bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Nehemiah 3
Nehemiah 3
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 4 →
1
মহাপুরোহিত ইলীয়াশীব ও তাঁর সংগের পুরোহিতেরা কাজে লেগে গিয়ে মেষ-ফটকটা আবার গাঁথলেন। তাঁরা সেটা ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করে তার দরজা লাগালেন। তারপর তাঁরা হম্মেয়া-দুর্গ ও হননেল-দুর্গ পর্যন্ত গেঁথে দেয়ালের সেই দু’টা অংশ উৎসর্গ করলেন।
2
এর পরের অংশটা যিরীহোর লোকেরা গাঁথল এবং তার পরের অংশটা গাঁথল ইম্রির ছেলে সক্কুর।
3
হস্সনায়ার ছেলেরা গাঁথল মাছ-ফটকটা। তারা তার কড়িকাঠগুলো এবং তার দরজা, খিল আর হুড়কাগুলো লাগাল।
4
তার পরের অংশটা মেরামত করল ঊরিয়ের ছেলে মরেমোৎ। ঊরিয় ছিল হক্কোসের ছেলে। তার পরের অংশটা বেরিখিয়ের ছেলে মশুল্লম মেরামত করল। বেরিখিয় ছিল মশেষবেলের ছেলে। তার পরের অংশটা বানার ছেলে সাদোক মেরামত করল।
5
তার পরের অংশটা মেরামত করল তকোয়ার লোকেরা, কিন্তু তাদের ধনী লোকেরা তাদের তদারককারীদের অধীনে কাজ করতে রাজী হল না।
6
পাসেহের ছেলে যিহোয়াদা আর বসোদিয়ার ছেলে মশুল্লম যিশানা-ফটকটা মেরামত করল। তারা তার কড়িকাঠগুলো এবং তার দরজা, খিল আর হুড়কাগুলো লাগাল।
7
তার পরের অংশ মেরামত করল গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন। এরা ছিল গিবিয়োন ও মিসপার লোক। এই অংশটা ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকের শাসনকর্তার বাড়ীর উল্টাদিকে ছিল।
8
এর পরের অংশটা মেরামত করল হর্হয়ের ছেলে উষীয়েল। উষীয়েল ছিল একজন স্বর্ণকার। তার পরের অংশ মেরামত করল হনানিয়। সে সুগন্ধি তৈরী করত। এইভাবে তারা চওড়া-দেয়াল পর্যন্ত যিরূশালেমের দেয়াল আগের অবস্থায় ফিরিয়ে আনল।
9
যিরূশালেম জেলার অর্ধেক অংশের শাসনকর্তা হূরের ছেলে রফায় তার পরের অংশটা মেরামত করলেন।
10
তার পরের অংশটা মেরামত করল হরূমফের ছেলে যিদায়। এই অংশটা ছিল তার বাড়ীর কাছে। তার পরের অংশটা হশব্নিয়ের ছেলে হটুশ মেরামত করল।
11
হারীমের ছেলে মল্কিয় ও পহৎ-মোয়াবের ছেলে হশূব তার পরের অংশ ও তুন্দুর-দুর্গটা মেরামত করল।
12
যিরূশালেম জেলার অর্ধেক অংশের শাসনকর্তা হলোহেশের ছেলে শল্লুম ও তাঁর মেয়েরা তার পরের অংশটা মেরামত করলেন।
13
উপত্যকা-ফটকটা মেরামত করল হানূন ও সানোহের বাসিন্দারা। তারা তার দরজা, খিল, ও হুড়কাগুলো লাগাল। তারা সার-ফটক পর্যন্ত দেয়ালের এক হাজার হাত জায়গাও মেরামত করল।
14
বৈৎ-হক্কেরম জেলার শাসনকর্তা রেখবের ছেলে মল্কিয় সার-ফটকটা মেরামত করলেন। তিনি তার দরজা, খিল ও হুড়কাগুলো লাগালেন।
15
মিসপা জেলার শাসনকর্তা কল্হোষির ছেলে শল্লুম ফোয়ারা-ফটকটা মেরামত করলেন। তিনি তার উপরে ছাদ দিলেন এবং তার দরজা, খিল ও হুড়কাগুলো লাগালেন। রাজার বাগানের পাশে শীলোহের পুকুরের দেয়াল থেকে আরম্ভ করে দায়ূদের শহর থেকে যে সিঁড়ি নীচে নেমে গেছে সেই পর্যন্ত তিনি মেরামত করলেন।
