবার নেই তাদের কিছু কিছু পাঠিয়ে দিন। আজকের দিনটা হল আমাদের সদাপ্রভুর উদ্দেশে পবিত্র। আপনারা দুঃখ করবেন না, কারণ সদাপ্রভুর দেওয়া আনন্দই হল আপনাদের শক্তি।”
11
লেবীয়েরা সমস্ত লোকদের শান্ত করে বললেন, “আপনারা নীরব হন, কারণ আজকের দিনটা পবিত্র। আপনারা দুঃখ করবেন না।”
12
তখন সমস্ত লোক খুব আনন্দের সংগে খাওয়া-দাওয়া করবার জন্য ও খাবারের অংশ পাঠাবার জন্য চলে গেল, কারণ যে সব কথা তাদের জানানো হয়েছিল তা তারা বুঝতে পেরেছিল।
13
সেই মাসের দ্বিতীয় দিনে সমস্ত বংশের প্রধান লোকেরা, পুরোহিতেরা ও লেবীয়েরা আইন-কানুন ভাল করে বুঝবার জন্য ধর্ম-শিক্ষক ইষ্রার কাছে একত্র হলেন।
14
তাঁরা আইন-কানুনের মধ্যে দেখতে পেলেন মোশির মধ্য দিয়ে সদাপ্রভু এই আদেশ দিয়েছেন যে, সপ্তম মাসের পর্বের সময় ইস্রায়েলীয়েরা কুঁড়ে-ঘরে বাস করবে,
15
আর তাদের গ্রামগুলোতে ও যিরূশালেমে তারা এই কথা ঘোষণা ও প্রচার করবে, “যেমন লেখা আছে সেইমত তোমরা পাহাড়ী এলাকায় গিয়ে কুঁড়ে-ঘর বানাবার জন্য জলপাই ও বুনো জলপাই গাছের ডাল আর গুলমেঁদি, খেজুর ও পাতা-ভরা গাছের ডাল নিয়ে আসবে।”
16
সেইজন্য লোকেরা গিয়ে ডাল নিয়ে এসে কেউ কেউ তাদের ঘরের ছাদের উপরে কিম্বা উঠানে কিম্বা ঈশ্বরের ঘরের উঠানে কিম্বা জল-ফটকের কাছের চকে কিম্বা ইফ্রয়িম-ফটকের কাছের চকে নিজেদের জন্য কুঁড়ে-ঘর তৈরী করল।
17
বন্দীদশা থেকে ফিরে আসা গোটা দলটাই কুঁড়ে-ঘর তৈরী করে সেগুলোর মধ্যে বাস করল। নূনের ছেলে যিহোশূয়ের সময় থেকে সেই দিন পর্যন্ত ইস্রায়েলীয়েরা এই রকম আর করে নি। তারা খুব বেশী আনন্দ করল।
18
প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ইষ্রা প্রতিদিনই ঈশ্বরের আইন-কানুনের বই থেকে পড়তে থাকলেন। লোকেরা সাত দিন ধরে পর্ব পালন করল আর অষ্টম দিনে নিয়ম অনুসারে শেষ দিনের বিশেষ সভা হল।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13