16
বৈৎসূর জেলার অর্ধেক অংশের শাসনকর্তা অস্বূকের ছেলে নহিমিয় দেয়ালের পরের অংশটা দায়ূদ-বংশের কবরের কাছ থেকে কাটা পুকুর ও বীরদের বাড়ী পর্যন্ত মেরামত করলেন।
17
তার পরের অংশটা বানির ছেলে রহূমের অধীনে লেবীয়েরা মেরামত করল। তার পরের অংশটা কিয়ীলা জেলার অর্ধেক অংশের শাসনকর্তা হশবিয় তাঁর এলাকার হয়ে মেরামত করলেন।
18
তার পরের অংশটা তাদের ভাইয়েরা, অর্থাৎ কিয়ীলা জেলার বাকী অর্ধেক অংশের লোকেরা মেরামত করল। তারা তাদের শাসনকর্তা হেনাদদের ছেলে ববয়ের অধীনে থেকে মেরামতের কাজ করল।
19
তার পরের অংশটা, অর্থাৎ মিসপার শাসনকর্তা যেশূয়ের ছেলে এসর অস্ত্রশস্ত্র রাখবার ঘরে উঠবার পথের সামনের জায়গা থেকে দেয়ালের বাঁক পর্যন্ত মেরামত করলেন।
20
তার পরে সব্বয়ের ছেলে বারূক দেয়ালের বাঁক থেকে মহাপুরোহিত ইলিয়াশীবের ঘরের দরজা পর্যন্ত আগ্রহের সংগে মেরামত করল।
21
তার পরের অংশটা ঊরিয়ের ছেলে মরেমোৎ ইলিয়াশীবের ঘরের দরজা থেকে শুরু করে বাড়ীর শেষ পর্যন্ত মেরামত করল। ঊরিয় ছিল হক্কোসের ছেলে।
22
তার পরের অংশটা মেরামত করলেন যর্দন নদীর সমভূমিতে বাসকারী পুরোহিতেরা।
23
তার পরের অংশ মেরামত করল বিন্যামীন ও হশূব। এটা ছিল তাদের ঘরের সামনের অংশ। তার পরের অংশটা মাসেয়ের ছেলে অসরিয় মেরামত করল। এই অংশটা ছিল তার ঘরের পাশের অংশ। মাসেয় ছিল অননিয়ের ছেলে।
24
তার পাশে হেনাদদের ছেলে বিন্নূয়ী অসরিয়ের ঘর থেকে শুরু করে বাঁক ও কোণা পর্যন্ত আর একটা অংশ মেরামত করল।
25
উষয়ের ছেলে পালল বাঁকের অন্য দিকটা মেরামত করল। এটা ছিল পাহারাদারদের উঠানের কাছে রাজবাড়ী থেকে বেরিয়ে আসা উঁচু দুর্গটার সামনের অংশ। তার পরের অংশটা মেরামত করল পরোশের ছেলে পদায় এবং উপাসনা-ঘরের যে সেবাকারীরা ওফল পাহাড়ে বাস করত তারা। এই অংশটা ছিল পূর্ব দিকে জল-ফটক এবং বেরিয়ে আসা দুর্গটা পর্যন্ত।
27
তাদের পাশে তকোয়ের লোকেরা সেই বেরিয়ে আসা বিরাট দুর্গ থেকে ওফলের দেয়াল পর্যন্ত আর একটা অংশ মেরামত করল।
28
ঘোড়া-ফটকের সামনের অংশটা পুরোহিতেরা মেরামত করলেন। তাঁরা প্রত্যেকে নিজের নিজের ঘরের কাছে দেয়ালের অংশ মেরামত করলেন।
29
তার পরের অংশটা ইম্মেরের ছেলে সাদোক মেরামত করল। এটা ছিল তার ঘরের সামনের দিকে। তার পরের অংশটা পূর্ব-ফটকের পাহারাদার শখনিয়ের ছেলে শময়িয় মেরামত করল।
30
তার পাশে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর একটা অংশ মেরামত করল। তার পাশের অংশটা বেরিখিয়ের ছেলে মশুল্লম মেরামত করল। এটা ছিল তার ঘরের সামনের দিকে।
31
তার পরের অংশটা মল্কিয় নামে একজন স্বর্ণকার মেরামত করল। এটা ছিল সমাবেশ-ফটকের সামনে উপাসনা-ঘরের সেবাকারীদের এবং ব্যবসায়ীদের ঘর পর্যন্ত এবং দেয়ালের কোণের উপরকার কামরা পর্যন্ত।
32
স্বর্ণকার ও ব্যবসায়ীরা দেয়ালের কোণের উপরকার ঘর আর মেষ-ফটকের মাঝখানের জায়গাটা মেরামত করল।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13